Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Nitin Nabin: রাজ্যে নিতিন নবীন, শাহ সফরের আগে তীব্র কটাক্ষ কুণালের !

    4 days ago

    কলকাতা: পাখির চোখ ছাব্বিশের বিধানসভা নির্বাচন। তার আগে আজ দু'দিনের সফরে এলেন বিজেপির নতুন সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। দায়িত্ব পাওয়ার পর এটিই তাঁর প্রথম পশ্চিমবঙ্গ-সফর। অন্যদিনে নিতিন নবীনের পর ডিসেম্বরের শেষ সপ্তাহে ২ দিনের সফরে রাজ্যে আসার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর। যদিও বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের রাজ্য সফরকে কটাক্ষ করেছে তৃণমূল।

    [yt]https://youtu.be/3MhoHaPMUnI?si=kPu9e49olauenEvN[/yt]

    আরও পড়ুন, "এখন আর জলাজমি ভরাট হচ্ছে না..", আনন্দপুরে গিয়ে দাবি ফিরহাদ হাকিমের, দায়ি করলেন কাদের ?

    বিহারে বিজেপি জোট , অন্যদিকে, অসম, ওড়িশা, ত্রিপুরা , পশ্চিমবঙ্গের প্রতিবেশী ৩ রাজ্য়েই গেরুয়া শিবিরের একছত্র আধিপত্য। আর এবার যে বিজেপির নজরে মিশন ২০২৬। সর্বভারতীয় সভাপতির দায়িত্ব পেতেই তা স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন বিজেপির নিতিন নবীন। নজরে পশ্চিমবঙ্গ। বিজেপি সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন বলেন,  পশ্চিমবঙ্গ, কেরল, পদুচেরিতে ভোট হতে যাচ্ছে।  বিজেপি নেতারা নিজেদের পরিশ্রমের মাধ্যমে এই পাঁচ রাজ্যে নেতৃত্ব প্রদান করতে চলেছে। 
     
    দিনক্ষণ ঘোষণা না হলেও বেজে গেছে বিধানসভা নির্বাচনের দামামা। ২৬-এর ভোটকে পাখির চোখ করে বিজেপির হাই প্রোফাইল নেতাদের আনাগোনা বাড়ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পর, দায়িত্ব পেয়েই ১ সপ্তাহের মধ্য়েই প্রথমবার পশ্চিমবঙ্গে এলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। ২০ জানুয়ারি অর্থাৎ গত মঙ্গলবার বিজেপির সর্বভারতীয় সভাপতি হিসেবে দায়িত্ব নেন নিতিন নবীন।মঙ্গলবার বিকেলে দুর্গাপুর অন্ডাল বিমানবন্দরে নামেন তিনি।
     
    রাজ্য বিজেপি সাধারণ সম্পাদক জ্য়োতির্ময় সিং মাহাতো বলেন, গত ২০ তারিখে সভাপতির দায়িত্ব গ্রহণ করেছেন। তারপরই প্রথম পশ্চিমবঙ্গ সফর। এটাতেই বোঝা যায়, বিজেপির পশ্চিমবঙ্গের উপর কীরকম গুরুত্বপূর্ণভাবে নজর দিয়েছে। ভোটমুখী বঙ্গে কমল মেলার আয়োজন করেছে বিজেপি। দুর্গাপুরে রাজীব গান্ধী স্মারক ময়দানে আয়োজন করা হয়েছে এই মেলা। যে মেলায় উঠে এসেছে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প।
     
    এদিন সেই কমল মেলার উদ্বোধন করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি।তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন,ভোট এলে বাংলার কথা মনে পড়ে। আর বাংলার কথা মনে পড়ে না ভোট চলে গেলে। এদের জায়গা নেই বাংলায়। আব কি বার ২০০ পার বলে হারলেন গো-হারা। এবারও নতুন সভাপতি আসলে কোনও প্রভাব পড়বে না। বুধবারও একাধিক কর্মসূচি রয়েছে বিজেপির নতুন রাজ্য সভাপতির।

    সকাল পৌনে ৯টা নাগাদ ভিরিঙ্গি কালীমন্দিরে পুজো দেবেন নিতিন নবীন। সাড়ে দশটা নাগাদ দুর্গাপুরে রাজীব গান্ধী স্মারক ময়দানে বর্ধমান বিভাগের কর্মিসভায় বক্তব্য রাখবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি।এরপর রানিগঞ্জে আসানসোল বিভাগের কর্মীসভায় বক্তব্য রাখবেন তিনি।বিজেপির সর্বভারতীয় সভাপতির সফরের দুদিনের মধ্য়েই রাজ্যে আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 

    বিজেপি সূত্রের খবর, ৩০ জানুয়ারি ফের পশ্চিমবঙ্গে আসতে চলেছেন অমিত শাহ। ৩১ জানুয়ারি ব্য়ারাকপুরের আনন্দপুর মাঠে জনসভা করার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। ওই দিনই শিলিগুড়িও যেতে পারেন তিনি। বিজেপি সূত্রের খবর, উত্তরবঙ্গের শিলিগুড়ি সাংগঠনিক সভায় যোগ দিতে পারেন তিনি। তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, অমিত শাহ আসছেন এটা আর নতুন খবর নয়। বাংলায় ভোট আসলেই ডেলি প্যাসেঞ্জারি হয়। আর ভোটের পরে খুঁজে পাওয়া যায় না। বাংলার মানুষের টাকা দেয় না। মণীষীদের অপমান করেন। এর প্রভাব পড়বে না। ভোট এলেই নেতাদের আনাগোনা বাড়ে।

    Click here to Read More
    Previous Article
    Anandapur Fire: আনন্দপুর অগ্নিকাণ্ডে মৃত বেড়ে ১৬, মোমোর গোডাউনে উদ্ধার আরও ৫ দেহ !
    Next Article
    Anandapur Fire: "এখন আর জলাজমি ভরাট হচ্ছে না..", আনন্দপুরে গিয়ে দাবি ফিরহাদ হাকিমের, দায়ি করলেন কাদের ?

    Related কলকাতা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment