Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Adrija Roy: অদ্রিজার অনামিকায় ঝলমল করছে হীরের আংটি, বিগ্নেশের সঙ্গে জীবনের নতুন ইনিংস শুরু করলেন বাঙালি অভিনেত্রী

    3 days ago

    কলকাতা: তাঁর অভিনয়ের কেরিয়ার শুরু এই বাংলা থেকেই। কিন্তু মায়ানগরীতে কাজ করতে গিয়েই, জীবনের নতুন অধ্যায় শুরু করলেন অভিনেত্রী অদ্রিজা রায় (Adrija Roy)। সোশ্যাল মিডিয়ায় স্বপ্নিল ছবি শেয়ার করে নিয়েছেন অদ্রিজা। প্রথমে দক্ষিণী রীতি মেনে বাগদান সেরেছেন তিনি, তারপরে সন্ধেয় ছিল আংটিবদল অনুষ্ঠান। আজ সোশ্যাল মিডিয়ায়, আংটিবদল অনুষ্ঠানের যাবতীয় ছবি শেয়ার করে নিয়েছেন অদ্রিজা। বর্তমানে, জনপ্রিয় ধারাবাহিক 'অনুপমা'-তে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন অদ্রিজা। দীর্ঘদিন থেকেই শোনা যাচ্ছিল, অদৃজা নাকি প্রেমে পড়েছেন। তবে সোশ্যাল মিডিয়ায় প্রেমিকের কথা প্রকাশ্যে আনেননি তিনি। মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় বাগদানের একগুচ্ছ ছবি প্রকাশ্যে আনলেন অদ্রিজা রায়। বিগ্নেশ আইয়ারের সঙ্গে বাগদান সেরেছেন অভিনেত্রী। 

    মুম্বই থেকে প্রায় তিন কিলোমিটার দূরে শাহপুরে বিগ্নেশ আইয়ারের সঙ্গে বাগদান সেরেছেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় অদ্রিজা রায় বাগদানের ছবি শেয়ার করে নিতেই শুভেচ্ছার বন্যায় ভাসছেন অভিনেত্রী। মাত্র ৩ দিনের ছুটি নিয়ে আংটিবদলের অনুষ্ঠান সেরেছেন অভিনেত্রী। বর্তমানে 'অনুপমা' ধারাবাহিকের গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অভিনেত্রী। সেই ধারাবাহিকের শ্যুটিং থেকে মাত্র ৩ দিনের ছুটি নিয়ে বাগদান সেরেছেন অভিনেত্রী। হাজির ছিলেন বর বধূর বন্ধু আর পরিবারের ঘনিষ্ঠ সদস্যরা। সন্ধ্যায় হীরের আংটি বদল করে বাগদান সেরেছেন অদ্রিজা আর বিগ্নেশ। 

    সোশ্যাল মিডিয়ায় অদ্রিজা বিগ্নেশের সঙ্গে একাধিক ছবি শেয়ার করে নিয়ে অদ্রিজা লিখেছেন, 'আমরা.. চিরকালের মতো.. ২৫.০১.২৬'। বিশেষ দিনের সকালের জন্য় অদ্রিজা বেছে নিয়েছিলেন সোনালি পাড়ের একটি গোলাপি শাড়ি। মহারাষ্ট্রের ধাঁচের গয়না পরেছিলেন তিনি। স্বামী বিগ্নেশ ও সেজেছিলেন দক্ষিণী ধাঁচেই। সোশ্যাল মিডিয়ায় অদ্রিজা লিখেছিলেন, যাঁকে ভালবেসেছি, যাঁর জন্য প্রার্থনা করেছি, তাঁর সঙ্গে বন্ধনে আবদ্ধ হলাম। বিগ্নেশ আইয়ারের সঙ্গে। একটা ছোট্ট হ্যালো দিয়ে যে সম্পর্কের শুরু হয়েছিল, সেটাই জীবনভরের কথা রাখার সম্পর্কে পরিণত হল। আমার ভালবাসা, তোমায় আমি ভালবাসি।'

    আর আংটি বদলের অনুষ্ঠানের জন্য অদ্রিজা বেছে নিয়েছিলেন একটি প্যাস্টেল শেডের অফ শোলডার গাউন। তাঁর গলা থেকে নামা লম্বা ভেইল চলে গিয়েছিল পা অবধি। চুলের শফট কার্লে মানানসই দেখাচ্ছিল অদ্রিজাকে। তাঁর অনামিকায় ঝলমল করছিল হীরের আংটি। কালো শেরওয়ানিতে সেজেছিলেন বিগ্নেশ। সোশ্যাল মিডিয়ায় অদ্রিজাকে শুভেচ্ছা জানিয়েছেন বন্ধুরা।

     

     
     
     
     
     
    View this post on Instagram
     
     
     
     
     
     
     
     
     
     
     

    A post shared by Adrija Addy Roy (@adrija_roy_official)

    Click here to Read More
    Previous Article
    Ishan Mazumder: বাংলা আর কন্নড়, একসঙ্গে ২টি ভাষায় কাজ করছেন ঈশান! নতুন মিউজিক ভিডিওতে রয়েছে কী কী চমক?
    Next Article
    Prosenjit Chatterjee on Rani: মুক্তি পাচ্ছে রানির 'মর্দানি ৩', বিশেষ বার্তা দিলেন প্রথম ছবির নায়ক, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

    Related বিনোদন Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment