Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Iran Israel Conflict-Sandipta Sen: ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাবে উড়ান বাতিল, প্যারিসে আটকে অভিনেত্রী সন্দীপ্তা

    1 week ago

    কলকাতা: ইরান-ইজরায়েল যুদ্ধের জেরে বিশ্বজুড়ে উড়ানে প্রভাব পড়েছে। ইউরোপ ঘুরে ভারতে ফেরার পথে প্যারিসে আটকে রয়েছেন অভিনেত্রী সন্দীপ্তা সেন। ২ তারিখে আবু ধাবি হয়ে কলকাতার ফ্লাইট থাকলেও তা ক্যানসেল হয়ে যায়। যদি কন্ডিশন বেটার হয় তাহলে ৫ তারিখ ফ্লাইট পাওয়া যাবে বলে জানিয়েছে বিমান সংস্থা। কলকাতা ফেরার অন্যান্য ফ্লাইটের অপশন খুঁজতে হয়রানি হচ্ছে। 

    [yt]https://youtu.be/kqbbLVgzvto?si=vF2ZxiKTIOYG8RQa[/yt]

    আরও পড়ুন, দোল পূর্ণিমায় চন্দ্রগ্রহণ দেখল কলকাতা-সহ গোটা রাজ্য !

    আঘাতের পাল্টা প্রত্যাঘাত। যুদ্ধ পরিস্থিতিতে চূড়ান্ত টালমাটাল পরিস্থিতি তৈরি হয়েছে পশ্চিম এশিয়ার আকাশে। আর সেই প্রভাব এসে পড়েছে অসামরিক বিমান পরিষেবায়। আকাশসীমা বন্ধ করে রেখেছে পশ্চিম এশিয়ার একাধিক দেশ। কয়েক হাজার কিলোমিটার ঘুরে অন্য রুটে চলাচল করছে যাত্রীবাহী বিমান। আর এই পরিস্থিতিতে ওয়াকিবহাল মহলের আশঙ্কা, এই পরিস্থিতি চলতে থাকলে লাফিয়ে বাড়তে পারে বিমানের টিকিটের দাম। 

    এই পরিস্থিতিতে ইজরায়েল ও ইরান তো বটেই, এরই সঙ্গে বন্ধ রাখা হয়েছে দুবাই, কুয়েত, ইরাক, সিরিয়া, লেবানন, বাহারিন, জর্ডনের আকাশসীমা । বিমানবন্দরগুলি থেকে বন্ধ রাখা হয়েছে উড়ান।ফলে এই এলাকাগুলিতে চোখে পড়ছে না কোনও বিমান! একাধিক ফ্লাইট ডেটা প্রোভাইডারের ট্র্যাকার ইমেজ থেকেই স্পষ্ট হয়ে যাচ্ছে পরিস্থিতি। এই জোনে রয়েছে পৃথিবীর ৩টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ব্য়স্ত আন্তর্জাতিক বিমানবন্দর।যেখানে দিয়ে প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রী যাতায়াত করে! দুবাই, আবু ধাবি, ও দোহা। এর মধ্যে যাত্রীবাহী বিমানের জন্য পুরোপুরি বন্ধ রয়েছে দুবাই ও দোহা এয়ারপোর্ট।আর আবু ধাবি বিমানবন্দর থেকে যাতায়াত করছে হাতে গোনা কয়েকটি দেশের যাত্রীবাহী বিমান।

     দুবাইয়ে আটকে পড়া বাঙালি  আশিস পণ্ডিত বলেন, কবে ফিরব কোনও ঠিক নেই। ৪ দিনের প্রস্তুতি নিয়ে এসেছি। কতদিন থাকতে হবে তার কোনও ব্য়াপার নেই।  প্রচুর ভারতীয়, এশীয় আটকে গেছে।এই পরিস্থিতিতে সোমবারও বাতিল হয়েছে কলকাতা থেকে পশ্চিম এশিয়ার দেশগুলিতে যাতায়াতের ২০ টি বিমান। এর মধ্যে রয়েছে বিমান সংস্থা এমিরেটস-এর ৮ টি, কাতার এয়ারওয়েজ-এর ৪ টি, এতিহাদ এয়ারওয়েজ-এর ৪ টি, এয়ার আরাবিয়া-র ২ টি এবং ফ্লাইদুবাই-এর ২ টি বিমান। আর যে বিমানগুলি অন্যান্য দেশে যাচ্ছে, সেগুলিকে যেতে হচ্ছে ঘুরপথে। পাড়ি দিতে হচ্ছে বিস্তীর্ণ পথ। ফলে অতিরিক্ত জ্বালানি লাগছে। 
     
    কলকাতা থেকে আমেরিকা গন্তব্য হলে, দুবাই হয়ে যাওয়ার কোনও উপায় আপাতত নেই। ফলে সিঙ্গাপুর বা ব্যাংকক হয়ে ঘুরপথে আমেরিকা যাওয়া ছাড়া কোনও উপায় নেই যাত্রীদের কাছে। আর পরিস্থিতি চলতে থাকলে, প্লেন ভাড়া বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। পশ্চিম এশিয়ার দেশগুলিতে বসবাস করেন লক্ষ লক্ষ ভারতীয়। সংখ্যাটা প্রায় ১ কোটির কাছাকাছি। ভারতীয় বিদেশমন্ত্রকের তথ্য বলছে, সংযুক্ত আরব আমিরশাহিতে রয়েছেন প্রায় ৩৫ লক্ষ ৬৮ হাজার ভারতীয়। কুয়েতে এই সংখ্যাটা প্রায় ৯ লক্ষ ৯৫ হাজার। কাতারে প্রায় ৮ লক্ষ ৩৬ হাজার ভারতীয় রয়েছেন। বাহরিনে রয়েছেন ৩ লক্ষ ২৭ হাজারের বেশি ভারতের নাগরিক। আর যে দুই দেশের মধ্যে এই মুহূর্তে সংঘাত চরমে উঠেছে, সেই ইজরায়েলে রয়েছেন ১ লক্ষের ওপর ভারতীয়।ইরানে এই সংখ্যাটা ১০ হাজারের বেশি। অর্থাৎ মধ্য় এশিয়ার পরিস্থিতির ছাপ এসে পড়েছে ভারতেও।

    Click here to Read More
    Previous Article
    Iran Israel Conflict: আর মাত্র ২৫ দিনের অপরিশোধিত তেল মজুত রয়েছে ভারতে !
    Next Article
    West Asia Conflict : 'বড় ব্যাঘাত ভারতীয় অর্থনীতিতে গুরুতর পরিণতি ডেকে আনবে', পশ্চিম এশিয়ায় সংঘর্ষ নিয়ে বিবৃতি জারি ভারতের

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment