Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    IPL 2026: অবশেষে জট কাটল, কোথায় হবে আরসিবির 'হোম ম্যাচ'? জানিয়ে দিল আইপিএল চ্যাম্পিয়নরা

    1 week ago

    নয়াদিল্লি: মার্চ মাস পরে গিয়েছে। আর মার্চ মাস পরে যাওয়া মানেই শুরু হয়ে যায় আইপিএলের (IPL 2026) প্রহর গোনা। এখনও বাংলা, অসম, তামিলনাড়ুর ভোটের দিনক্ষণ ঘোষণা না হওয়ায়, আইপিএলের সূচিও ঘোষণা করা যাচ্ছে না বলেই দাবি করা হচ্ছে। তবে ইতিমধ্যেই কিন্তু প্রাক টুর্নামেন্ট প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। তা সত্ত্বেও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bengaluru) হোম ম্য়াচ কোথায় আয়োজন হবে, সেই নিয়ে জল্পনা-কল্পনা অব্যাহত ছিল। সেই জল্পনা অবশেষে শেষ হল।   

    গত বছর আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর আরসিবির সেলিব্রেশনের সময় চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে পদপিষ্ট হয়ে ১১ জন আরসিবি সমর্থক প্রাণ হারান। তারপর থেকে চিন্নাস্বামী স্টেডিয়ামে এখনও পর্যন্ত কোনও ম্যাচই খেলা হয়নি। স্বাভাবিকভাবেই তাই আরসিবি নিজেদের ঘরের ম্যাচগুলি কোন ভেন্যুতে খেলবে, সেই নিয়ে জল্পনা শোনা যাচ্ছিল। সেই জল্পনায় উঠে এসেছিল অনেক নাম। এমনকী ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রী তো জানিয়েই দিয়েছিলেন আরসিবি রায়পুরে ম্যাচ খেলবে। এবার সেই সব জল্পনা-কল্পনার অবসান ঘটাল আরসিবি। মঙ্গলবার, ৩ মার্চ আরসিবির তরফেই তাদের হোম ম্যাচগুলি কোথায় আয়োজিত হবে, তা জানিয়ে দেওয়া হল।           

    আরসিবির তরফে নিজেদের সোশ্যাল মিডিয়ায় আজ ঘোষণা করা হল তারা এক নয়, দুই ভেন্যুতে আসন্ন আইপিএলে নিজেদের ঘরের ম্যাচগুলি খেলবে। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের পাঁচটি ম্যাচ আয়োজিত হবে চিন্নাস্বামী স্টেডিয়ামে, আর দুই ম্যাচ হবে রায়পুরের শহীদ বীর নারায়ণ সিংহ আন্তর্জাতিক স্টেডিয়ামে। রায়পুরে এই দুই ম্যাচ খেলাটাও আগে থেকেই নির্ধারিত ছিল বলেই আরসিবি কর্তৃপক্ষের তরফে জানানো হয়।

     

    প্রসঙ্গত উল্লেখ্য, যেদিন আরসিবির হোম ম্যাচের ভেন্যুগুলি ঘোষণা করা হল, সেই একইদিনে আইপিএলের সূচি নিয়ে মুখ খুললেন বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়া। Times Of India-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়ে দেন ভোটের দিনক্ষণ ঘোষণা না হওয়ার ফলেই আইপিএলের সূচি প্রকাশে এত বিলম্ব হচ্ছে। তবে আর বেশি নয়, দুই, তিন দিন অপেক্ষা করতে হবে, তারপরেই ছবিটা স্পষ্ট হয়ে যাবে।          

    Click here to Read More
    Previous Article
    IPL 2026: কবে হবে আইপিএলের সূচি ঘোষণা? অবশেষে মুখ খুলল ভারতীয় ক্রিকেট বোর্ড
    Next Article
    Mohammad Amir on Team India: ভাঙব তবু মুচকাব না! সেমিফাইনাল নিয়ে পূর্বাভাস ডাহা ফেল হওয়ার পর ফের ভারতকে নিয়ে বড় মন্তব্য আমিরের

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment