Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Bangladesh America Tariff Agreement : ট্রাম্পের থেকে বড় সুবিধে আদায় করে ছাড়লেন ইউনুস? আমেরিকার সঙ্গে চুক্তি বাংলাদেশের, কত কমল শুল্ক?

    1 day ago

    এবার বাংলাদেশের সঙ্গেও বাণিজ্যিক চুক্তি সারল ট্রাম্প প্রশাসন। আরও সহজ হল বাংলাদেশের জিনিস রফতানি। খাতায় কলমে চুক্তি করে  পারস্পরিক শুল্ক কমালো আমেরিকা। এর ফলে বাংলাদেশের জিনিসের উপর শুল্কের হার ১৯ শতাংশ হয়ে গেল। 

     চুক্তি স্বাক্ষরিত হল বাংলাদেশ ও আমেরিকার মধ্যে

    পারস্পরিক শুল্ক নিয়ে চুক্তি স্বাক্ষরিত হল বাংলাদেশ ও আমেরিকার মধ্যে। বাংলাদেশের তরফে এই বাণিজ্য চুক্তিতে স্বাক্ষর করলেন সে-দেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বসিরউদ্দিন ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে  সই করলেন তাদের রাষ্ট্রদূত ও বাণিজ্য প্রতিনিধি জ্যামিসন গ্রিয়ার। 

    গত বছর ট্রাম্প প্রশাসন বিশ্বজুড়ে বিভিন্ন দেশের উপর মোটা হারের পারস্পরিক শুল্ক আরোপ করে দেয়।  ট্রাম্প তখন প্রাথমিকভাবে বাংলাদেশের পণ্যের উপর ৩৭ শতাংশ শুল্ক নির্ধারণ করেছিলেন। অবশেষে তিনি অগাস্টে বাংলাদেশি পণ্যের উপর শুল্ক হার কমিয়ে ২০ শতাংশে নামিয়ে আনেন। সেই শুল্ক আবারও কমানো হল। 

     "পারস্পরিক" শুল্ক  কত হল?

    এই চুক্তিতে আরও সহজ হয়ে গেল আমেরিকা ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য।  এতদিন দুই দেশের মধ্যে পারষ্পরিক শুল্ক ছিল ২০ শতাংশ । এবার চুক্তি অনুসারে শুল্কের হার ১৯ শতাংশ হল। হোয়াইট হাউস থেকে এক যৌথ বিবৃতি জারি করা হয়।  তাতে উল্লেখ, চুক্তির আওতায়,  প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বাংলাদেশি পণ্যের উপর মার্কিন "পারস্পরিক" শুল্ক ২০ শতাংশ থেকে কমিয়ে ১৯ শতাংশ করতে প্রস্তুত। 

    টেক্সটাইল ও পোশাক বাণিজ্যে বড় মুনাফা ?

    বাংলাদেশ মূলত রফতানি করে টেক্সটাইল ও পোশাক। রফতানির  প্রায় ৮০ শতাংশই টেক্সটাইল।   ২০২৪ সালে  হাসিনা সরকারের পতন ও দেশ জুড়ে অরাজকতার সময় যথেষ্ট ধাক্কা খেয়েছিল বাংলাদেশের এই শিল্পক্ষেত্র। রফতানিও গিয়েছিল কমে।এবার এই শিল্পটি পুনর্গঠিত হচ্ছে।  জানা যাচ্ছে, এই নতুন চুক্তির মাধ্যমে, ওয়াশিংটন এখন থেকে বাংলাদেশ থেকে কিছু নির্দিষ্ট টেক্সটাইল এবং পোশাকের বাণিজ্যিক লেনদেনের ক্ষেত্রে  পারস্পরিক শুল্ক শূন্যও করে দিতে পারে। বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান  বলেন যে, বিশেষ কিছু ধরনের টেক্সটাইল এবং পোশাক রফতানির জন্য প্রত্যাশিত শুল্ক ছাড় পাওয়া যেতে পারে। এর ফলে বাংলাদেশের পোশাক প্রস্তুতকারী  ক্ষেত্র উল্লেখযোগ্যভাবে গতি পাবে।                 

                           

     

    Click here to Read More
    Previous Article
    Daily Astrology: শুভ যোগ রয়েছে, বিয়ের কথা চূড়ান্ত হতে পারে ! তবে পিতার শরীর খারাপ হতে পারে, যদি এই রাশির জাতক হন, খুব সাবধান
    Next Article
    ‘নিজেদের জন্য কিছুই করিনি,’ বয়কট নাটকে বাংলাদেশের জন্য মন উতলা পাক বোর্ড প্রধান নকভির!

    Related টপ নিউজ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment