Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Daily Astrology: নতুন সম্পত্তি বা যানবাহন কেনার যোগ, মামলায় জয়ী হবেন ! তবে শেয়ার বাজারে বড় বিনিয়োগে ক্ষতির আশঙ্কা, যদি এই রাশির জাতক হন

    3 days ago

    কলকাতা:   ড. অনিশ ব্যাস জানিয়েছেন, সোমবার, ৯ মার্চ ২০২৬-এর দিনটি অনেক রাশির জন্য উত্থান-পতন নিয়ে আসতে পারে। গ্রহদের গতির কারণে কিছু জাতকদের আর্থিক বিষয়ে সতর্ক থাকার প্রয়োজন, আবার কিছুকে সম্পর্ক এবং স্বাস্থ্যের প্রতি বিশেষ মনোযোগ দিতে হবে। দেখুন একনজরে রাশিফল।

    তুলা রাশি (Libra): সুখ-সুবিধের বৃদ্ধির দিন। নতুন সম্পত্তি বা যানবাহন কেনার যোগ তৈরি হচ্ছে। সম্পত্তি ইত্যাদিতে বড় বিনিয়োগ করার মন হতে পারে। কাউকে বড় অঙ্কের টাকা ধার দেবেন না, ফেরত পাওয়া কঠিন হবে। পরিবারে মাঙ্গলিক কাজের যোগ। সঙ্গীর সঙ্গে বাইরে ঘুরতে যেতে পারেন। শুভ রং হালকা নীল, শুভ সংখ্যা ৮। 

    বৃশ্চিক রাশি (Scorpio): দিনটি আপনার জন্য কোনো বড় স্বস্তি নিয়ে আসবে। সামাজিক এবং রাজনৈতিক ক্ষেত্রে আপনার প্রভাব বাড়বে। আদালত-কাছারি মামলায় বিজয়ী হবেন। ব্যবসায় বড় অংশীদারিত্ব হতে পারে। আর্থিক পরিস্থিতি শক্তিশালী হবে, বড় চুক্তি লাভজনক প্রমাণিত হবে। পরিবারের কোনো সদস্যের স্বাস্থ্য নিয়ে মানসিক চিন্তা থাকতে পারে। শুভ রং মেরুন , শুভ সংখ্যা ৯।

    ধনু রাশি (Sagittarius): দীর্ঘ দূরত্বের ভ্রমণের যোগ। ভ্রমণের সময় আপনার মূল্যবান জিনিসপত্র এবং স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন। কর্মক্ষেত্রে উন্নতি হবে। পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো বিবাদ আপনার পক্ষে সমাধান হতে পারে। কোথাও থেকে হঠাৎ বড় আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। বাবা-মায়ের স্বাস্থ্যের বিশেষ যত্ন নিন। সাবধানে গাড়ি চালান। শুভ রং হলুদ, শুভ সংখ্যা ৪।

    মকর রাশি (Capricorn): দিনটি মানসিক অস্থিরতায় ভরা থাকতে পারে। পারিবারিক এবং ব্যবসায়িক সমস্যার কারণে মানসিক চাপ থাকবে। ব্যবসায় আর্থিক পতন হতে পারে। ধৈর্য ধরে কাজ করুন।অর্থের লেনদেনে সতর্কতা অবলম্বন করুন, মানসিক চিন্তা বাড়তে পারে। স্ত্রী এবং সন্তানদের ভবিষ্যৎ নিয়ে কোনো বড় এবং কঠিন সিদ্ধান্ত নিতে পারেন। শুভ রং গাঢ় নীল, শুভ সংখ্যা ১০, 

    কুম্ভ রাশি (Aquarius): দিনটি সতর্কতা অবলম্বনের। পুরনো বিবাদগুলি আবার দেখা দিতে পারে যা আইনি সমস্যার কারণ হতে পারে। বিরোধীরা আপনার কাজ নষ্ট করার চেষ্টা করবে। কর্মক্ষেত্রে সতর্ক থাকুন। শেয়ার বাজারে আজ বড় বিনিয়োগ করা থেকে বিরত থাকুন, ক্ষতির আশঙ্কা আছে। শিশুদের স্বাস্থ্যের অবনতি হতে পারে, যা পরিবারে উদ্বেগের সৃষ্টি করবে। শুভ রং কালো, শুভ সংখ্যা ১১

    মীন রাশি (Pisces): ব্যবসা ও বাণিজ্যের দিক থেকে আজকের দিনটি অত্যন্ত লাভজনক হবে। ব্যবসায় কোনো বড় অংশীদারিত্ব চুক্তি চূড়ান্ত হতে পারে। আয়ের নতুন উৎস তৈরি হবে।পুরনো আটকে থাকা অর্থ ফেরত পাওয়া যাবে, যা আর্থিক পরিস্থিতি উন্নত করবে। পরিবারের সঙ্গে সুখকর ভ্রমণের যোগ। বাড়িতে কোনো উৎসবের পরিবেশ থাকবে।শুভ রং গেরুয়া, শুভ সংখ্যা ১২
     

    ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।

    Click here to Read More
    Previous Article
    Daily Astrology: বৃশ্চিক-সহ ৭ রাশির জীবনে বড় স্বস্তি ! আর্থিক পরিস্থিতি শক্তিশালী হবে, বড় চুক্তি লাভজনক প্রমাণিত হবে এই রাশির জাতকদের
    Next Article
    Daily Astrology : কোনও বড় সুখবর পেতে চলেছেন মেষ রাশি-সহ এই ২ রাশির জাতকরা ! কিন্তু কর্মক্ষেত্রে সতর্ক না হলে বড় ক্ষতির আশঙ্কা, যদি এই রাশির জাতক হন

    Related Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment