Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Abhishek Banerjee : অভিষেকের সভামঞ্চে দাউদাউ আগুন ! কালো ধোঁয়ায় ঢাকল চারিপাশ

    1 day ago

    বীরভূম : লাভপুরে অভিষেক নামতেই মূল মঞ্চে আগুন। দাউ দাউ করে জ্বলতে শুরু করে মঞ্চের কাপড়। মুহূর্তে ছড়িয়ে পড়ে আতঙ্ক। আশপাশ ঢেকে যায় কালো ধোঁয়ায়। তবে অনুষ্ঠানে উপস্থিত ছিল দমকলও। তাই কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। শর্ট সার্কিট থেকেই দুর্ঘটনা বলে পুলিশের অনুমান।   

    প্রচার , পাল্টা প্রচার। আক্রমণ , পাল্টা আক্রমণ। ক্রমেই বাড়ছে ভোটের উত্তাপ। উত্তর থেকে দক্ষিণ প্রচার করতে গিয়ে চষে ফেলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার লাভপুরে ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা। বিরাট জন সমাগম হয় তাঁর সভায়। টানটান বক্তব্য রাখেন অভিষেক। ক্ষুরধার আক্রমণ শানান কেন্দ্রের উদ্দেশে। জনগণের সামনে করেন পাঁচ প্রতিজ্ঞা। তারপর স্টেজ ছাড়ার পরই ছড়ায় আতঙ্ক। দেখা যায় সভা মঞ্চের কাপড়ে লেগে গিয়েছে । কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। হইচই পড়ে যায় অনুগামীদের মধ্যে মধ্যে। লাভপুরের মা ফুল্লরা মেলার মাঠে তৃণমূলের জনসভায় মঞ্চে ছিলেন অনুব্রত মন্ডল-সহ জেলার অন্যান্য নেতারা। সকলেই আতঙ্কিত হন। তবে দমকলের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে।  

    মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমানে সমস্যা 

    দুদিন আগেই অন্ডাল থেকে ফেরার সময়  দুর্যোগের কারণে আকাশে চক্কর কাটতে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান। এক ঘণ্টা তেইশ মিনিট পর অবশেষে কলকাতা বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান। বৃহস্পতিবার, পাণ্ডবেশ্বর ও দুবরাজপুরে জনসভা করার পর, অন্ডাল বিমানবন্দর হয়ে কলকাতায় আসছিলেন মমতা । অন্ডাল বিমানবন্দর থেকে ডবল ইঞ্জিনের ছোট প্রাইভেট বিমানে কলকাতার উদ্দেশে রওনা দেন তিনি। কলকাতা বিমানবন্দরে নামার কথা ছিল। কিন্তু, কলকাতার আকাশসীমার ঢোকার আগেই দুর্যোগপূর্ণ আবহাওয়ার দরুণ কল্যাণী, শান্তিপুর, রানাঘাট, কালনার মধ্যে ঘুরপাক খেতে থাকে বিমান। মিনিট কুড়ি সেখানে ঘুরপাক খাওয়ার পর, বিমানটিকে নিয়ে আসা হয় দক্ষিণের দিকে। আমতলা, বজবজের উপর আরও প্রায় এক ঘণ্টা বিমানটি চক্কর খায়। একাধিকবার অবতরণের চেষ্টা করলেও, মাঝ পথ থেকেই ঘুরে যেতে হয়। আবহাওয়ার কারণে মুখ্যমন্ত্রীর বিমান অবতরণ করতে পারেনি। আবহাওয়ার কারণে ২০ মিনিটের জন্য সমস্ত বিমানের ওঠানামা স্থগিত রাখতে হয়।              

    আবহাওয়া দফতর জানায়,  স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে ঝড় ও বৃষ্টি হয়। বুধবার থেকেই এটার পূর্বভাস ছিল।                    

     

     

     

    Click here to Read More
    Previous Article
    Modi Government: ‘ইরান নিয়ে নরেন্দ্র মোদি এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যেই আলোচনা, ফোনে ছিলেন না ইলন মাস্ক’, দাবি উড়িয়ে বলল দিল্লি
    Next Article
    ‘আমরা কেন লাইনে দাঁড়াব’, আরসিবি ম্যাচে ৪টি করে টিকিটের দাবি কংগ্রেস বিধায়কদের, তোপ বিজেপির

    Related টপ নিউজ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment