Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Rohit Sharma: হান্ড্রেডে পাকিস্তানি ক্রিকেটার আব্রারকে কেনার পরেই সানরাইজার্সকে আনফলো করেছেন রোহিত শর্মা?

    4 days ago

    নয়াদিল্লি: সম্প্রতি ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজ়ি লিগ দ্য হান্ড্রেডের নিলাম সম্পন্ন হয়েছে। সেই নিলাম পরেই শুরু হয়েছে বিতর্ক। সানরাইজার্স হায়দারবাদের অপর ফ্র্যাঞ্চাইজ়ি সানরাইজার্স লিডস (Sunrisers Leeds) আব্রার আমেদকে দলে নেওয়ায় ক্ষুব্ধ নেটিজেনদের একাংশ।

    আইপিএলের প্রথম মরশুমের পর থেকে পাকিস্তানি ক্রিকেটাররা নির্বাসিত। ভারতীয় ফ্র্যাঞ্চাইজ়ি হয়েও বিভিন্ন সময়ে ভারতের বিরুদ্ধে নেতিবাচক কথা বলা আব্রারকে সানরাইজার্স দলে নেওয়ায় ক্ষুব্ধ নেটিজেনরা। অতীতে শোনা যাচ্ছিল ভারতীয়দের মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজ়ি দ্য হান্ড্রেডের নিলামে পাক খেলোয়াড়দের জন্য দর হাঁকাবে না। তবে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড সাফ জানিয়ে দেয় যে  দ্য হান্ড্রেডে এ ধরনের বৈষম্য করা যাবে না। তারপরেই নিলামে আব্রারকে দলে নেয় সানরাইজার্স।           

    বর্তমানে দাবি করা হচ্ছে যে সানরাইজার্স এই সিদ্ধান্ত নেওয়ার পরেই ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) নাকি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সানরাইজার্সকে আনফলো করে দিয়েছেন। এই দাবি কি ঠিক? জবাব না। এই দাবি ঠিক নয়। এটা ঠিক যে রোহিত শর্মা সানরাইজার্সকে ইনস্টাগ্রামে ফলো করছেন না। তবে সেটা তিনি কোনওদিনই করতেন না।

    অতীতে হায়দরাবাদের এক ফ্র্যাঞ্চাইজ়ির হয়ে খেলে আইপিএল জিতলেও, সেই ডেকান চার্জার্স আর নেই। সান গ্রুপের মালিকানাধীন সানরাইজার্স হায়দরাবাদ সম্পূর্ণ ভিন্ন এক ফ্র্যাঞ্চাইজ়ি। তাদের রোহিত শর্মা কোনওদিনই ফলো করতেন না। এমনকী তিনি নিজের বর্তমান ফ্র্যাঞ্চাইজ়ি মুম্বই ইন্ডিয়ান্স বাদে আর কোনও ফ্র্যাঞ্চাইজ়িকেই ইনস্টায় ফলো করেন না। তাই আব্রারকে কেনার পর রোহিতের সানরাইজার্সকে আনফলো করার দাবিটা সম্পূর্ণ মিথ্যেই।

    তবে আব্রারকে দলে নেওয়ার পরে যে সানরাইজার্স ভারতীয় সমর্থকদের ক্ষোভের মুখে পড়েছে এ কথাটা কিন্তু সত্যি। এতে অবশ্য় ভারতীয় বোর্ডের কিছুই করার নেই বলে জানিয়ে দিয়েছেন বোর্ডের সহ-সভাপতি রাজীব শুক্ল। তিনি সাফ জানিয়ে দিলেন দ্য হান্ড্রেড বিদেশি লিগ, তাই এক্ষেত্রে ভারতীয় ক্রিকেট বোর্ডের কিছুই করার নেই। তিনি ANI-কে এক সাক্ষাৎকারে শুক্রবার বলেন, ‘এটা তো আমাদের এক্তিয়ারের মধ্যে পড়ে না। ওরা এটা (আব্রারকে সই করা) অন্য এক বিদেশি লিগে করেছে। তাই এই বিষয়ে ওদের নিজেদেরই (সান গ্রুপকে) সিদ্ধান্ত নিতে হবে। আমাদের তরফে করার কিছুই নেই।’ 

    তবে তাতে যে বিতর্ক থামছে না, তা বলাই বাহুল্য।                 

    Click here to Read More
    Previous Article
    IPL 2026: কেকেআরের অনুশীলনে রাহুল! তাহলে কি ট্রেডের মাধ্যমে নাইট শিবিরে যোগ দিচ্ছেন কেএল? শুরু জল্পনা
    Next Article
    Bumrah Sanjana Anniversary: কিডনি ছুঁয়ে গেল! বিবাহবার্ষিকীতে বুমরার পোস্টে সঞ্জনার জবাব মুহূর্তে ভাইরাল

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment