Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Bharti Singh: দ্বিতীয় সন্তানের প্রথম ছবি প্রকাশ্যে আনলেন ভারতী আর হর্ষ! কী নাম দিলেন একরত্তির?

    3 days ago

    কলকাতা: দ্বিতীয় সন্তান আসার খবর দিয়েছিলেন নিজে থেকেই। পাশাপাশি জানিয়েছিলেন শারীরিক সমস্যার কারণে দ্বিতীয় সন্তানকে নিয়ে চিন্তায় রয়েছেন তিনি। তবে সন্তান কোলে আসার পরে একেবারেই যেন বদলে গিয়েছে কমেডি ক্যুইন ভারতী সিংহের (Bharti Singh)-এর জীবন। গতবছর, ২০২৫-এর শেষের দিকে দ্বিতীয়বার মা হয়েছেন ভারতী, জন্ম দিয়েছেন পুত্রসন্তানের। দ্বিতীয়বার বাবা হয়েছেন, স্বামী হর্ষ লিম্বাচিয়া (Haarsh Limbachiyaa)। শোনা গিয়েছিল, ভারতীর কোলে নাকি এবার যমজ সন্তান আসতে চলেছে। তবে তা নয়, দ্বিতীয়বার পুত্র সন্তানই এসেছে হর্ষ আর ভারতীর কোলে। ভারতী আর হর্ষের ইচ্ছা ছিল, এবার তাঁদের কোলে আসুক কন্যাসন্তান, তবে সে ইচ্ছা পূর্ণ হয়নি ভারতীর। ভারতী আর হর্ষের কোল আলো করে এসেছে দ্বিতীয় পুত্রসন্তান। 

    সোশ্যাল মিডিয়ায় আজ গোটা পরিবারের ছবি শেয়ার করে নিয়েছেন ভারতী। সেখানে দেখা যাচ্ছে, ভারতী, হর্ষ আর তাঁদের বড় ছেলে গোলাকে। তাঁদের ৩ জনের কোলে রয়েছে একরত্তি। তবে বাচ্চার মুখ একটি ইমোজি দিয়ে ঢেকে দিয়েছেন ভারতী। দেখেই বোঝা যাচ্ছে, আজ একরত্তির নামকরণের উৎসব ছিল। সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি শেয়ার করে ভারতী কেবল লিখে দিয়েছেন ছেলের নাম। ভারতী আর হর্ষ ছেলের নাম রেখেছেন, যশবীর। সোশ্যাল মিডিয়ায় ভারতী আর হর্ষের পুত্রের প্রথম ছবি সামনে আসতেই অনুরাগীরা শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিয়েছেন এই দুই পাওয়ার কাপলকে।

    ভারতী আর হর্ষের এক পুত্রসন্তান রয়েছে, নাম লক্ষ্য। তার বয়স ৩ বছর। জানা যাচ্ছে, অন্যান্য দিনের মতো, সপ্তান প্রসবের দিনও শ্যুটিংয়ে গিয়েছিলেন ভারতী। তবে কাজ করতে করতেই তিনি অসুস্থ হয়ে পড়েন। বুঝতে পারেন যে, তাঁর প্রসবের সময় এগিয়ে এসেছে। এরপরে ভারতীকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আর সেখানেই সুস্থভাবে এক পুত্রসন্তানের জন্ম দিয়েছেন ভারতী। জানা যাচ্ছে, মা ও শিশু ২ জনেই ভাল আছে। এর আগে, ইন্ডাস্ট্রির বন্ধুদের নিয়ে বড় করে বেবি শাওয়ার উদযাপন করেছিলেন হর্ষ ও ভারতী। উপস্থিত ছিলেন অঙ্কিতা লোখণ্ডে থেকে শুরু করে ফারহা খানের মতো তারকারা। কেক কাটা থেকে শুরু করে বিভিন্ন মজার গেম-শো -এর আয়োজন করা হয়েছিল।

     

     
     
     
     
     
    View this post on Instagram
     
     
     
     
     
     
     
     
     
     
     

    A post shared by Bharti Siingh (@bharti.laughterqueen)

    Click here to Read More
    Previous Article
    Babar Azam: বাবরকে নিয়ে প্রশ্ন বারবার, সাংবাদিক বৈঠকে বিরক্ত হয়ে কী বললেন পাক ক্যাপ্টেন?
    Next Article
    Shreya on Arijit Singh: 'অরিজিৎ, এটাই তোমার গর্জে ওঠার সময়..', সঙ্গীতশিল্পীকে খোলা চিঠি শ্রেয়া ঘোষালের!

    Related বিনোদন Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment