Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    IPL 2026: কেকেআরের অনুশীলনে রাহুল! তাহলে কি ট্রেডের মাধ্যমে নাইট শিবিরে যোগ দিচ্ছেন কেএল? শুরু জল্পনা

    4 days ago

    নয়াদিল্লি: আর মাত্র দিনকয়েক বাকি, তারপরেই শুরু হয়ে যাবে আইপিএলের (IPL 2026) মহারণ। তবে টুর্নামেন্ট শুরুর আগেই এক ছবি সোশ্যাল মিডিয়ায় ভাসছে যা দেখে সমর্থকরা বেশ খানিকটা বিস্মিত।

    আইপিএল শুরুর আগে চেন্নাই সুপার কিংস, লখনউ সুপার জায়ান্টসের মতো ফ্র্যাঞ্চাইজ়িগুলি আইপিএলের প্রস্তুতি শুরু করে দিয়েছেন। ঋষভ পন্থের মতো বহু ক্রিকেটার নিজে থেকেও আগেভাগে প্রস্তুতি সারছিলেন। এবার আইপিএলের আগে প্রস্তুতি সারতে দেখা গেল কেএল রাহুলকে (KL Rahul) আর সেই নিয়েই শোরগোল। আইপিএল টুর্নামেন্টের আগে, রঞ্জি ট্রফি ফাইনালের পর বেশ খানিকটা সময় কোনও প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেননি কেএল রাহুল। তাই ছন্দ ফিরে পেতে তিনি খানিক আগে প্রস্তুতি সারবেন, এতে তো অস্বাভাবিক কিছু নেই। তাও কেন সেই নিয়ে এত আলোচনা?

    আসলে বিষয়টা হল রাহুল দিল্লি ক্যাপিটালসের ক্রিকেটার কেএল রাহুলকে এমন এক শিবিরে অনুশীলন করতে দেখা গিয়েছে যার সঙ্গে রয়েছে কেকেআর যোগ। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া রাহুলের অনুশীলনের ছবিতে দেখা যাচ্ছে রাহুল ব্যাট করছেন আর তাঁর পিছনে কেকেআরের টুপি পরে একজন দাঁড়িয়ে। তিনি আর কেউ নন, কেকেআরের প্রধান কোচ অভিষেক নায়ার। এমনকী রাহুলের পিছনে যিনি কিপিং করছেন, তিনি অঙ্গকৃষ রঘুবংশী, একজন ক্রিকেটার। এই ছবি ভাইরাল হওয়ার পরেই অনেকের মনে প্রশ্ন উঠছে।

     

     

    এ মরশুমের আইপিএল নিলামের আগে কেএল রাহুলের কেকেআরে ট্রেড হওয়ার বিষয়ে প্রবল জল্পনা শোনা যাচ্ছিল। সেই জল্পনা সেখানেই থেকে যায়। রাহুলকে রিটেন করে দিল্লি ক্যাপিটালস। তবে কোনও খেলোয়াড়কে কোনও ফ্র্যাঞ্চাইজ়ি রিটেন করলেও, নিলামের পরেও কিন্তু ট্রেড করা যায়। তাহলে রাহুলের ক্ষেত্রেও কি এমন কিছু সম্ভাবনা রয়েছে? রাহুল কি তাহলে অবশেষে কেকেআরে যোগ দেবেন? উত্তরটা এই মরশুমের জন্য অন্তত না।

    নিয়ম অনুযায়ী আইপিএল নিলামের পরেও ট্রেড করা যায় কিন্তু সেই উইন্ডো মরশুম শুরুর মাসখানেক আগে পর্যন্তই খোলা থাকে। সেক্ষেত্রে এ মাসের ২৮ তারিখে  শুরু হচ্ছে আইপিএল। মাঝে আর মেরেকেটে ১১ দিন। তাই এখন আর কোনওভাবেই রাহুলকে ট্রেড করা সম্ভব নয়। তিনি কেবলই বর্তমানে অভিষেক নায়ারের সঙ্গে অনুশীলন সারছেন। 

    নায়ার এবং রাহুলের সম্পর্ক কিন্তু বেশ পুরনো। ভারতের সহকারী কোচ হওয়ারও আগে থেকে নায়ার ঠিক সেই সময় রাহুলের পাশে দাঁড়ান যখন তিনি অফফর্মে। তাঁর সঙ্গে কাজ করার পরেই রাহুল আবার ছন্দে ফেরেন। অতীতে রোহিত শর্মা, দীনেশ কার্তিকদের মতো ক্রিকেটারদের সঙ্গেও অভিষেক নয়ার আলাদা অনুশীলন সেশন করেছেন। তাঁরা অভিষেককে তার জন্য কৃতজ্ঞতাও জানিয়েছেন। রাহুলও ঠিক তেমনই নায়ারের কাছে কেবল অনুশীলন সারছেন। তিনি কেকেআরের কোচ হলেও, তাঁর অধীনে রাহুলের অনুশীলন করার সঙ্গে তারকা কিপার-ব্যাটারের কেকেআরে যোগ দেওয়ার কোনও সম্পর্ক নেই।  

    Click here to Read More
    Previous Article
    IPL 2026: আইপিএলের উদ্বোধন নিয়ে জট কাটল, কোথায় হচ্ছে অনুষ্ঠান, কোহলিদের প্রথম ম্যাচ?
    Next Article
    Rohit Sharma: হান্ড্রেডে পাকিস্তানি ক্রিকেটার আব্রারকে কেনার পরেই সানরাইজার্সকে আনফলো করেছেন রোহিত শর্মা?

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment