Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Bollywood News: গুলি চালানোর অভিযোগে গ্রেফতার, অবশেষে জামিন পেলেন বলিউড অভিনেতা!

    3 days ago

    কলকাতা: মুম্বইতে দু’রাউন্ড গুলি চলার ঘটনায় গ্রেফতার হয়েছিলেন কামাল রশিদ খান ওরফে KRK। সম্প্রতি ওশিওয়াড়া পুলিশ গুলি চালানোর অভিযোগে গ্রেফতার করেছিল তাঁকে। সেই মামলায়, আজ অন্ধেরি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে জামিন পেলেন অভিনেতা। এর আগে, ২৮ জানুয়ারি কামাল রশিদ খানের জামিনের আবেদন খারিজ করে দেওয়া হয়েছিল। এটি একটি গুরুত্বপূর্ণ মামলা হওয়ার কারণে, মুম্বই পুলিশ এই মামলার দ্রুত ও গুরুত্ব দিয়ে তদন্ত করছে।

    সেই কারণেই, অভিনেতার পুলিশ রিমান্ড শেষ হওয়ার পরে, তাঁকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছিল। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, জিজ্ঞাসাবাদের সময় কেআরকে স্বীকার করেছেন যে, গুলি তার বন্দুক থেকেই চলেছে। যদিও কেআরকে এবং তাঁর আইনজীবী এই কথা সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন। কেআরকে-র আইনজীবী সানা রাইস খান দাবি করেছেন যে, KRK-কে অবৈধভাবে গ্রেফতার করা হয়েছে। তিনি নাগরিক সুরক্ষা বিধির উল্লেখ করেছেন। দাবি করেছেন, কেআরকে-র গ্রেফতারিকে কোনও নোটিশ ছাড়াই তুলে আনা হয়েছে। শুধু তাই নয়, তিনি আরও বলেন যে, আবেদনকারী অর্থাৎ কেআরকে-কে নির্দিষ্ট কোনো তথ্যও দেওয়া হয়নি যে ,কেন তাঁকে গ্রেফতার করা হয়েছে।

    কী অভিযোগে গ্রেফতার করা হয়েছিল KRK-কে?

    KRK-র লাইসেন্স-প্রাপ্ত আগ্নেয়াস্ত্রটি বাজেয়াপ্ত করেছে পুলিশ। পরবর্তী প্রক্রিয়া নিয়ে কাজ চলছে এই মুহূর্তে। কাগজপত্র তৈরির কাজ চলছে। সরকারি ভাবে শনিবার সকালে তাঁকে গ্রেফতার করা হতে পারে। গত ১৮ জানুয়ারি এই ঘটনা ঘটে বলে জানা যাচ্ছে। অন্ধেরীর ওশিওয়ারায় ‘নালন্দা সোসাইটি’ নামের একটি আবাসনে দু’রাউন্ড গুলি চলে ওই দিন। প্রথম গুলিটি তিন তলায় এবং দ্বিতীয় গুলিটি পাঁচ তলায় চলে। এর মধ্যে একটি ফ্ল্যাট অভিনেতা তথা পরিচালকের নিজের। অন্যটি একটি উঠতি মডেলের। পুলিশ জানিয়েছে, কামাল ওই ঘটনার দায় স্বীকার করেছেন। বয়ানও দিয়েছেন সেই মর্মে। তাঁর লাইসেন্স-প্রাপ্ত আগ্নেয়াস্ত্র থেকেই গুলি চলে। (Kamaal Rashid Khan Arrested)

    ওশিওয়ারা থানার ১৮ জনের একটি টিম এই ঘটনার তদন্ত করছিল, যার নেতৃত্বে ছিলেন সঞ্জয় চহ্বাণ। পাশাপাশি, আরও একাধিক তদন্তকারী সংস্থাও বিষয়টি খতিয়ে দেখছিল। জানা গিয়েছে, প্রথম দিকে কিছুই বোঝা যাচ্ছিল না। কিছু পাওয়া যায়নি সিসিটিভি ফুটেজেও। পরে ফরেন্সিক টিমকে ডাকা হয়। কামালের বাংলো থেকে গুলি চালানো হয়ে থাকতে পারে বলে তাতেই মেলে ইঙ্গিত। কী কারণে গুলি চলে, তা এখনও পর্যন্ত নির্দিষ্ট ভাবে জানা যায়নি। তবে KRK যে সাফাই দিয়েছেন, তা হল, কারও ক্ষতি করা উদ্দেশ্য ছিল না তাঁর। বন্দুকটি পরিষ্কার করছিলেন তিনি। সেই সময় ভুলবশত গুলি বেরিয়ে যায়। বাড়ির ঠিক সামনেই ম্যানগ্রোভের জঙ্গল রয়েছে। সেদিকে তাক করে রাখা অবস্থায় ট্রিগারে চাপ পড়ে যায়। কোনও ব্যক্তি বা কোনও বিল্ডিং লক্ষ্য করে গুলি ছোড়া উদ্দেশ্য ছিল না তাঁর।

    Click here to Read More
    Previous Article
    Shruti Das: 'নায়কের পাশে দাঁড়িয়ে কাঁদিনি, ভিলেনকে নিজেই মেরেছি', 'কালীপটকা'-তে অভিনয় করে উচ্ছ্বসিত শ্রুতি দাস
    Next Article
    Ishan Mazumder: বাংলা আর কন্নড়, একসঙ্গে ২টি ভাষায় কাজ করছেন ঈশান! নতুন মিউজিক ভিডিওতে রয়েছে কী কী চমক?

    Related বিনোদন Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment