Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Gold Investments: যুদ্ধের সময় কোন ধরনের সোনায় বিনিয়োগ আপনাকে করতে পারে মালামাল?

    4 days ago

    পশ্চিম এশিয়ায় যুদ্ধ লেগেছে। আর বিশেষজ্ঞরা বলছেন, আগামীতে এই যুদ্ধের কারণেই চড়চড়িয়ে বাড়বে সোনার দাম। যে কারণে ইতিমধ্যেই অনেক বিনিয়োগকারী তাদের সম্পদ সরিয়ে নিয়ে গিয়েছেন সোনাতে। কিন্তু সোনায় বিনিয়োগ যদি আপনি করতে চান, হলে কীভাবে বিনিয়োগ করা আপনার জন্য সবচেয়ে ভাল হবে? দোকান থেকে সোনা কেনা? নাকি অন্য কিছু? বিশেষজ্ঞরাই বা কী বলেন?

    সোনায় বিনিয়োগ করার একাধিক পদ্ধতি রয়েছে। কেউ ফিজিক্যালি সোনায় বিনিয়োগ করেন। আবার কেউ করেন ডিজিটালি। ডিজিটালি বিনিয়োগের আবার একাধিক উপায় রয়েছে। অনেকেই করে থাকেন ইটিএফের মাধ্যমে। অনেকে করেন ডিজিটাল গোল্ডে। কেউ করেন সোভেরেইন গোল্ড বন্ডে। আবার কারও পছন্দ সোনার ফিউচার।

    ফিজিক্যাল সোনা

    সোনায় বিনিয়োগের সবচেয়ে পুরনো পন্থা হল ফিজিক্যালি সোনা কেনা। এই ক্ষেত্রে বেশ কিছু সমস্যা থাকে। এর মধ্যে সবচেয়ে বড় হল সোনার গয়না কিনলে তার মেকিং চার্জ। আবার এই সোনা রাখারও একটা বড় সমস্যা রয়েছে।

    ডিজিটাল সোনা

    সোভেরেইন গোল্ড বন্ড

    ডিজিটালি অনেকেই সোনায় বিনিয়োগ করার কথা ভাবেন। কিন্তু ডিজিটালি যখন বিনিয়োগ করছেন আপনি তখন সবার আগে আগে সোভেরেইন গোল্ড বন্ডের কথা। এই বন্ড সরকার বাজারে ছাড়ে। ফলে, এর নিরাপত্তা সবচেয়ে বেশি। এ ছাড়াও এই বন্ডের আরও একটা ব্যাপার হল এতে সরকার প্রতি বছর ২.৫ শতাংশ হারে সুদ দিয়ে থাকে। যদিও বর্তমানে এই বন্ড আর বাজারে ছাড়ছে না সরকার। ফলে কেউ যদি কিনতে চান, হলে সেকেন্ডারি মার্কেট থেকে এই বন্ড কিনতেই পারেন।

    ইটিএফ

    অনেকে আবার ইটিএফের মাধ্যমে বিনিয়োগ করেন। গোল্ড ইটিএফ শেয়ারের মতোই বাজারে কিনতে পাওয়া যায়। এ ছাড়াও গোল্ড ইটিএফ সেবি রেগুলেটেড। ফলে এই সোনাও যথেষ্ট নিরাপদ।

    ডিজিটাল গোল্ড

    অনেকেই বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে ডিজিটাল গোল্ড কেনেন। ডিজিটাল গোল্ডে বিনিয়োগ খুব একটা নিরাপদ কি না,  নিয়েও প্রশ্ন থাকে। কারণ এই সোনা কারও অধীনে রেগুলেটেড নয়।

    গোল্ড ফিউচার

    মাল্টি কমোডিটি এক্সচেঞ্জের ফিউচার মার্কেটে এই সোনা ট্রেড করে। এই সোনায় বিনিয়োগে একটা সমস্যা রয়েছে। যেহেতু এটা ফিউচার মার্কেট, সেই কারণে ফিউচার ও অপশন ট্রেডিংয়ের অভিজ্ঞতা ছাড়া এই বাজারে কেনাবেচা করতে নামলে সমস্যা বাড়তে পারে।

    সোনায় বিনিয়োগ করার জন্য একাধিক উপায় রয়েছে বাজারে। যদিও সব বিনিয়োগের লাভ বা লোকসানের পরিমাণ দিনের শেষে সোনার দামের উপরই নির্ভর করে। তবে কোন ধরনের সোনা কেনা আপনার উচিৎ হবে, সেই বিষয়ে আপনার অর্থনৈতিক উপদেষ্টার সঙ্গে আগে কথা বলুন, তারপর সিদ্ধান্ত নিন কোন ধরনের সোনায় বিনিয়োগ আপনার জন্য সঠিক।

    Click here to Read More
    Previous Article
    Nifty 50, Sensex Surges: দাম কমেছে তেলের, খুলতেই ঘুরে দাঁড়াল ভারতের বাজার, প্রায় ৫০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স!
    Next Article
    Health Care: নখে এই লক্ষণ দেখা গেলে গুরুতর রোগের আশঙ্কা, দেখুন এমন কোনও উপসর্গ দেখা দেয়নি তো ? তাহলে সাবধান

    Related ব্যবসা-বাণিজ্য Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment