Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    হচ্ছেটা কী! ম্যাচ কোথায় জানা নেই, ফাইনাল-সেমির টিকিট বিক্রি শুরু আইসিসির, দিশেহারা সমর্থকরা

    1 day ago

    টিকিট কাটার পর ম্যাচ সরলে কী হবে? ভেবে কূল পাচ্ছেন না সমর্থকরা।

    ইডেন-ওয়াংখেড়ে নাকি কলম্বো, আহমেদাবাদ নাকি সেই কলম্বো! চলতি টি-২০ বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচগুলি কোথায় আয়োজিত হবে, তা নিয়ে কোনও নিশ্চয়তা নেই। অথচ এরই মধ্যে টিকিট বিক্রি শুরু করে দিল আইসিসি। শোনা যাচ্ছে, প্রাথমিকভাবে যে সূচি ঘোষণা করা হয়েছিল, সেই সূচি ধরেই টিকিট বিক্রি শুরু হয়েছে।

    প্রাথমিকভাবে ঘোষিত সূচি অনুযায়ী, আগামী চার ম্যাচ একটি সেমিফাইনাল হওয়ার কথা ইডেনে। ৫ মার্চ দ্বিতীয় সেমিফাইনালে হওয়ার কথা ওয়াংখেড়েতে। সমস্যা হল, ওই সমীকরণে অনেক ‘যদি’-‘কিন্তু’ আছে। পুরো সূচিটাই অনিশ্চিত। আইসিসির পূর্বঘোষিত সূচি অনুযায়ী, ইডেনে আগামী ৪ মার্চের সেমিফাইনাল হওয়ার কথা। কিন্তু টুর্নামেন্টের মাঝপথে আইসিসি এমন এক সিদ্ধান্ত নিয়েছে, তাতে ইডেনের সেমিফাইনাল পাওয়াটা রীতিমতো অনিশ্চিত। ‘ইএসপিএন ক্রিকইনফো’র দাবি অনুযায়ী, আইসিসি সম্প্রচারকারী সংস্থাকে একটি চিঠি পাঠিয়েছে। সেই চিঠিতে বলা হয়েছে, বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল কলকাতায় হবেই সেটা নিশ্চিত নয়। প্রথম সেমিফাইনাল কলম্বো বা কলকাতার মধ্যে কোথাও একটা হবে। প্রথমে ঠিক ছিল পাকিস্তান যদি সেমিফাইনালে ওঠে তা হলে সেটি হবে কলম্বোতে। পাকিস্তান না উঠলে হবে কলকাতায়। কিন্তু যদি পাকিস্তানের পরিবর্তে শ্রীলঙ্কা সেমিফাইনালে ওঠে এবং তারা ভারত ছাড়া অন্য কোনও দলের মুখোমুখি হয়, তা হলেও প্রথম সেমিফাইনাল ইডেনের বদলে কলম্বোতে হবে।”

    ফলে যা পরিস্থিতি দাঁড়াচ্ছে, সেমিফাইনালে বি গ্রুপ থেকে যদি পাকিস্তান ওঠে তাহলে তারা খেলবে কলম্বোতে। ভারত উঠলে সেই ম্যাচ আগে থেকেই ওয়াংখেড়েতে হওয়া নিশ্চিত। ফলে ইডেন কোনও ম্যাচ পাবে না। যদি শ্রীলঙ্কা ওঠে এবং তারা ভারত ছাড়া অন্য কোনও দেশের বিরুদ্ধে সেমিফাইনাল খেলে তাহলেও ইডেনে খেলা হবে না। সেই ম্যাচও হবে কলম্বোতে। পাকিস্তান এবং শ্রীলঙ্কা দু’দলই যদি সেমিতে ওঠে তাহলেও ইডেনে ম্যাচ হওয়ার কোনও সুযোগ নেই। একমাত্র যদি শ্রীলঙ্কা ও পাকিস্তানের মধ্যে কোনও দলই সেমিফাইনালে না বা শ্রীলঙ্কা সেমিফাইনালে ভারতের বিরুদ্ধে খেলে আর পাকিস্তান না ওঠে, তবেই শেষ চারের ম্যাচ পাবে ইডেন। আগে যেমন শুধু পাকিস্তান উঠলে সেমিফাইনাল ইডেন থেকে সরে যেত, এখন আর সেই শর্ত আরও জটিল হচ্ছে। এ বার যোগ হয়েছে শ্রীলঙ্কাও।

    অর্থাৎ সব মিলিয়ে কোথায় ম্যাচ হবে, সেটা আইসিসিও জানে না, সমর্থকরাও জানেন না। অথচ টিকিট বিক্রি শুরু হয়ে যাচ্ছে। অর্থাৎ ম্যাচ হবে এই ধরে নিয়েই টিকিট কিনতে হবে ক্রিকেটপ্রেমীদের। শেষমেশ জটিল সমীকরণে ম্যাচ পিছিয়ে গেলে অবশ্য আইসিসি টিকিটের পুরো দাম ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। কিন্তু প্রশ্ন হল, খেলা দেখতে যাওয়া মানে তো শুধু ম্যাচ টিকিট কেনা নয়, হোটেল বুকিং, বিমানের টিকিটের মতো নানাবিধ খরচ তো হয়। খেলা বাতিল হলে সেগুলো ফেরাবে কে? সোশাল মিডিয়ায় এ নিয়ে রীতিমতো ক্ষোভপ্রকাশ করছেন সমর্থকরা। তাঁদের প্রশ্ন, হচ্ছেটা কী!

    Click here to Read More
    Previous Article
    ভাগ্য ফেরাতে ধর্ম সহায়! আইপিএলের আগে বড়সড় পদক্ষেপ গোয়েঙ্কার দলের
    Next Article
    বিশ্বকাপ শেষ রিঙ্কুর! পারিবারিক কারণে ভারতীয় শিবির ছাড়লেন তারকা ব্যাটার

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment