Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Baduria SIR Chaos : বাদুড়িয়ার বিডিও অফিসে ধুন্ধুমার ! 'তৃণমুলের দুষ্কৃতী'দের তাণ্ডব, পোস্ট শুভেন্দুর, দেবাংশুর যুক্তি ...

    1 week ago

    রুমা পাল,কলকাতা  : বাদুড়িয়ার বিডিও অফিসে নির্বাচনী আধিকারিকদের উপর হেনস্থার ভিডিও ভাইরাল। আজ এসআইআর শুনানির শেষ দিন। এরপর বাকি থাকে শুধু চূড়ান্ত তালিকাপ্রকাশ। এরই মধ্যে বিডিও অফিসে নির্বাচনী আধিকারিকদের উপর অশান্ত বাদুড়িয়ে। 

    এই ঘটনায় এবার উত্তর ২৪ পরগনার জেলা নির্বাচনী আধিকারিকের কাছে রিপোর্ট তলব করল মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। এদিকে এই ছবি পোস্ট করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন,  বাদুড়িয়া বিডিও অফিসে তাণ্ডব চালিয়েছে তৃণমূল। অন্যদিকে তৃণমূলের সোশ্যাল মিডিয়া সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্যের দাবি, এই ঘটনা ক্ষুব্ধ সাধারণ মানুষের প্রতিবাদ মাত্র ! 

    এদিকে আবার বাদুড়িয়ায় ভয়ঙ্কর অভিযোগ এনেছে TMC।  SIR-এ যাদের শুনানি হয়েছে, এমন ব্যক্তিদের মৃত দেখিয়ে ফর্ম ৭ পূরণ করে বিডিও অফিসে জমা দিচ্ছে বিজেপি।  বাদুড়িয়ায় এমনই অভিযোগ তুলল তৃণমূল। এরই প্রতিবাদে শুক্রবার বিকেলে বাদুড়িয়া BDO অফিসের সামনে বিক্ষোভ দেখায় তৃণমূলের নেতা-কর্মীরা। তৃণমূলের অভিযোগ, বাদুড়িয়ার চন্ডীপুরের উত্তর ব্যানা গ্রামের ৪৫ নম্বর বুথে ৩৩ জন মৃত ও ১২ জন ডবল এন্ট্রি ভোটারের নামে ফর্ম ৭ পূরণ করে জমা করে বিজেপি। তৃণমূলের দাবি, যাদের মৃত হিসেবে দেখানো হচ্ছে তাঁরা প্রত্য়েকে জীবিত। যদিও বিজেপির দাবি, তৃণমূল উদ্দেশ্য়পূর্ণভাবে অশান্তি পাকাচ্ছে, এরসঙ্গে বিজেপির কোনও যোগ নেই। বাদুড়িয়ার BDO পার্থ হাজরা জানান, অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।            

    Click here to Read More
    Previous Article
    Malda News: স্ত্রী-সন্তানের দেহ মর্গে রেখেই SIR শুনানিতে হাজিরা শিক্ষকের
    Next Article
    Kolkata News: কলকাতায় আধার কার্ড তৈরি করার নামে দীর্ঘদিন ধরে যুবতীকে উত্য়ক্ত করার অভিযোগ

    Related জেলার খবর Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment