Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Bikram Chatterjee: সিরিজের শ্যুটিং করতে গিয়ে পায়ে গুরুতর চোট, শয্যাশায়ী বিক্রম! সাময়িকভাবে স্থগিত শ্যুটিং

    4 days ago

    কলকাতা: নতুন সিরিজ 'তারকাটা'-র শ্যুটিং চলছিল, আর সেখানেই বিপত্তি। শ্যুটিং করতে গিয়ে আহত অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায় (Vikram Chatterjee)। অভিনয়ের পাশাপাশি, এই সিরিজের প্রযোজনাও করছেন তিনি। এটিই তাঁর প্রযোজিত প্রথম সিরিজ হতে চলেছে। জি ফাইভে দেখা যাবে এই ওয়েব সিরিজটি। তবে আজ, শ্যুটিং করতে গিয়ে আহত হন অভিনেতা, প্রযোজক। পায়ে চোট পেয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় পায়ের একটি ব্যান্ডেজ বাঁধা ছবি শেয়ার করে নিয়েছেন তিনি। এই পরিস্থিতিতে আপাতত শ্যুটিং বন্ধ রাখতে হয়েছে তাঁকে।

    এবিপি লাইভ বাংলাকে (ABP Live Bangla) অভিনেতা জানিয়েছেন, 'তারকাটা সম্পূর্ণ অ্যাকশনধর্মী একটা সিরিজ। টাকিতে শ্যুটিং চলছিল আমাদের। একটা দৃশ্য ছিল যেখানে আমি বিপদে পড়েছি। সত্যম এসে আমায় বাঁচাবে। আমায় ধরে নিয়ে ওর বেরিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু সেখানেই বিপত্তি। বেরিয়ে যেতে গিয়ে আমরা ২ জনেই পড়ে যাই। সত্যম টাল সামলাতে না পেতে আমার ওপরেই পড়ে যায়। আমার হাঁটুতে লাগে আর পায়ের পাতা মচকে যায়। আমাদের ২০ আর ২১ তারিখে ক্ল্যাইম্যাক্সের শ্যুটিং রয়েছে। সেই সমস্ত দৃশ্যে বেশ অনেকটাই অ্যাকশন রয়েছে। তার আগে আমায় ঠিক হতেই হবে। সেই কারণেই আপাতত কয়েকদিনের জন্য শ্যুটিং সাময়িকভাবে বন্ধ করতে হচ্ছে। ২২ বা ২৩ তারিখ থেকে ফের শ্যুটিং শুরু হবে।'

    এই সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন, দেবেশ রায়চৌধুরী, প্রিয়াঙ্কা সরকার, সুস্মিতা রায়, সত্যম ভট্টাচাৰ্য, আয়ুশ দাস ও অন্যান্যরা। এই সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করার কথা ছিল সৃজিত মুখোপাধ্যায়ের ও। এর আগে, নিজের ছবিতে অতিথি চরিত্রে অভিনয় করেছেন সৃজিত, তবে এবার গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করার কথা ছিল তাঁর। তবে শোনা যাচ্ছে, তাঁর অভিনয় করা নিয়ে কিছু ধোঁয়াশা দেখা দিয়েছে। বলা হচ্ছে. সৃজিতের অভিনয় নিয়ে সিদ্ধান্ত এখনও নাকি চূড়ান্ত নয়। সিরিজ় পরিচালনার দায়িত্বে রয়েছেন, ‘বেলাইন’-খ্যাত শমীক রায়চৌধুরী।

    এই সিনেমায় প্রযোজনার পাশাপাশি অভিনয় ও করছেন বিক্রম। এক প্রাক্তন পুলিশ অফিসার একটি খুনের কিনারা করতে ফের কাজে ফিরবেন। সেই পুলিশ অফিসারের ভূমিকাতেই দেখা যাবে বিক্রমকে। তিনিই প্রথম নন, এর আগে দেব, জিৎ, অঙ্কুশ সহ একাধিক অভিনেতা প্রযোজনায় পা রেখেছেন, সেই তালিকায় এবার যুক্ত হল বিক্রমের নামও। যাতে স্বাধীনভাবে ছবি বা সিরিজ তৈরি করতে পারেন এবং নিজের ইচ্ছা মতো কাজ করতে পারেন, সেই কারণেই প্রযোজনায় পা রাখা বিক্রমের। 

    Click here to Read More
    Previous Article
    Dev on Tollywood: 'হুমকি দেওয়া হয়েছিল, টেকনিসিয়ান্সদের আসতে দেওয়া হবে না! আমার কাছে সব স্ক্রিনশট রয়েছে', টলিউডে স্বাস্থ্যসাথী ক্যাম্প প্রসঙ্গে দেব
    Next Article
    Oscars 2026: অস্কার ২০২৬-এর 'ইন মেমোরিয়াম' তালিকায় নেই ধর্মেন্দ্রর নাম! ক্ষোভপ্রকাশ ভারতীয়দের

    Related বিনোদন Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment