Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    INDW vs AUSW: সাতঘারের জোড়া উইকেট, জেমাইমার অর্ধশতরান, তাও পারথে প্রথম দিনশেষে অজ়িদের বিরুদ্ধে চাপে ভারত

    5 days ago

    পারথ: বেশ কিছুদিন পরে ভারতীয় দল টেস্ট ম্যাচ খেলতে নেমেছিল ভারতীয় মহিলা দল। বছর পাঁচেক আগে অজ়িভূমেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেই ম্যাচ ছিল। পাঁচ বছর পরেও প্রতিপক্ষ অস্ট্রেলিয়াই (INDW vs AUSW)। স্বাভাবিকভাবেই লম্বা অপেক্ষার পর গোলাপি বলের টেস্ট খেলতে নামা ভারতীয় মহিলা দলের দিকে সকলের নজর ছিল। তবে বলতে হবে ম্যাচের প্রথম দিন হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন দল হতাশই করল।

    পারথে গোলাপি বলের টেস্টের প্রথম দিন নিজের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামা অজ়ি অধিনায়ক অ্যালিসা হিলি টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। অস্ট্রেলিয়ান অধিনায়কের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করে দুরন্ত বোলিং করলেন অ্যানাবেল সাদারল্যান্ড এবং অভিষেক ঘটানো লুসি হ্যামিলটন। দুইজনে যথাক্রমে চার ও তিনটি করে উইকেট নিয়ে ভারতীয় দলকে ১৯৮ রানে অল আউট করে দেন। ভারতের হয়ে ব্যাট হাতে জেমাইমা রডরিগেজ় (Jemimah Rodrigues) বাদে কেউই বলার মতো খুব বেশি রান করতে পারেননি। 

    দিনের শেষে ভারতীয় দলের হয়ে এই ম্য়াচে অভিষেক ঘটানো সায়ালি সাতঘারে দুরন্ত দুই বলে দুই উইকেট নিলেও, প্রথম দিনশেষে কিন্তু অস্ট্রেলিয়ার হাতেই কিন্তু ম্যাচের রাশ। দিনশেষে অজ়িদের স্কোর তিন উইকেটের বিনিময়ে ৯৬ রান। প্রথম দিনশেষে ভারতের লিড ১০২ রানের।  

    এদিন নিজের অভিষেক ম্যাচে শুরুতেই অস্ট্রেলিয়াকে বিরাট সাফল্য এনে দেন বাঁ-হাতি ফাস্ট বোলার হ্যামিলটন। তিনি স্মৃতি মান্ধানাকে মাত্র চার রানে সাজঘরে ফেরান। প্রতীকা রাওয়াল এবং শেফালি বর্মা খানিকটা পার্টনারশিপ গড়েন। ভারতকে তাঁরাই ৫০ রানের গণ্ডি পার করান। তবে দুইজনকেই সাদারল্যান্ড সাজঘরে ফেরত পাঠান। প্রতীকা ১৮ এবং শেফালি ৩৫ রানে আউট হন। এমন সময়ে ব্যাটে নেমে লড়াই শুরু করেন জেমাইমা। তবে অপরদিকে শুরুটা ভাল করেও ১৯ রানেই আউট হন অধিনায়ক হরমনপ্রীত কৌর।

    জেমাইমা একদিক টিকে থাকলেও অপরদিক থেকে নিরন্তর ব্যবধানে উইকেট পড়তে থাকে। মিডল অর্ডারে দীপ্তি শর্মা (৭), রিচা ঘোষ (১১), স্নেহ রানা (৫) কেউই রান পাননি। শেষের দিকে গৌতম খানিকটা ব্যাট চালিয়ে ৩৪ রান করেন। তবে ভারত দু'শোর গণ্ডি পার করার আগেই ১৯৮ রানে অল আউট হয়ে যায়।

    জবাবে ব্যাটে নেমে অবশ্য শুরুটা ভালই করেছিলেন ভারতীয় বোলাররা। ফিবি লিচফিল্ডকে নয় রানে আউট করেন ক্রান্তি গৌর আর স্বপ্নের ইনস্যুইংয়ে অপর ওপেনার জর্জিয়া ভলকে দুই রানে ফেরান সাতঘারে। ৩১ রানে দুই উইকেট হারিয়ে ফেলে অজ়িরা। সাতঘারে অ্যালিসা হিলিকে ১৩ রানে ফেরালে ৫৮ রানে তিন উইকেট পরে যায় অস্ট্রেলিয়ার। তবে অ্যালিস পেরির ৪৩ এবং সাদারল্যান্ডের ২০ রানে লড়াইয়ে ফেরে অজ়িরা। দিনশেষে তাদের স্কোর তিন উইকেটে ৯৬ রান। 

    ম্যাচের দ্বিতীয় দিনের শুরুতে ভারতীয় বোলাররা কেমন বোলিং করেন, তার উপরেই কিন্তু ম্যাচের ভাগ্য অনেকাংশে নির্ভরশীল।   

    Click here to Read More
    Previous Article
    IND vs NZ Final: আমদাবাদে বিশের বিশ্বকাপ ফাইনাল বৃষ্টিতে ভেস্তে গেলে কী হবে? কোন দলের হাতে উঠবে ট্রফি?
    Next Article
    IND vs NZ Final: আমদাবাদে ভাগ্য বদল করতে বদলাল হোটেল, টি-২০ বিশ্বকাপ ফাইনালের আগে বদলে ফেলা হচ্ছে 'হোম' সাজঘরও!

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment