Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Motorola Phones: মোটোরোলা এজ ৭০ ফিউশন ফোন লঞ্চ হয়েছে ভারতে, দাম কত? কী কী ফিচার রয়েছে?

    2 days ago

    Motorola Phones: ভারতে লঞ্চ হয়েছে মোটোরোলা এজ ৭০ ফিউশন ফোন। এখানে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭এস জেন ৪ চিপসেট রয়েছে। এছাড়াও রয়েছে ৬.৭৮ ইঞ্চির 1.5K রেজোলিউশনের AMOLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ। মোটোরোলা 'এজ' সিরিজের এই ফোনে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর রয়েছে যেখানে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচার যুক্ত রয়েছে। আর এই ফোনে রয়েছে ৭০০০ এমএএইচের ব্যাটারি এবং ৬৮ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। অ্যান্ড্রয়েড ১৬- র সাপোর্ট পাওয়া যাবে এই ফোনে। 

    মোটোরোলা এজ ৭০ ফিউশন ফোনের দাম 

    এই ফোনের ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৬,৯৯৯ টাকা। এই ফোনের ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম ২৯,৯৯৯ টাকা। আর এই ফোনের ১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের ৩২,৯৯৯ টাকা। ক্রেতারা ২০০০ টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাবেন। তবে তার জন্য এইচডিএফসি এবং অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে ফোন কিনতে হবে। অথবা ক্রেতারা পাবেন ২০০০ টাকা এক্সচেঞ্জ বোনাস। কিন্তু সেটা উপযুক্ত ডিভাইসের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এইসব অফারের ফলে ফোনের দাম কমে হবে ২৪,৯৯৯ টাকা। তিনটি রঙে মোটোরোলা এজ ৭০ ফিউশন ফোন লঞ্চ হয়েছে ভারতে। ৬ মার্চ দুপুর ১২টা থেকে বিকেল ৪টে পর্যন্ত ফ্লিপকার্টে চলবে আর্লি সেল। এরপর ফোনের বিক্রি শুরু হবে ১২ মার্চ দুপুর ১২টা থেকে। ফ্লিপকার্ট এবং মোটোরোলা ইন্ডিয়া ওয়েবসাইট থেকে কেনা যাবে এই ফোন। 

    মোটোরোলা এজ ৭০ ফিউশন ফোনে কী কী ফিচার রয়েছে 

    • ৬.৭৮ ইঞ্চির Super HD 1.5K Extreme AMOLED ডিসপ্লে রয়েছে এই ফোনে যার রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ। এর উপরে রয়েছে Corning Gorilla Glass 7i প্রোটেকশন লেয়ার। এই ফোন একটি dust and water রেজিসট্যান্স ডিভাইস। 
    • এই ফোনের রেয়ার ক্যামেরা সেটআপে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর, ১৩ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার রয়েছে। মেন রেয়ার ক্যামেরায় অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচার যুক্ত রয়েছে। এছাড়াও আলট্রা ওয়াইড শুটারে রয়েছে ১২০ ডিগ্রি ফিল্ড ভিউ। ম্যাক্রো ফটোগ্রাফি সম্ভব এই ক্যামেরা সেনসরের সাহায্যে। এছাড়াও রয়েছে 3-in-1 লাইট সেনসর। ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। 
    • এই ফোনে ৭০০০ এমএএইচের ব্যাটারির সঙ্গে রয়েছে ৬৮ ওয়াটের TurboPower ফাস্ট চার্জিং সাপোর্ট। ডুয়াল ন্যানো সিমের সাপোর্ট রয়েছে এই ফোনে। Dolby Atmos সাপোর্টের ডুয়াল স্পিকার রয়েছে এই ফোনে। এছাড়াও রয়েছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেনসর এবং ফেস আনলক সাপোর্ট। 
     

     

    Click here to Read More
    Previous Article
    Realme Phones: ১৫ হাজারের কমে ভারতে নতুন ৫জি ফোন লঞ্চ করেছে রিয়েলমি, কী কী ফিচার রয়েছে?
    Next Article
    বিশ্বজয়ের পর জাপটে ধরে চুমু, ভরা মাঠেই মাহিকার সঙ্গে ‘বিয়ে’ সেরে ফেললেন হার্দিক

    Related টপ নিউজ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment