Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Arjun Tendulkar-Saaniya Chandhok marriage: বান্ধবী সানিয়ার সঙ্গে গাঁটছড়া বাঁধছেন অর্জুন তেন্ডুলকর, ভাইরাল হল সচিন-পুত্রের মেহেন্দির ভিডিও

    1 week ago

    মুম্বই: চলছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই মেগা টুর্নামেন্ট শেষ হতে না হতেই শুরু হবে আইপিএলের মহারণ। তবে ভারতীয় ঘরোয়া মরশুম শেষ। আপাতত তাই জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারদের জন্য সময়টা অফসিজনই। আর এই অফসিজনেই বিয়ে সারছেন অর্জুন তেন্ডুলকর (Arjun Tendulkar) এবং সানিয়া চান্দোক (Saaniya Chandhok)।

    কিংবদন্তি সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) পুত্র অর্জুন নিজেও একজন ক্রিকেটার। এবারের আইপিএলে তাঁকে লখনউ সুপার জায়ান্টসের জার্সিতে দেখা যাবে। তার আগেই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন তিনি। মঙ্গলবার, অর্জুন ও সানিয়ার মেহেন্দি অনুষ্ঠানের না না ছবি, ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। সেখানেই অর্জুন, সানিয়ার সঙ্গে পাশাপাশি হাসিখুশি মেজাজে গোটা তেন্ডুলকর এবং চান্দোক পরিবারকে দেখা যায়।                                           

    শোনা যাচ্ছে আসন্ন ৫ মার্চই দীর্ঘদিনের বান্ধবী সানিয়া চান্দোকের সঙ্গে গাঁটছড়া বাঁধবেন সচিন-পুত্র। তার আগে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে প্রাক বিবাহ না না রীতি এবং অনুষ্ঠান। খবর অনুযায়ী অর্জুন ও সানিয়ার মেহেন্দি অনুষ্ঠানে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিংহ এবং তাঁর স্ত্রী হেজ়েল কিচও উপস্থিত ছিলেন। সস্ত্রীক উপস্থিত ছিলেন ইরফান, ইউসুফ পাঠান, হরভজন সিংহের মতো আরও বেশ কিছু তারকা প্রাক্তন ক্রিকেটারও।   

     

     

     

    গত বছরের অগাস্টেই সানিয়া এবং অর্জুন বাগদান সারেন। তারপরে সদ্যই সচিনকে সপরিবারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে বিরোধী দলনেতা রাহুল গাঁধী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মতো হাইপ্রোফাইল সেলিব্রিটিদের অর্জুনের বিয়ের নিমন্ত্রণ করতে দেখা গিয়েছিল। সেই বহুল চর্চিত বিবাহের সেলিব্রেশনই আজ থেকে শুরু হয়ে গেল বলে নেটিজেনরা মনে করছেন।                                       

    Click here to Read More
    Previous Article
    IND vs ENG: গ্রহণের কারণে পিছিয়ে গেল ভারতের অনুশীলন! সেমিফাইনালপূর্বে স্পিনারদের বিরুদ্ধে প্রস্তুতি সারলেন অভিষেক
    Next Article
    IPL 2026: কবে হবে আইপিএলের সূচি ঘোষণা? অবশেষে মুখ খুলল ভারতীয় ক্রিকেট বোর্ড

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment