Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    IPL 2026: কবে হবে আইপিএলের সূচি ঘোষণা? অবশেষে মুখ খুলল ভারতীয় ক্রিকেট বোর্ড

    1 week ago

    নয়াদিল্লি: একেবারে শিয়রে আইপিএলের (IPL 2026) ১৯তম সংস্করণ। এই মাসেই মেগা টুর্নামেন্ট শুরু হওয়ার কথা। কিন্তু এখনও পর্যন্ত আইপিএলের সূচিই ঘোষণা করা হয়নি। আইপিএলের সূচি নিয়ে না না জল্পনা-কল্পনা শোনা গেলেও ভারতীয় বোর্ডের তরফে বহুদিন পর্যন্ত কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি। এবার অবশেষে সেই নিয়ে মুখ খুললেন দেবজিৎ সাইকিয়া (Devajit Saikia)।

    আইপিএলের সূচি নিয়ে মুখ খুললেন বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়া। Times Of India-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়ে দেন ভোটের দিনক্ষণ ঘোষণা না হওয়ার ফলেই আইপিএলের সূচি প্রকাশে এত বিলম্ব হচ্ছে। তবে আর বেশি নয়, দুই, তিন দিন অপেক্ষা করতে হবে, তারপরেই ছবিটা স্পষ্ট হয়ে যাবে। 

    তিনি জানান, 'আইপিএলের সূচি জানতে আর দুই, তিনদিন অপেক্ষা করুন। যত দ্রুত সম্ভব আমরা সূচি প্রকাশ করব। আমরা জানি সূচি প্রকাশে দেরি হচ্ছে কারণ অসম, বাংলা, তামিলনাড়ুর মতো তিন, চারটি রাজ্যে ভোট রয়েছে। নির্বাচন আধিকারিকদের (ভোটের দিনক্ষণ) ঘোষণার অপেক্ষা করছি আমরা। ওই এক, দুই দিনের মধ্যেই আমাদের একটা সিদ্ধান্ত নিতে হবে। তারপরেই আইপিএল নিয়ে আমরা কী ভাবনাচিন্তা করছি, সেই বিষয়ে আপনাদের জানাব।'         

    ডিসেম্বরে আইপিএলের নিলামের ঠিক আগেরদিনই আইপিএল কর্তৃপক্ষ ফ্র্যাঞ্চাইজ়িদের জানিয়েছিল এ বছর ২৬ মার্চ থেকে মরশুম শুরু হবে। তবে তেমনটা হচ্ছে না। ESPNcricinfo-র রিপোর্ট অনুযায়ী পূ্র্ব নির্ধারিত ২৬ মার্চ নয়, বরং তার দুইদিন পর, ২৮ মার্চ থেকে আইপিএলের ১৯তম সংস্করণ শুরু হবে। টুর্নামেন্টের ফাইনালটি আয়োজিত হবে ৩১ মে। এবার খালি সরকারি ঘোষণার অপেক্ষা। 

    আইপিএল শুরু হওয়ার পর থেকেই ২০০৯, ২০১৪, ২০১৯ এবং ২০২৪, প্রতিটি বিধানসভা বা লোকসভা নির্বাচনের ক্ষেত্রে দুইভাগে সূচি ঘোষণা করা হয়। এক্ষেত্রেও তেমনই হয় কি না, সেটাই দেখার বিষয়। রিপোর্ট অনুযায়ী এই সপ্তাহে আইপিএলের গভর্নিং কাউন্সিলের বৈঠকে বসার কথা। সেখানেই আইপিএলের সূচি ঘোষণার বিষয়ে আলোচনা করা হবে। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হবে যে এবারও আইপিএলের সূচি দুইভাগে ঘোষণা করা হবে না নির্বাচন কমিশন এই তিন রাজ্যগুলিতে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা পর্যন্ত অপেক্ষা করা হবে। বোর্ড সচিবের কথাতেও কিন্তু এই বিষয়টিই উঠে আসে। তবে খুব শীঘ্রই যে আইপিএলের সূচি ঘোষণা করা হবে, তা মোটামুটি স্পষ্ট। 

    Click here to Read More
    Previous Article
    Arjun Tendulkar-Saaniya Chandhok marriage: বান্ধবী সানিয়ার সঙ্গে গাঁটছড়া বাঁধছেন অর্জুন তেন্ডুলকর, ভাইরাল হল সচিন-পুত্রের মেহেন্দির ভিডিও
    Next Article
    IPL 2026: অবশেষে জট কাটল, কোথায় হবে আরসিবির 'হোম ম্যাচ'? জানিয়ে দিল আইপিএল চ্যাম্পিয়নরা

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment