Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    TMC News: তৃণমূলের সংখ্যালঘু প্রার্থীর সংখ্যা বাড়ল, ৭০টি বিধানসভা কেন্দ্রে প্রার্থীর ভাগ্য নির্ধারণ করতে পারেন মুসলিম ভোটাররা?

    17 hours ago

    কলকাতা: খাতায়-কলমে 'সংখ্যালঘু' হলেও, পশ্চিমবঙ্গের ভোট-রাজনীতিতে অন্যতম বড় ফ্যাক্টর মুসলিম ভোট। ২০১১ সাল থেকেই যে ভোটব্যাঙ্কে কার্যত একচেটিয়া আধিপত্য রয়েছে তৃণমূলের। 

    ২৬-এর বিধানসভা নির্বাচনেও যে সেই আধিপত্য বজায় রাখতে তারা সচেষ্ট, মঙ্গলবার তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের পরও তা স্পষ্ট হয়ে গেল। ২০২১-এর বিধানসভা নির্বাচনে যেখানে তৃণমূলের সংখ্যালঘু প্রার্থী ছিলেন ৩৫ জন, এবার তা বেড়ে হয়েছে ৪৭। গতবারের থেকে যা ৩৪ শতাংশেরও বেশি। প্রায় ৩০ শতাংশ মুসলিম ভোটার রয়েছে পশ্চিমবঙ্গে।

    নির্বাচন কমিশনের হিসাব অনুযায়ী, রাজ্যের ২৯৪ আসনের মধ্যে ১২৫ আসনে মুসলমানদের সংখ্যা উল্লেখযোগ্য। অন্তত ৭০টি বিধানসভা কেন্দ্রে প্রার্থীর ভাগ্য নির্ধারণ করতে পারেন মুসলিম ভোটাররা। আরও ৩০-৩৫টি আসনে এই ভোটাররাই হয়ে উঠতে পারেন নির্ণায়ক।

    সোমবার বিজেপি যে প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করেছে, তাতে কোনও মুসলিম মুখ নেই। এদিন কার্যত যার ব্যাখ্যা দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি।

    বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, 'এটা অস্বীকার করার কোনও জায়গা নেই মুসলমান ভোট আমরা কম পাই। আমাদের পঞ্চায়েত সদস্য আছেন, জেতা। আমাদের বহু মুসলমান কর্মী দলে আছেন কিন্তু বিশাল সংখ্যায় নেই। সেই জন্য আমরা যাদের প্রার্থী পেয়েছি, যেখানে আমাদের সমর্থন বেশি, সেখানে আমরা প্রার্থী দিয়েছি'। 

    সংখ্যালঘুর পাশাপাশি তৃণমূলের প্রার্থী তালিকায় এবারও 'নারী শক্তিতে' বাজি ধরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তৃণমূলের মহিলা প্রার্থীর সংখ্যা ৫২, ২০২১-এ ছিলেন ৫০ জন। অর্থাৎ গতবারের তুলায় প্রমীলা-প্রার্থী বাড়ল ৪ শতাংশ। 

    রবিবার ভোট ঘোষণার পর সোমবার প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করেছে বাম ও বিজেপি। বিজেপির ১৪৪টি আসনের প্রার্থী তালিকায় মহিলা মুখের সংখ্যা ১১। অন্যদিকে, বামেদের ১৯২টি আসনের মধ্যে মহিলা প্রার্থীর সংখ্যা ২৮। সব মিলিয়ে মহিলাকে প্রার্থীর নিরিখে বাম-বিজেপিকে টেক্কা দিল তৃণমূল। 

    শুধু তাই নয়, সংরক্ষিত আসনের চেয়েও বেশি আসনে SC, ST প্রার্থী দিয়েছে তৃণমূল। তৃণমূলের প্রার্থী তালিরায় তফশিলি জাতি-উপজাতি প্রার্থী রয়েছেন ৯৫ জন। গতবার যা ছিল ৯৬। 

    তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, '৫০-এর উপর মহিলা প্রতিনিধিদের আমরা সুযোগ করে দিয়েছি। প্রায় ৫২ জন এই তালিকায় রয়েছেন। SC এবং ST-দের জন্য যা সংরক্ষণ রয়েছে, তার থেকে বেশি আসনে তৃণমূল SC এবং ST প্রতিনিধিদের দাঁড় করিয়েছে, সব মিলিয়ে আমি যা জানি SC, ST মিলিয়ে প্রায় ৮৪টা আসন সংরক্ষিত রয়েছে, সেখানে আমরা প্রায় ৯৫ জন SC, ST প্রতিনিধিদের দাঁড় করিয়েছি। তারমধ্যে ৭৮ জন SC আর ১৭ জন ST।' 

    সংখ্যালঘুরা, মহিলা ও SC-ST ভোটাররা শেষ অবধি কাদের ভোট দেয়, কারা তাদের ভোট পেয়ে বাজিমাত করে, তা বোঝা যাবে চৌঠা মে।

    Click here to Read More
    Previous Article
    Birbhum: নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণার পরই বীরভূমের নলহাটিতে উদ্ধার বিপুল পরিমাণ বিস্ফোরক
    Next Article
    Pakistan-Afganisthan Conflict: আফগানিস্তানের সঙ্গে যুদ্ধ পরিস্থিতি, পিএসএল বয়কটের পথে হাঁটবেন স্মিথ, ম্য়াক্সওয়েলরা?

    Related জেলার খবর Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment