Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    IPL 2026: আইপিএলের উদ্বোধন নিয়ে জট কাটল, কোথায় হচ্ছে অনুষ্ঠান, কোহলিদের প্রথম ম্যাচ?

    4 days ago

    বেঙ্গালুরু: আইপিএলের উদ্বোধন নিয়ে জটিলতা কাটল। বিরাট কোহলিদের ঘরের মাঠ নিয়েও ধোঁয়াশা দূর হল। এম চিন্নাস্বামী স্টেডিয়ামে (M. Chinnaswamy Stadium) ম্য়াচ আয়োজনের সবুজ সংকেত দেওয়া হল কর্নাটক রাজ্য ক্রিকেট সংস্থাকে (The Karnataka State Cricket Association)। কর্নাটক প্রশাসন তাদের ম্যাচ আয়োজনের ব্যাপারে সম্মতি দিয়েছে। ২৮ মার্চ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম সানরাইজার্স হায়দরাবাদের (Royal Challengers Bengaluru and Sunrisers Hyderabad) মধ্যে উদ্বোধনী ম্যাচটি হবে এম চিন্নাস্বামী স্টেডিয়ামেই।

    এমনিতে নিয়ম হচ্ছে, আইপিএলে গতবার যারা চ্যাম্পিয়ন হয়েছিল, তাদের ঘরের মাঠেই পরের আইপিএলের উদ্বোধনী ম্যাচ ও ফাইনাল হবে। সেই মতো কোহলিদের আরসিবির ঘরের মাঠ এম চিন্নাস্বামী স্টেডিয়ামেই এবারের আইপিএলের উদ্বোধন ও ফাইনাল হওয়ার কথা। কিন্তু গত আইপিএলে আরসিবি চ্যাম্পিয়ন হওয়ার পর বিজয় মিছিলে মর্মান্তিক পরিণতি হয়েছিল। পদপিষ্টের ঘটনায় ১১ জনের মৃত্যু হয়। আহত হন অন্তত ৫৬ জন। তারপরই ভিড় সামলানোর পরিকাঠামো ও দক্ষতা নিয়ে প্রশ্ন তুলে এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ম্যাচ আয়োজনে নিষেধাজ্ঞা জারি করেছিল কর্নাটক প্রশাসন। বলা হয়েছিল, বিশেষজ্ঞ কমিটি খতিয়ে দেখে রিপোর্চ পেশ করার পরই এ নিয়ে পরবর্তী অবস্থান জানানো হবে।

    কর্নাটক রাজ্য ক্রিকেট সংস্থার সচিব সন্তোষ মেনন জানিয়েছেন, স্টেডিয়ামের পরিকাঠামোগত পরিবর্তন ও ভিড় সামলানোর ক্ষমতার মক ড্রিলের পর বিশেষজ্ঞ কমিটি সন্তুষ্ট। ১৩ মার্চ সরেজমিনে খতিয়ে দেখার পর সবুজ সংকেত দিয়েছে তারা। তারপরই এম চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএল আয়োজন নিয়ে জটিলতা কেটেছে। 

     

     

    পরে কর্নাটক রাজ্য ক্রিকেট সংস্থা বিবৃতি দিয়ে বলেছে, 'আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, বিধান সৌধে কর্নাটকের স্বরাষ্ট্রমন্ত্রী ডক্টর জি পরমেশ্বর, বিশেষজ্ঞ কমিটি ও কর্নাটক রাজ্য ক্রিকেট সংস্থা, আরসিবি ও ডিএনএ প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হয়েছে। সেই বৈঠকে বিশেষজ্ঞ কমিটি তাদের রিপোর্ট পেশ করেছে। এম চিন্নাস্বামী স্টেডিয়ামের প্রস্তুতি আর পরিকাঠামো বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। বিশেষজ্ঞ কমিটির সুপারিশ ও আমাদের ব্যবস্থাপনা দেখে আসন্ন আইপিএল আয়োজনের অনুমতি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।' 

    Click here to Read More
    Previous Article
    Bangladesh vs Pakistan: 'এবার কি আইসিসি ট্রফি চুরি করে নিয়ে আসবে?’ বাংলাদেশের কাছে হারের পরেই শাহিনদের আক্রমণ আকমলের
    Next Article
    IPL 2026: কেকেআরের অনুশীলনে রাহুল! তাহলে কি ট্রেডের মাধ্যমে নাইট শিবিরে যোগ দিচ্ছেন কেএল? শুরু জল্পনা

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment