Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Ishan Mazumder: বাংলা আর কন্নড়, একসঙ্গে ২টি ভাষায় কাজ করছেন ঈশান! নতুন মিউজিক ভিডিওতে রয়েছে কী কী চমক?

    3 days ago

    কলকাতা: এবার একই সঙ্গে বাংলা ও কন্নড়, ২টি মিউজিক ভিডিওতে কাজ করছেন, বাংলার অভিনেতা ঈশান মজুমদার (Ishan Mazumder)। আজ মুক্তি পেল, নতুন মিউজিক ভিডিও, ‘একবার এসো’। গোটা মিউজিক ভিডিওটিই অ্যাকশনধর্মী। বাংলা ও কন্নড়, ২টি ভাষায় এই মিউজিক ভিডিওটি তৈরি হয়েছে। প্রেম, প্রতিশোধ ও টানটান অ্যাকশনের মেলবন্ধনে তৈরি এই কাজ, দর্শকের জন্য এক নতুন অভিজ্ঞতা হবে বলেই আশা করছেন নির্মাতারা। আধুনিক ভিজুয়াল প্রযুক্তি ও ভিএফএক্স-এর ব্যবহারে প্রতিটি দৃশ্যকে আরও বড় করে দর্শকদের সামনে নিয়ে আসার চেষ্টা করা হয়েছে এই ভিডিও জুড়ে। মিউজিক ভিডিওর পরিচালনার দায়িত্বে রয়েছেন গৌরব দত্ত।

    মিউজিক ভিডিওটির সঙ্গীত পরিচালনায় রয়েছেন, এস. গোপাল ময়রা ও অভিষেক নাড়ু। বাংলা গানের কথা লিখেছেন এস. গোপাল ময়রা এবং কন্নড় সংস্করণের গীতিকার শিল্পা নাগোজি। সুর ও কথার সমন্বয়ে গানটিতে যেমন একটি গল্পকে তুলে ধরা হয়েছে, সেখানে আবেগ আর অ্যাকশন এই দুয়েরই মিশেল রয়েছে। উল্লেখযোগ্যভাবে, ঈশান মজুমদার নিজেই বাংলা ও কন্নড়, দু’টি ভাষায় গান গেয়েছেন, যা এই মিউজিক ভিডিওকে দ্বিভাষিক দর্শকের কাছে আরও গ্রহণযোগ্য করে তুলেছে।

    এই মিউজিক ভিডিওর মুখ্যভূমিকায় রয়েছেন, ঈশান মজুমদার। ঈশান মজুমদার ২০১৬ সাল থেকে বাংলার রুপোলি পর্দায় কাজ করে আসছেন। অভিনয়ে পা রাখার, আগে টানা ১৫ বছর কর্পোরেট জীবনে তিনি বিভিন্ন দেশ বিদেশে চাকরি করেছেন। সেই স্থিতিশীল পেশা ছেড়ে অভিনয় ও সঙ্গীতকে বেছে নেওয়ার সিদ্ধান্তই তাঁকে আজকের এই ব্যতিক্রমী সৃজনশীল উদ্যোগের দিকে নিয়ে এসেছে। অভিনয়ের পাশাপাশি তিনি গান লেখা, সুর করা ও মিউজিক ভিডিও প্রযোজনার কাজেও নিয়মিতভাবে যুক্ত।

    দক্ষিণ ভারতের গানের জগতেও তাঁর উপস্থিতি উল্লেখযোগ্য। বেঙ্গালুরুতে পড়াশোনার সময় থেকেই তিনি কন্নড় সঙ্গীতে পেশাদারভাবে কাজ শুরু করেন। একাধিক সঙ্গীত প্রতিযোগিতায় সাফল্য অর্জন করেন। কিংবদন্তি কিশোর কুমারের গাওয়া একমাত্র দক্ষিণী ভাষার গান, কন্নড় গানটি গাওয়ার সুযোগ পাওয়া তাঁর সঙ্গীত জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। সব মিলিয়ে, ‘একবার এসো’ শুধুমাত্র একটি মিউজিক ভিডিও নয়, বরং এক বাঙালি শিল্পীর হাত ধরে বাংলা ও কন্নড় ভাষায় অ্যাকশনধর্মী গল্প বলা। 

     

     
     
     
     
     
    View this post on Instagram
     
     
     
     
     
     
     
     
     
     
     

    A post shared by Jhilmi Mukherjee 11:11 (@jhilmi_mukherjee)

    Click here to Read More
    Previous Article
    Bollywood News: গুলি চালানোর অভিযোগে গ্রেফতার, অবশেষে জামিন পেলেন বলিউড অভিনেতা!
    Next Article
    Adrija Roy: অদ্রিজার অনামিকায় ঝলমল করছে হীরের আংটি, বিগ্নেশের সঙ্গে জীবনের নতুন ইনিংস শুরু করলেন বাঙালি অভিনেত্রী

    Related বিনোদন Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment