Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    বিশ্বকাপ শেষ রিঙ্কুর! পারিবারিক কারণে ভারতীয় শিবির ছাড়লেন তারকা ব্যাটার

    1 day ago

    বৃহস্পতিবার টিম ইন্ডিয়া নামতে চলেছে জিম্বাবোয়ের বিরুদ্ধে। তার আগে ভারতীয় শিবিরে বড় ধাক্কা। পারিবারিক কারণে ভারতীয় শিবির ছাড়লেন রিঙ্কু সিং। তিনি বাড়ি ফিরে আসছেন বলেই খবর। 

    দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৭৬ রানে হারের পর টিম ইন্ডিয়ার পারফরম্যান্স নিয়ে কাটাছেঁড়া চলছে। ভারত কি সেমিফাইনালে পৌঁছবে? এই উত্তরে অনেক যদি কিন্তুর মাঝে বৃহস্পতিবার জিম্বাবোয়ের বিরুদ্ধে নামতে চলেছে ভারত। তার আগে গৌতম গম্ভীরের দলের জন্য বড় ধাক্কা। পারিবারিক কারণে ভারতীয় শিবির ছাড়লেন রিঙ্কু সিং। তিনি বাড়ি ফিরে গিয়েছেন বলেই খবর। 

    এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, রিঙ্কুর বাবা খানচাঁদ সিং গুরুতর অসুস্থ। গ্রেটার নয়ডার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। ভেন্টিলেটর সাপোর্টে রয়েছেন তিনি। এই খবর পেয়ে তড়িঘড়ি ভারতীয় শিবির ছাড়েন রিঙ্কু। দক্ষিণ আফ্রিকা ম্যাচের পর সোমবার (২৩ ফেব্রুয়ারি) দলের সঙ্গে চেন্নাই পৌঁছন বাঁহাতি এই ক্রিকেটার। ২৪ তারিখ চিপকে বিকেল সাড়ে ৫টা নাগাদ ভারতীয় দলের অনুশীলন ছিল। সেখানে দেখা যায়নি রিঙ্কুকে। সূত্রের খবর, মঙ্গলবার ভোরে চেন্নাই ছাড়েন রিঙ্কু।

    ক্যানসারে আক্রান্ত খানচাঁদ সিং। গত বছর এই মারণ রোগ ধরা পড়ে তাঁর। গত কয়েক দিনে তাঁর শারীরিক অবস্থা খারাপ হয়। এই পরিস্থিতিতে ২৬ ফেব্রুয়ারি, জিম্বাবোয়ের বিপক্ষে রিঙ্কুর খেলার সম্ভাবনা কম। এমনিতেই প্রোটিয়াদের বিরুদ্ধে হারের পর সেমির অঙ্ক অনেকটাই জটিল করে ফেলেছে টিম ইন্ডিয়া। সুপার এইটের বাকি ম্যাচে কেবল জয়ই নয়, রানরেটের অঙ্ক মাথায় রেখে নামতে হবে সূর্যকুমারদের। এই পরিস্থিতিতে রিঙ্কু ছিটকে গেলে তা ভারতীয় দলের জন্য বড় ধাক্কা হতে চলেছে।

    ভারতীয় দলের নিয়মিত সদস্য রিঙ্কু। প্রতিটা ম্যাচেই খেলছেন। যদিও ব্যাট হাতে আহামরি ছিল না তাঁর ফর্ম। ৫ ইনিংসে করেছেন ২৪। সর্বোচ্চ ১১। তবুও টি-টোয়েন্টি ক্রিকেটে উল্লেখযোগ্য ভূমিকা পালন করার ক্ষেত্রে তাঁর জুড়ি মেলা ভার। পাশাপাশি ভালো ফিল্ডারও তিনি। জিম্বাবোয়ে ম্যাচের আগে তাঁর না থাকাটা তাই উদ্বেগ বাড়িয়েছে টিম ইন্ডিয়ার অন্দরে। যদিও এই বিষয়ে বিসিসিআইয়ের পক্ষ থেকে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি। প্রশ্ন হল, রিঙ্কুর অনুপস্থিতিতে বিকল্প হিসাবে কাকে দেখা যাবে? মনে করা হচ্ছে, ‘মিস্টার ফিনিশারে’র জায়গায় অক্ষর প্যাটেলকে সুযোগ দিতে পারে টিম ম্যানেজমেন্ট। ভারতের সহ-অধিনায়ক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলেননি। তাঁর জায়গায় দলে ছিলেন ওয়াশিংটন সুন্দর। টিম ম্যানেজমেন্টের এই সিদ্ধান্ত তীব্র সমালোচনার মুখে পড়ে। 

    Click here to Read More
    Previous Article
    হচ্ছেটা কী! ম্যাচ কোথায় জানা নেই, ফাইনাল-সেমির টিকিট বিক্রি শুরু আইসিসির, দিশেহারা সমর্থকরা
    Next Article
    শিয়রে সংকট! সেমির লড়াইয়ে ভারতের ত্রাতা হতে পারে চিপকের পিচ

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment