Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    BJP Parivartan Yatra: বিজেপির পরিবর্তন যাত্রা ঘিরে নিউটাউনে উত্তেজনা, বচসা পুলিশের সঙ্গে

    6 days ago

    কলকাতা: বিজেপির পরিবর্তন যাত্রা ঘিরে নিউটাউনে উত্তেজনা। বিজেপি যুব মোর্চার বাইক র‍্যালি ঘিরে পুলিশের সঙ্গে বচসা। বাইক র‍্যালি জন্য অনুমতি নেওয়া হয়নি, দাবি পুলিশের। বিজেপি যুব মোর্চা বাইক র‍্যালি শুরু করলে বাধা দেয় পুলিশ। দুই পক্ষের বচসা বাধে, এলাকায় উত্তেজনা ছড়ায়। ঘটনার জেরে বিক্ষোভ দেখায় বিজেপি যুব মোর্চা।

    [yt]https://youtu.be/ovYyISw6ahc?si=1cIBmpjEbj9zq3zF[/yt]

    আরও পড়ুন, "বিজ্ঞপ্তিতে মেধা ও কাউন্সেলিংয়ের নিয়ম মানা হয়নি.." ! গুরুতর অভিযোগ প্রকাশ্যে

    কোচবিহার থেকে কুলটি, গড়বেতা থেকে নবদ্বীপ। রবিবার পরিবর্তন যাত্রার সূচনা করে বিজেপি। রাজ্যে এসে কর্মসূচির সূচনা করে গেলেন বিজেপির তাবড় তাবড় কেন্দ্রীয় নেতারা। যা নিয়ে তীব্র কটাক্ষ ছুড়ে দেয় তৃণমূল।  পরিবর্তন? না তৃণমূল সরকারের প্রত্যাবর্তন?  এই বিধানসভা নির্বাচনের পর পশ্চিমবঙ্গ কীসের সাক্ষী থাকবে, এই নিয়ে তরজার মধ্যেই  'পরিবর্তন যাত্রা'র সূচনা করে বিজেপি। রাজ্যের উত্তর থেকে দক্ষিণ, ভোটের আগে বড় কর্মসূচি শুরু করল গেরুয়া শিবির। যাতে ঝাঁপিয়ে পড়ল কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব। কোচবিহারে পরিবর্তন যাত্রার সূচনা করলেন বিজেপি সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। সঙ্গে ছিলেন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। গড়বেতায় কর্মসূচির সূচনা করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তাঁর সঙ্গে ছিলেন শুভেন্দু অধিকারী। 

    নবদ্বীপ থেকে পরিবর্তন যাত্রা শুরু হল জে পি নাড্ডার হাত ধরে। সেখানে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। অন্যদিকে আসানসোলে পরিবর্তন যাত্রার সূচনা করলেন কেন্দ্রীয় নারী সুরক্ষা মন্ত্রী অন্নপূর্ণা দেবী। সেখানে ছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। কোচবিহারে রাসমেলা ময়দান থেকে রাজ্যে পরিবর্তনের ডাক দেন বিজেপি সর্বভারতীয় সভাপতি। বিজেপি সর্বভারতীয় সভাপতি  নিতিন নবীন বলেন, এই পরিবর্তন শুধু আমাদের ব্যবস্থা বদলের পরিবর্তন নয়, এই ব্যবস্থার সঙ্গে সঙ্গে ভাবনাচিন্তা বদল করার সময়ও চলে এসেছে। যাতে ইতিবাচক চিন্তাভাবনার সাথে আমরা নতুন বাংলা গড়ব। ' তৃণমূল নেতা কুণাল ঘোষ,বিজেপি বিভিন্ন জায়গায় যে পরিবর্তন যাত্রা করছে ওগুলো ওদের বিদায় যাত্রায় পরিণত হবে। ২০২১, আব কি বার ২০০ পার। মনে নেই?  পরিবর্তন বাংলায় ২০১১ সালে হয়ে গেছে। প্রত্যাবর্তন হবে এবার।'

    এদিকে গড়বেতায় প্রতীকী রথ থেকে পরিবর্তন যাত্রার সূচনা করেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। সুর চড়ালেন রাজ্যের শিক্ষাব্যবস্থার হাল নিয়ে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী  ধর্মেন্দ্র প্রধান বলেন, কত স্কুলে শিক্ষক নেই? ভারতে যত স্কুল আছে যেগুলো নামেই স্কুল, শিক্ষক নেই, সেই ১০০ টা স্কুলের মধ্য়ে ৫০টা স্কুলই বাংলায়।  আজ বাংলায় সবচেয়ে বেশি যে ক্ষেত্রকে অবহেলা করা হয়েছে, সেটা শিক্ষা। 
     

    Click here to Read More
    Previous Article
    Purulia News:BJP বিধায়কের গাড়িতে 'হামলা'-র অভিযোগ ! ইটবৃষ্টিতে আহত একাধিক, পুলিশের গাড়িও ভাঙচুর, রণক্ষেত্র পুরুলিয়া
    Next Article
    Iran-US Tensions : আমেরিকা-ইজরায়েলের বিরুদ্ধে সংঘর্ষে ইরানকে গোয়েন্দা তথ্য দিয়ে সাহায্য করছে রাশিয়া : রিপোর্ট

    Related কলকাতা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment