Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Kolkata News: কলকাতায় আধার কার্ড তৈরি করার নামে দীর্ঘদিন ধরে যুবতীকে উত্য়ক্ত করার অভিযোগ

    1 week ago

    হিন্দোল দে, কলকাতা : আধার কার্ড তৈরি করার নামে দীর্ঘদিন ধরে যুবতীকে উত্য়ক্ত করার অভিযোগ উঠল এক ব্য়ক্তির বিরুদ্ধে। অভিযুক্তের নাম সাদেক ইসলাম। অভিযোগ, বেসরকারি সংস্থার কর্মী এক মহিলার আধার কার্ড তৈরির নাম করে বেশ কয়েক মাস ধরে উত্য়ক্ত করেন ওই ব্য়ক্তি। মহিলার অভিযোগ, জানুয়ারি মাসে রিজেন্ট পার্ক থানায় অভিযোগ দায়ের হলেও এখনও অধরা অভিযুক্তরা। এই ঘটনায় আতঙ্কিত ওই মহিলা। তাঁর দাবি, তাঁকে হুমকি দেওয়া হচ্ছে। যদিও সাদেক ইসলাম অবশ্য তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন। 

    যুবতীর অভিযোগ, সাদেক ইসলাম নামের ওই ব্যক্তি তাঁকে জানান যে, তাঁর আধার কার্ড তৈরি করিয়ে দেবেন। সাদেক নিজেই নিয়ে যাবেন আধার কার্ড তৈরির জায়গায়, এমনটাও তিনি বলেছেন বলে অভিযোগ করেছেন ওই যুবতী। কিন্তু সাদেকের প্রস্তাবে রাজি হননি ওই যুবতী। তাঁর অভিযোগ, এরপর সাদেক বলেছিলেন 'আর জি করে দেব।' গত ৭ অগস্ট এই ঘটনা ঘটেছিল বলে দাবি করেছেন অভিযোগকারিণী। তারপর থেকে ক্রমাগত ছিল উত্যক্ত করা। যুবতী জানিয়েছেন, গত বছর নভেম্বর মাসে রিজেন্ট পার্ক থানায় অভিযোগ জানিয়েছিলেন তিনি। এখন এবছরের ফেব্রুয়ারি মাস। এতদিনেও অধরা অভিযুক্ত সাদেক ইসলাম। অভিযুক্তর কঠরতম শাস্তির দাবি জানিয়েছেন অভিযোগকারিণী। যুবতীর বাড়ির আশপাশে ঘোরাফেরা করে সাদিকের লোকজন, দাবি যুবতীর। 

    কলকাতার ৯৭ নম্বর ওয়ার্ডের বাসিনা এই অভিযোগকারিণী। জানা গিয়েছে, তিনি তাঁর মায়ের আধার কার্ড বানাতে গিয়েছিলেন। এলাকায় আধার কার্ড বানানো নিয়ে খোঁজ করলে সাদিক ইসলামের নাম বলেন স্থানীয়দের অনেকেই। যুবতীর অভিযোগ, সাদিক ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে, তিনি আধার কার্ড বানিয়ে দেবেন বলেন প্রথম দিন। এরপর থেকেই কুপ্রস্তাব দেওয়া শুরু হয় বলে অভিযোগ যুবতীর। সাদিকের তরফে তাঁকে বিভিন্ন ফ্ল্যাটে, গেস্ট হাউসে যাওয়ার কথা বলা হয় বলে অভিযোগ জানিয়েছেন যুবতী। স্বভাবতই এ হেন কুপ্রস্তাবে রাজি হননি যুবতী। আর তার জেরে যুবতীর বাড়ির সামনে এলে অশালীন আচরণ, ভয় দেখানো হয়েছে বলেও অভিযোগ। এমনকি হুমকি পর্যন্ত দেওয়া হয় 'আর জি কর করে দেব' এই বলে। 

    যুবতীর আরও অভিযোগ, অভিযুক্ত ব্যক্তি তৃণমূলকর্মী হওয়ায় প্রথমে পুলিশ অভিযোগ নিতে চায়নি। পরে আইনজীবীর মারফৎ থানায় অভিযোগ দায়ের করেন তিনি। তবে একমাস পেরিয়ে গেলেও এখনও অধরা সাদেক ইসলাম। যুবতীর অভিযোগ, তাঁকে এবং তাঁর মা-কে রীতিমতো ভয় দেখানো হচ্ছে। বাড়ির সামনে এসে হুমকি, হুঁশিয়ারি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ। পুলিশ অবিলম্বে ব্যবস্থা নিক, চাইছেন যুবতী। অভিযোগকারিণীর আরও অভিযোগ, যুবতী কোনও প্রকার প্রস্তাবে রাজি না হওয়ায় তাঁর বাড়ির সামনে শাঁখা-সিঁদুর নিয়ে হাজির হয়েছিলেন সাদেক, বিয়ে করতে চেয়েছিলেন। হোয়াটসঅ্যাপে যুবতীকে অশালীন ছবি পাঠানো হয়েছিল, কুপ্রস্তাব দেওয়া হয়েছিল বলেও অভিযোগ। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন সাদেক ইসলাম। মা এবং মেয়ে থাকেন বাড়িতে। এই গোটা ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন তাঁরা। পুলিশ ব্যবস্থা নিক, এটাই চাইছেন আপাতত। 

    Click here to Read More
    Previous Article
    Baduria SIR Chaos : বাদুড়িয়ার বিডিও অফিসে ধুন্ধুমার ! 'তৃণমুলের দুষ্কৃতী'দের তাণ্ডব, পোস্ট শুভেন্দুর, দেবাংশুর যুক্তি ...
    Next Article
    Ola Uber Strike : বড় খবর ! আজ ৬ ঘণ্টা পরিষেবা বন্ধ রাখবে ওলা, উবার এবং র‍্যাপিডোর চালকরা!

    Related জেলার খবর Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment