Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    শিয়রে সংকট! সেমির লড়াইয়ে ভারতের ত্রাতা হতে পারে চিপকের পিচ

    1 day ago

    বিশ্বকাপে পিচ যে এখনও পর্যন্ত গৌতম গম্ভীরের টিমের সঙ্গে বিমাতৃসুলভ আচরণ করছে, তা বলাই বাহুল্য। বৃহস্পতিবার চেন্নাইয়ে সুপার এইটের ম্যাচে ভারতের প্রতিপক্ষ জিম্বাবোয়ে। প্রশ্ন হল, সেখানকার পিচ কেমন হবে?

    দক্ষিণ আফ্রিকার ১৮৮ তাড়া করতে গিয়ে একেবারে জুজু দেখেছে টিম ইন্ডিয়া। ১১১ রানে গুটিয়ে গিয়েছে। ৭৬ রানে হার মেনেছে ভারত। অর্থাৎ বিশ্বকাপে (T20 World Cup) পিচ যে এখনও পর্যন্ত গৌতম গম্ভীরের টিমের সঙ্গে বিমাতৃসুলভ আচরণ করছে, তা বলাই বাহুল্য। বৃহস্পতিবার চেন্নাইয়ে সুপার এইটের ম্যাচে ভারতের প্রতিপক্ষ জিম্বাবোয়ে। প্রশ্ন হল, সেখানকার পিচ কেমন হবে? জানা গিয়েছে, সেমির লড়াইয়ে ভারতের ত্রাতা হতে পারে চিপকের পিচ। 

    চিপক স্টেডিয়ামের পিচ নিয়ে একাধিক রিপোর্ট প্রকাশ্যে এসেছে। জানা যাচ্ছে, ভারত-জিম্বাবোয়ে ম্যাচের জন্য তিনটি উইকেট তৈরি করা হয়েছে। তার মধ্যে দু’টি কালো মাটির। একটি লাল মাটির। কালো মাটির দু’টি উইকেটের মধ্যে একটিতে ঘাসের কোনও চিহ্ন নেই। আরেকটিতে হালকা ঘাসের আস্তারণ রয়েছে।

    উইকেট থেকে যাতে ব্যাটার ও বোলার, দুই পক্ষই ফায়দা তুলতে সে কথা মাথায় রেখেই তৈরি হয়েছে চিপকের পিচ। তবে এখানকার পিচে যে বড় রান হবে, এ কথা জানা গিয়েছে। ঐতিহ্যগতভাবে এখানকার পিচ স্পিন সহায়ক। কিন্তু সুপার এইটের ভারত-জিম্বাবোয়ে ম্যাচের ক্ষেত্রে অন্যরকম দেখা যেতে পারে। মনে করা হচ্ছে, পিচে পড়ে বল সহজেই ব্যাটে আসবে। আসলে স্পিনারদের বিরুদ্ধে বারবার দুর্বলতা চোখে পড়ছে টিম ইন্ডিয়ার। জল্পনা রয়েছে, হয়তো সেই কারণেই চিপকের পিচ অনেকটাই পাটা হতে চলেছে।

    এখানে এখন পর্যন্ত গ্রুপ পর্বের ছ’টি ম্যাচে প্রথমে ব্যাটিং করা দলের সর্বোচ্চ স্কোর ২০০। সর্বনিম্ন স্কোর ১৭৩। তবে প্রথমে ব্যাটিং করা দলই জয় পেয়েছে বেশিরভাগ ক্ষেত্রে। সেই কারণে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিতে পারে অধিনায়ক। উল্লেখ্য, ভারতীয় দলকে নিয়ে ‘বিশ্বকাপেই তিনশো পার’ জাতীয় যে আগাম হাঁকডাক চালাছিল সম্প্রচারকারী সংস্থা, তার কিস্যু এখনও ঘটেনি। এ পর্যন্ত বিশ্বকাপে ভারতের সর্বোচ্চ রান নামিবিয়ার বিরুদ্ধে। ২০৯। যা আহামরি রানই নয়।

    Click here to Read More
    Previous Article
    বিশ্বকাপ শেষ রিঙ্কুর! পারিবারিক কারণে ভারতীয় শিবির ছাড়লেন তারকা ব্যাটার
    Next Article
    ‘ওরা কি ম্যালকম মার্শাল?’ শোয়েব আখতারের নিশানায় টিম ইন্ডিয়ার দুই তারকা

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment