Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Iran Israel US War: বন্ধ হরমুজ প্রণালী, ভাণ্ডারে মজুত অতিরিক্ত তেল, বাধ্য হয়েই উৎপাদন কমাচ্ছে সৌদি আরব ও আরও অনেকে

    6 days ago

    Iran Israel US War: তেলের উৎপাদন কমাচ্ছে সৌদি আরব। পশ্চিম এশিয়ায় যুদ্ধের আবহে বন্ধ রয়েছে হরমুজ প্রণালী। তার জেরে সৌদি আরবের তৈলক্ষেত্রগুলিতে প্রচুর পরিমাণে তেল ইতিমধ্যেই জমা হয়েছে। আর তার জেরেই সৌদি আরবের তেলক্ষেত্রগুলি তাদের উৎপাদনের পরিমাণ কমাচ্ছে। নাহলে অপচয় হবে। আর্থিক ক্ষতির পরিমাণ বাড়বে লাফিয়ে লাফিয়ে। সৌদি আরবের অনেক তৈলক্ষেত্রের ট্যাঙ্কগুলিই প্রায় পরিপূর্ণ রয়েছে। বর্তমানে লোহিত সাগরের মাধ্যমে কিছু তেল রপ্তানীর চেষ্টাও করছে সৌদি আরবে। তবে তেল সরবরাহের জন্য তাড়াহুড়ো করলেও বিশেষ লাভ এখনও হয়নি। তাই এবার তেল উৎপাদনের পরিমাণ কমানোর সিদ্ধান্তই নিয়ে সৌদি আরবের ওই তৈলক্ষেত্রগুলি। 

    সূত্রের খবর, শুধুমাত্র সৌদি আরব নয়, বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানীকারী দেশের পাশাপাশি সংযুক্ত আরব আমিরশাহি, কুয়েত এবং ইরাকও একই পদক্ষেপ নিয়েছে। বেশ কিছু দেশ ধীরে ধীরে তেল উৎপাদনের পরিমাণ কমাতে শুরু করেছে এই কথা মাথায় রেখে, পরিস্থিতি যেন এমন না হয় যাতে মজুত তেলের পরিমাণ এমন বেড়ে গেল যে পুরো উৎপাদনই বন্ধ করে দিতে হবে। পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ সরাসরি গিয়ে পড়েছে হরমুজ প্রণালীতে। সেখানে বহু তৈলবাহী জাহাজ ও ট্যাঙ্কার আটকে থাকার কারণে বিশ্বজুড়ে প্রবল তেলের ঘাটতির আশঙ্কা তৈরি হয়েছে। বাড়ছে অপরিশোধিত তেলের দাম। 

    আমেরিকা-ইজরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধের জেরে প্রায় সাড়ে ৩ বছরেরও বেশি সময় পর, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ১০০ ডলার পেরিয়ে গেল। শেষ পর্যন্ত আশঙ্কাই সত্যি হল। ভারতে ঘরোয়া ও বাণিজ্যিক রান্নার গ্যাস সিলিন্ডারের দাম আগেই বেড়েছিল। সোমবার শেয়ার বাজার খুলতে বড়সড় পতনের সাক্ষী হয় ভারতীয় শেয়ার সূচকগুলি। ডলারের তুলনায় টাকার দামও তলানিতে পৌঁছে যায়। অর্থাৎ ঐতিহাসিক পতন। ফলে একদিকে অর্থনীতির ওপর যুদ্ধের ছায়া, অন্যদিকে সাধারণ মানুষের হেঁশেলেও পড়তে শুরু করেছে যুদ্ধের প্রভাব। 

    টানা ১০ দিন ধরে চলছে পশ্চিম এশিয়ায় মহাসংঘাত। একদিকে আমেরিকা ও ইজরায়েল যৌথভাবে হামলা চালাচ্ছে ইরানের ওপর। পাল্টা আঘাত হানছে ইরানও। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, এই যুদ্ধ ৪ সপ্তাহ চলতে পারে। কিন্তু আত্মসমর্পণের সমস্ত জল্পনা উড়িয়ে দিয়ে ইরানের রেভোলিউশনারি গার্ডস হুঁশিয়ারি দিয়েছে, তারা এই যুদ্ধ ৬ মাস পর্যন্ত চালিয়ে যেতে পারে। অন্যদিকে, প্রত্যাশ্যা মতোই ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসাবে নির্বাচিত হলেন নিহত আয়াতোল্লা আলি খামেনেইয়ের মেজ ছেলে মোজতবা খামেনেই। 

    Click here to Read More
    Previous Article
    Iran Israel US War: ইরানের নতুন শাসক মোজতবা, যুদ্ধে অনেক ঘনিষ্ঠজনকেই হারিয়েছেন খামেনেইয়ের পুত্র
    Next Article
    Iran Israel War: নয়া শাসক মোজতবা খামেনেইয়ের নামে মিসাইল, ফের আক্রমণাত্মক ইরান, হামলা ইজরায়েলে

    Related আন্তর্জাতিক Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment