Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Modi Government: ‘ইরান নিয়ে নরেন্দ্র মোদি এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যেই আলোচনা, ফোনে ছিলেন না ইলন মাস্ক’, দাবি উড়িয়ে বলল দিল্লি

    1 day ago

    নয়াদিল্লি: যুদ্ধপরিস্থিতি নিয়ে ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদির আলোচনায় ইলন মাস্ক যুক্ত ছিলেন না বলে এবার জানাল কেন্দ্র। পশ্চিম এশিয়া নিয়ে দুই রাষ্ট্রনেতা যখন ফোনে কথা বলছিলেন, সেই সময় মাস্কও ফোনে ছিলেন বলে জানিয়েছে The New York Times. তাতে প্রশ্ন ওঠে, দুই রাষ্ট্রনেতার কথোপকথনে বাইরের কেউ যুক্ত হতে পারেন কি না, তা প্রোটোকলের মধ্যে পড়ে কি না। সেই নিয়ে চর্চার মধ্য়েই দিল্লি ওই দাবি ওড়াল। (Donald Trump)

    বিদেশমন্ত্রকের তরফে বিবৃতি জারি করে বলা হল, ‘আমরা ওই খবর দেখেছি। ২৪ মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই শুধু ফোনে কথা বলেন। আগেই জানানো হয়েছে, পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে দুই রাষ্ট্রনেতার মধ্যে’। (Narendra Modi)

    গত ২৮ ফেব্রুয়ারি আমেরিকা এবং ইজ়রায়েল প্রথম হামলা চালায় ইরানে। তাদের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে মৃত্যু হয় আয়াতোল্লা আলি খামেনেইয়ের। সেই নিয়ে গত মঙ্গলবার অর্থাৎ ২৪ মে প্রথম পশ্চিম এশিয়ার যুদ্ধপরিস্থিতি নিয়ে মোদি এবং ট্রাম্পের মধ্যে কথা হয়। যুদ্ধ পরিস্থিতি, হরমুজ প্রণালী সংক্রান্ত একাধিক বিষয়ে আলোচনা হয় ফোনে। The New York Times-এর দাবি, দুই রাষ্ট্রনেতার সঙ্গে ফোনে যোগ দেন মাস্কও। তিনিও আলোচনায় অংশ নেন। (Elon Musk)

    The New York Times-এর ওই রিপোর্টে আমেরিকার এক আধিকারিককে উদ্ধৃত করে বলা হয়, ‘মঙ্গলবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে ফোনালাপে অংশ নেন ইলন মাস্কও। যুদ্ধকালীন সঙ্কটে দুই দেশের রাষ্ট্রনেতার মধ্যে কথোপকথনে একজন ‘প্রাইভেট সিটিজেনে’র এভাবে অংশগ্রহণ অস্বাভাবিক’। (Iran War)

    সেই নিয়ে শোরগোল পড়ে যায়। প্রশ্ন ওঠে, দুই রাষ্ট্রনেতার মধ্যে ওই কথোপকথনে দুই দেশের জাতীয় নিরাপত্তার প্রশ্নও জড়িয়ে। সেই আলোচনায় কোনও ‘প্রাইভেট সিটিজেন’ অংশ নিতে পারেন কি? এতে প্রোটোকল ভাঙা হচ্ছে না কি? 

    মাস্ক কেন ওই আলোচনায় অংশ নিলেন, তা নিয়ে একাধিক তত্ত্বও উঠে আসে। ট্রাম্পের সঙ্গে মাস্কের সম্পর্কের উন্নতি ঘটেছে, তাতেই মোদির সঙ্গে কথোপকথনে মাস্ককে রাখা হয়ে থাকতে পারে বলে শোনা যায়। ভারতে স্যাটেলাইট ইন্টারনেটে আধিপত্য কায়েম করতে আগ্রহী মাস্কের ব্যবসায়িক স্বার্থের কথাও উঠে আসে। সেই নিয়ে কাটাছেঁড়ার মধ্যেই বিবৃতি দিল দিল্লি। বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেনি হোয়াইট হাউস। বিবৃতি দেননি মাস্কও।

    Click here to Read More
    Previous Article
    ABP Maha Yuddha: 'বিচার কেবল ক্ষমতাবানদের, সাধারণ হলে পাওয়া যায় না, অভয়ার মা-বাবা এটাই ভেবেছেন হয়তো', মহাযুদ্ধ অনুষ্ঠানে বললেন শান্তা দত্ত দে
    Next Article
    Abhishek Banerjee : অভিষেকের সভামঞ্চে দাউদাউ আগুন ! কালো ধোঁয়ায় ঢাকল চারিপাশ

    Related টপ নিউজ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment