Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে বিরাট আর্থিক পুরস্কার বোর্ডের, রোহিতদের থেকেও বেশি পাচ্ছেন সূর্যরা

    1 day ago

    প্রথম দল হিসাবে ঘরের মাঠে বিশ্বকাপ জয়, প্রথম দল হিসাবে টানা দু'বার বিশ্বকাপ জয়, একমাত্র দল হিসাবে তিনবার টি-২০ বিশ্ব চ্যাম্পিয়ন-রবিবারের আহমেদাবাদে রেকর্ডের হ্যাটট্রিক গড়েছে মেন ইন ব্লু।

    ইতিহাস গড়ে টি-২০ বিশ্বকাপ জিতেছে টিম ইন্ডিয়া (Team India)। প্রথম দল হিসাবে ঘরের মাঠে বিশ্বকাপ জয়, প্রথম দল হিসাবে টানা দু’বার বিশ্বকাপ জয়, একমাত্র দল হিসাবে তিনবার টি-২০ বিশ্ব চ্যাম্পিয়ন-রবিবারের আহমেদাবাদে রেকর্ডের হ্যাটট্রিক গড়েছে মেন ইন ব্লু। সেই চ্যাম্পিয়ন দলের জন্য বিরাট আর্থিক পুরস্কার ঘোষণা করল বিসিসিআই। জানা গিয়েছে, ভারতীয় দলকে ১৩১ কোটি টাকা দেওয়া হবে।

    ২০২৪ সালে রোহিত শর্মার নেতৃত্বে টি-২০ বিশ্বকাপ জিতেছিল ভারত। সেবার ভারতীয় দলকে দেওয়া হয়েছিল ১২৫ কোটি টাকার আর্থিক পুরস্কার। সেবার ক্রিকেটার, কোচ, সাপোর্ট স্টাফ মিলিয়ে ৪২ জন সদস্য ছিলেন। মূল স্কোয়াডের ১৫ জন সদস্য এবং হেডকোচের জন্য ছিল ৫ কোটি টাকা। ব্যাটিং কোচ বিক্রম রাঠোর, ফিল্ডিং কোচ টি দিলীপ, বোলিং কোচ পরশ মামব্রেরা ২.৫ কোটি টাকা পেয়েছিলেন। ২ কোটি করে পেয়েছিলেন তিনজন ফিজিওথেরাপিস্ট, তিনজন থ্রোডাউন বিশেষজ্ঞ, দুজন ম্যাসিওর এবং কন্ডিশনিং কোচেরা। অজিত আগরকর-সহ নির্বাচকরাও পেয়েছিলেন ১ কোটি টাকা।

    সূর্যদের ক্ষেত্রেও হয়তো একইভাবে পুরস্কারের অর্থ ভাগ করে দেওয়া হবে। তবে রোহিতদের তুলনায় সূর্যরা ৬ কোটি টাকা বেশি পেয়েছেন। গত বিশ্বকাপে ট্রাভেল রিজার্ভ হিসাবে দলের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজে গিয়েছিলেন রিঙ্কু সিং, শুভমান গিল, আবেশ খান ও খলিল আহমেদ। ১ কোটি টাকা করে আর্থিক পুরস্কার পেয়েছিলেন তাঁরাও। এবার সেরকম কেউ ছিলেন না দলের সঙ্গে। ফলে ব্যক্তিগতভাবে ২০২৪-এর তুলনায় বেশি আর্থিক পুরস্কার পেতে পারেন ২০২৬-এর বিশ্বজয়ীরা।

    ২০২৪ বিশ্বকাপের পর সবমিলিয়ে তিনটি আইসিসি ট্রফি জিতেছে ভারতের সিনিয়র দল। ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিজয়ী ভারতীয় দলকে ৫৮ কোটি টাকা পুরস্কার দিয়েছিল বিসিসিআই। সেবছরই প্রথমবার ওয়ানডে বিশ্বকাপ জেতে ভারতের মহিলা দল। হরমনপ্রীত কৌরদের ৫১ কোটি টাকা পুরস্কার দেওয়া হয়েছিল। অতীতের যাবতীয় রেকর্ড ছাপিয়ে গিয়ে এবারের টি-২০ বিশ্বকাপজয়ী দলকে ১৩১ কোটি টাকা দিল বোর্ড। ভারতীয় দলকে শুভেচ্ছা জানিয়ে বোর্ডের মত, সর্বকালের সেরা দলগুলির মধ্যে অন্যতম হয়ে ওঠার পথে এগোচ্ছে এই মেন ইন ব্লু। গোটা দলকে অভিনন্দন জানিয়েছে বোর্ড।

    Click here to Read More
    Previous Article
    ‘দক্ষিণ আফ্রিকার কাছে হারার পরও টিম চাপে পড়েনি’, বিশ্বজয়ের পর একান্ত সাক্ষাৎকারে কুলদীপ
    Next Article
    চলতি সপ্তাহেই বিয়ের পিঁড়িতে কুলদীপ, কবে কোথায় গাঁটছড়া বাঁধছেন বিশ্বকাপজয়ী স্পিনার?

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment