Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    ভাগ্য ফেরাতে ধর্ম সহায়! আইপিএলের আগে বড়সড় পদক্ষেপ গোয়েঙ্কার দলের

    1 day ago

    অতীত ভুলে নতুন উদ্যমে শুরু করতে চাইছে লখনউ। যার জন্য অনেক আগে থেকেই অনুশীলন শুরু করে দিয়েছে তারা। এবার ভাগ্য ফেরাতে বদলে গেল সঞ্জীব গোয়েঙ্কার দলের লোগো।

    প্রথম দু’বার প্লে অফে উঠেও ফাইনালে যেতে পারেনি লখনউ সুপার জায়ান্টস। গতবার লিগ টেবিলের সপ্তমে শেষ করেছে এলএসজি। দল গঠনের ক্ষেত্রে আরও অনেক সিদ্ধান্তই তাদের বিপক্ষে গিয়েছে। তবে এবার অতীত ভুলে নতুন উদ্যমে শুরু করতে চাইছে লখনউ। যার জন্য অনেক আগে থেকেই অনুশীলন শুরু করে দিয়েছে তারা। এবার ভাগ্য ফেরাতে বদলে গেল সঞ্জীব গোয়েঙ্কার দলের লোগো।

    এলএসজি’র পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে লোগো বদলের ঘোষণা করা হয়েছে। ঘটনাচক্রে এই লোগোর সঙ্গে ইংল্যান্ডের দ্য হান্ড্রেডের ম্যাঞ্চেস্টার সুপার জায়ান্টসের লোগোর মিল রয়েছে। ম্যাঞ্চেস্টার সুপার জায়ান্টসের লোগোয় রয়েছে একটি হাতির মুখ। তার উপরে লেখা রয়েছে দলের নাম এবং মুকুট। এবার প্রায় একই রকম লোগো পেল এলএসজি। সেখানে হাতির মুখের উপর রয়েছে এলএসজি লেখা। যদিও দলের পুরো নাম নেই।

    এলএসজি’র নতুন লোগো।

    জানা গিয়েছে, নতুন লোগোটি তিনটি প্রতীককে একত্রিত করে। গরুড়, মুকুট এবং হাতি। একটি সরকারি বিবৃতিতে এলএসজি বলেছে, লখনউ এবং উত্তরপ্রদেশের চেতনাকে তুলে ধরাই লক্ষ্য। একই সঙ্গে প্রতিষ্ঠাকাল থেকে ফ্র্যাঞ্চাইজিটির প্রতি সমর্থকদের মধ্যে আবেগকে এই লোগো প্রতিফলিত করে।

    লখনু সুপার জায়ান্টসের কথায়, ‘নতুন লোগো উন্মোচন করেছে এলএসজি। এটা শুধু নতুন ডিজাইন নয়, বরং একটি প্রতীক। যা এই শহর, এই রাজ্য এবং শুরু থেকেই দলের পাশে থাকা প্রতিটি সমর্থকের চেতনা বহন করে। নতুন লোগো তিন প্রতীককে একত্রিত করে। গরুড়, মুকুট এবং হাতি। গরুড় সাহসের প্রতীক। ক্রাউন গর্ব এবং দায়িত্বের প্রতীক। লোগোর কেন্দ্রবিন্দুতে রয়েছে হাতি। যা শক্তি, প্রজ্ঞা, ধৈর্য এবং ঐক্যের প্রতীক।’

    Click here to Read More
    Previous Article
    ব্রুকের অবিশ্বাস্য ইনিংসে বিশ্বকাপ সেমিতে ইংল্যান্ড, বিদায়ের পথে পাকিস্তান
    Next Article
    হচ্ছেটা কী! ম্যাচ কোথায় জানা নেই, ফাইনাল-সেমির টিকিট বিক্রি শুরু আইসিসির, দিশেহারা সমর্থকরা

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment