Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    ‘নিজেদের জন্য কিছুই করিনি,’ বয়কট নাটকে বাংলাদেশের জন্য মন উতলা পাক বোর্ড প্রধান নকভির!

    1 day ago

    বাংলাদেশ বোর্ড প্রধান আমিনুল ইসলামের তরফ থেকে বিবৃতিও আসে। যেখানে তিনি পাকিস্তানকে সহস্রবার ধন্যবাদ প্রভৃতি দিয়ে বলে দেন, ক্রিকেটের স্বার্থে ভারতের বিরুদ্ধে পাক টিমকে খেলতে অনুরোধ করছেন।

    যথাসময়ে পালটি খেল পাকিস্তান। সোমবার রাতে পাক সরকার থেকে জানিয়ে দেওয়া হয়, ১৫ ফেব্রুয়ারি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে মাঠে নামবেন বাবর আজমরা। তাহলে এত নাটকের কী দরকার ছিল? শেষমেশ ‘বোকাই’ হল বাংলাদেশ। কারণ তাদের বিশ্বকাপ থেকে সরিয়ে দেওয়া নিয়েই যত সমস্যা। পাক বোর্ডের প্রধান মহসিন নকভিও তত্ত্বকথা শুনিয়ে গেলেন, নিজেদের জন্য কিছু করেননি। সবই বাংলাদেশের জন্য করেছেন।

    রবিবার আইসিসি প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বাংলাদেশ বোর্ডের প্রধান আমিনুল ইসলাম বুলবুল এবং পাকিস্তান বোর্ডের প্রধান নকভি উপস্থিত ছিলেন। তারপর পাক সরকার ছাড়পত্র দেয়। ওই বৈঠকে পাকিস্তান অনেক দাবি জানালেও আইসিসি রাজি হয়নি। পরে আইসিসি জানায়, বিশ্বকাপ না খেলার জন্য বাংলাদেশকে কোনও রকম শাস্তি বা জরিমানার কবলে পড়তে হচ্ছে না। এমনকী ২০২৮ ও ২০৩১ সালে দু’টো আইসিসি প্রতিযোগিতা আয়োজনের দায়িত্ব কেড়ে নেওয়া হবে না।

    আইসিসি প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বাংলাদেশ বোর্ডের প্রধান আমিনুল ইসলাম বুলবুল এবং পাকিস্তান বোর্ডের প্রধান নকভি উপস্থিত ছিলেন। তারপর পাক সরকার ছাড়পত্র দেয়। ওই বৈঠকে পাকিস্তান অনেক দাবি জানালেও আইসিসি রাজি হয়নি।

    সেটাকে পাকিস্তান নিজেদের সাফল্য বলে চালাচ্ছে। চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণার আগে সাংবাদিকদের মুখোমুখি হন নকভি। সেখানে তাঁকে প্রশ্ন করা হয়, কীভাবে নিজেদের শর্তে আইসিসি’কে রাজি করালেন? তাতে নকভি বলেন, “আমরা বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিলাম। নিজেদের জন্য তো কিছু করিনি।”

    বাংলাদেশ বোর্ড প্রধান আমিনুল ইসলামের তরফ থেকে বিবৃতিও আসে। যেখানে তিনি পাকিস্তানকে সহস্রবার ধন্যবাদ প্রভৃতি দিয়ে বলে দেন, ক্রিকেটের স্বার্থে ভারতের বিরুদ্ধে পাক টিমকে খেলতে অনুরোধ করছেন। নকভির বক্তব্য, “আপনারা তো বাংলাদেশের বিবৃতি দেখেছেন। ওরা চেয়েছিল যে আমরা ম্যাচ খেলি। ওদের সব সমস্যা মিটে গিয়েছে। তাই তো ওরা আমাদের খেলতে বলছে।” নকভির আরও বক্তব্য, “আমরা কাউকে ভয় পাই না। সবাই জানে আমাদের ফিল্ড মার্শাল আসিম মুনিরকে। আমরা কোনও নিষেধাজ্ঞা নিয়ে ভাবি না।”

    Click here to Read More
    Previous Article
    Bangladesh America Tariff Agreement : ট্রাম্পের থেকে বড় সুবিধে আদায় করে ছাড়লেন ইউনুস? আমেরিকার সঙ্গে চুক্তি বাংলাদেশের, কত কমল শুল্ক?
    Next Article
    শেষমেশ ‘ধোঁকাই’ দিল পাকিস্তান, আইসিসি’র ‘ক্ষমা’ সত্ত্বেও বিশ্বকাপে ভাঁড়ে মা ভবানী দশা বাংলাদেশের

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment