Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Suvendu Adhikari:"যেদিন আমরা টাটাকে তাড়িয়ে দিলাম..", মমতার সিঙ্গুরের সভার আগে শিল্প নিয়ে বিঁধলেন শুভেন্দু

    4 days ago

    কলকাতা: রাজ্য থেকে শিল্প চলে গেছে, একদিকে মানতে নারাজ মুখ্যমন্ত্রী। কাল তিনি যাবেন আবার সেই সিঙ্গুরেই। দুর্গাপুরের কমলমেলায়, রাজ্যের শিল্পের কঙ্কালসার  মোদি মন্তব্য মনে করিয়ে তুলোধনা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 

    [yt]https://youtu.be/rRo-uYOZKtE?si=oqm64ixje7wjXyeZ[/yt]

    আরও পড়ুন, "যারা বলছেন বাংলা থেকে শিল্প চলে যাচ্ছে, ...যারা বিজনেস করেন, তাঁরা কেউ যায়নি, যাবেও না", বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

    মূলত আজ রাজ্যে এসেছেন বিজেপির নতুন সর্ব ভারতীয় সভাপতি নিতিন নবীন। আৎ মাসের শেষে রাজ্যে আসছেন অমিত শাহ। আর সেই উপলক্ষেই আজ কমলমেলায় দাঁড়িয়েই শাসকদলকে অবস্থান বোঝালেন শুভেন্দু অধিকারী।  এদিন শুভেন্দু বলেন, আজকে এই কমল মেলাতে একটা ভিশন-স্বপ্ন নিয়ে উপবিষ্ট হয়েছি। স্বপ্ন হল, বাংলাকে তার আগের জায়গায়, গৌরবের জায়গায় পৌঁছে দিতে হবে।  এরপরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি বক্তব্যকে তিনি মনে করিয়ে দেন, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ শহর ছিল একসময় কলকাতা। শুভেন্দুর কথায়, কলকাতা মেট্রোর উদ্বোধনে এসে প্রধানমন্ত্রী বলেছিলেন, স্বাধীনতার আগে বাণিজ্যিক গন্তব্য ছিল কোথায় ? কলকাতা-পশ্চিমবঙ্গ। শিল্পে প্রথম কে ছিল ? পশ্চিমবঙ্গ। শিক্ষায় প্রথম কে ছিল ? পশ্চিমবঙ্গ। আধ্যাত্মিক চেতনা জাগ্রত করার কাজ কোথা থেকে শুরু হয়েছে ? পশ্চিমবঙ্গ থেকে।  ...এরপরেই রাজ্যের বর্তমান পরিস্থিতি দেখিয়ে শুভেন্দু বলেন, শিল্প আজ শ্মশান। যেদিন আমরা টাটাকে তাড়িয়ে দিলাম, সেদিনই শিল্পের কফিনের শেষ পেরেকটা, পোঁতা হয়ে গেল। ৬ হাজার ৮৮৮ টা শিল্প চলে গেল। "

    ১৮ জানুয়ারি সিঙ্গুরে জনসভা করেছিলেন প্রধানমন্ত্রী। তার ঠিক দশ দিন পর বুধবার সিঙগুরে পা রাখছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়।প্রধানমন্ত্রী সভাস্থল থেকে ৫ কিলোমিটার দূরে ইন্দ্রখালি এলাকায় বুধবার সভা করবেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, বুধবার সরকারি মঞ্চে বেশ কিছু শিলান্য়াস কর্মসূচির পর রাজনৈতিক সভা করবেন তিনি। মুখ্যমন্ত্রীর সিঙ্গুর সফর ঘিরে চড়ছে রাজনীতির পারদ। সিঙ্গুর চায় শিল্প। ১৮ তারিখ সিঙগুরের সভায় শিল্পের প্রসঙ্গ এড়িয়ে গেছিলেন প্রধানমন্ত্রী! দশ দিন পর ২৮ তারিখ সিঙগুরে পা রাখছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়।যা নিয়ে রাজনীতি এখন থেকেই তেতে উঠেছে।কৃষি ও বিপণন মন্ত্রী ও তৃণমূল বিধায়ক  বেচারাম মান্না বলেন, আগামীকাল রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি উন্নয়নের ডালি নিয়ে আসছেন।রাজ্য বিজেপি সাধারণ সম্পাদক  লকেট চট্টোপাধ্য়ায় বলেন, আজকে ওঁর আঁতে ঘা লাগছে সেই জন্যই যাচ্ছে। মিথ্যে কথার ঝুড়ি নিয়ে মিথ্য়ে বলতে। প্রধানমন্ত্রী সভা করেছিলেন টাটা কারখানার জমিতে। সেখান থেকে ৫ কিলোমিটার দূরে ইন্দ্রখালি এলাকায় বুধবার সভা করবেন মুখ্যমন্ত্রী। 
     

    Click here to Read More
    Previous Article
    CM Mamata Banerjee: সিঙ্গুরে মুখ্যমন্ত্রীর সফর ঘিরে তুঙ্গে চর্চা, "শিল্প" নিয়ে কোন পথে শাসকদল ?
    Next Article
    Anandapur Fire: আনন্দপুর অগ্নিকাণ্ডে মৃত বেড়ে ১৬, মোমোর গোডাউনে উদ্ধার আরও ৫ দেহ !

    Related জেলার খবর Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment