Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Kalker Rashifal (10 March, 2026) : কয়েক ঘণ্টার মধ্যে এই রাশির অর্থলাভ কে ঠেকায় ! কেরিয়ারে নতুন দিশা; পরিবারে অঢেল আনন্দ

    2 days ago

    মেষ রাশি (Mesh Rashi)- মঙ্গলবার দিনটি কিছু ঝামেলায় ভরা থাকতে পারে। কোনও নির্দিষ্ট কাজ নিয়ে আপনার মানসিক উদ্বেগের সম্ভাবনা বেশি।

    কেরিয়ার: ব্যবসায় সাবধানতা অবলম্বন করুন। আপনার সঙ্গীর কার্যকলাপের উপর নজর রাখুন। অন্যথা আপনার উল্লেখযোগ্য ক্ষতি হতে পারে।

    অর্থ: আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে। তাড়াহুড়ো করে বিনিয়োগের সিদ্ধান্ত এড়িয়ে চলুন।

    ব্যক্তিগত: আপনার কথাবার্তা নিয়ন্ত্রণ করুন। কটু কথাবার্তা সম্পর্কে ফাটল তৈরি করতে পারে।

    বৃষ রাশি (Brisha Rashi)- নতুন কিছু শুরু করার জন্য মঙ্গলবার দিনটি একটি দুর্দান্ত দিন। ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে পরিস্থিতি আপনার অনুকূলে থাকবে।

    কেরিয়ার: একটি নতুন উদ্যোগ শুরু করা শুভ হবে। গুরুত্বপূর্ণ পার্টনারশিপ আপনার ব্যবসাকে চাঙা করবে।

    অর্থ: আর্থিক লাভের প্রবল সম্ভাবনা রয়েছে। আপনি পৈতৃক সম্পত্তির উত্তরাধিকারী হতে পারেন।

    ব্যক্তিগত: আপনার স্বাস্থ্যের উন্নতি হবে এবং পরিবারে আনন্দের পরিবেশ থাকবে।

    মিথুন রাশি (Mithun Rashi)- মঙ্গলবার সতর্কতা অবলম্বনের দিন। ভ্রমণ এবং স্বাস্থ্য কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে।

    কেরিয়ার: কোনও বড় ব্যবসায়িক বিনিয়োগ এড়িয়ে চলাই ভাল হবে।

    অর্থ: ভ্রমণের সময় আপনার মূল্যবান জিনিসপত্রের যত্ন নিন; চুরি বা ক্ষতির ঝুঁকি রয়েছে।

    ব্যক্তিগত : মরশুমি রোগের কারণে স্বাস্থ্য বিগড়াতে। পরিবারে বিবাদের পরিস্থিতি তৈরি হতে পারে।

    কর্কট রাশি (Karkat Rashi)- মঙ্গলবার আপনি পারিবারিক কোনও গুরুত্বপূর্ণ বিষয়ে কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন। সম্পর্কের উন্নতি হবে।

    কেরিয়ার: কর্মক্ষেত্রে আপনার নতুন সঙ্গীর সঙ্গে দেখা হতে পারে। নতুন প্রকল্প শুরু করার জন্য এটি একটি ভাল দিন।

    অর্থ: আপনার আর্থিক পরিস্থিতি স্থিতিশীল থাকবে এবং নতুন কাজ ভবিষ্যতে সুবিধা বয়ে আনবে।

    ব্যক্তিগত : সঙ্গীর সঙ্গে চলমান যে কোনও মতবিরোধের সমাধান হবে। আপনার বাড়িতে নতুন অতিথির আগমন হতে পারে।

    সিংহ রাশি (Singha Rashi)- মঙ্গলবার পুরনো বন্ধুদের সঙ্গে সাক্ষাৎ আপনাকে আনন্দ দেবে, তবে কর্মক্ষেত্রে আপনাকে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হতে পারে।

    কেরিয়ার: সহকর্মী বা সহযোগীদের সঙ্গে বিবাদের সম্ভাবনা রয়েছে, যার ফলে ব্যবসায়িক ক্ষতি হতে পারে।

    অর্থ: আর্থিক দিক থেকে দিনটি স্বাভাবিক। গাড়ি চালানোর সময় বিশেষ সতর্কতা অবলম্বন করুন।

    ব্যক্তিগত : পরিবারে মতভেদ বাড়তে পারে। নিজের স্বাস্থ্য নিয়ে চিন্তা থাকবে।

    কন্যা রাশি (Kanya Rashi)- মঙ্গলবার আপনি আধ্যাত্মিকতার দিকে বেশি ঝুঁকবেন। আপনি মানসিক শান্তি এবং ইতিবাচকতা অনুভব করবেন।

    কেরিয়ার: সঙ্গীর সঙ্গে আপনি নতুন উদ্যোগ শুরু করতে পারেন। কর্মক্ষেত্রে আপনার খ্যাতি বৃদ্ধি পাবে।

    অর্থ: আটকে থাকা পুরানো টাকা ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে, যা আপনার ব্যাঙ্ক ব্যালেন্স বাড়াবে।

    ব্যক্তিগত : বাড়িতে শুভ কাজে পরিবেশ থাকবে। সমাজে মান-সম্মানের প্রাপ্তি হবে।

    ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।

    Click here to Read More
    Previous Article
    Kalker Rashifal (10 March, 2026) : আর্থিক চাপের মুখে পড়তে পারে এই রাশি, সাবধান থাকার সময়; ক্ষতির সম্ভাবনা রয়েছে
    Next Article
    Weekly Horoscope: লাভের পর লাভ, বিনিয়োগে বড় ফাটকা, লটারি এবার এই রাশির হাতের মুঠোয়!

    Related Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment