Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Shreya on Arijit Singh: 'অরিজিৎ, এটাই তোমার গর্জে ওঠার সময়..', সঙ্গীতশিল্পীকে খোলা চিঠি শ্রেয়া ঘোষালের!

    3 days ago

    কলকাতা: তাঁর সেই তোলপাড় করে দেওয়ার মতো ঘটনার ২৪ ঘণ্টাও এখনও কাটেনি। তবে সোশ্যাল মিডিয়া উথালপাথাল  হয়ে গিয়েছে অরিজিৎ সিংহের (Arijit Singh) একটা ঘোষণায়। তিনি নাকি চিরকালের মতো সিনেমার গান ছাড়তে চলেছেন। অর্থাৎ, সিনেমায় আর শোনা যাবে না তাঁর গলা। সিনেমার গান আর গাইবেন না অরিজিৎ সিংহ। সোশ্যাল মিডিয়ায় অরিজিৎ মঙ্গলবার সন্ধেয় জানিয়েছিলেন, তিনি আর সিনেমার গানের কাজ হাতে নেবেন না। তবে তার একটু পরেই পোস্ট করে অরিজিৎ স্পষ্ট করে দেন, তিনি সিনেমার গান ছাড়ছেন তার মানে এটা নয় যে তিনি সঙ্গীত জগৎ থেকে বিদায় নিচ্ছেন। তিনি নতুন কিছু নিয়ে ফিরবেন। কিন্তু সেটা কী, তার কোনও ইঙ্গিত দেননি অরিজিৎ। আর তারপরেই সোশ্যাল মিডিয়ায় জারি হয়েছে জোর জল্পনা। তাহলে এবার কোন ভূমিকায় আসতে চলেছেন জনপ্রিয় গায়ক? 

    অরিজিৎ সিংহের অবসরগ্রহণের পরে বিভিন্ন তারকারা বিভিন্ন প্রতিক্রিয়া দিয়েছেন। কেউ কেউ অরিজিৎতের এই ঘোষণায় হতাশ, বাকরুদ্ধ তো কেউ কেউ আবার রীতিমতো উচ্ছ্বসিত। তাঁরা মনে করছেন, অরিজিৎ এই সিদ্ধান্ত অনেক ভাবনাচিন্তা করেই নিয়েছেন। এবার হয়তো একেবারে নতুন কিছু নিয়ে আসবেন তিনি। আর এবার, সোশ্যাল মিডিয়ায় অরিজিৎ সিংহের সিনেমার গান থেকে অবসর নেওয়ার ঘোষণা নিয়ে মুখ খুললেন শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal)। কী বললেন তিনি?

    অরিজিৎ সিংহকে নিয়ে শ্রেয়া বলছেন, 'এই সিদ্ধান্ত অরিজিতের একটা নতুন শুরু। আমি সত্যিই তোমায় নতুন রূপে দেখার জন্য অধীর অপেক্ষায় রয়েছি অরিজিৎ। আমি কখনোই বলব না যে, এটা একটা অধ্যায়ের শেষ। আমি বলব, একজন শিল্পীকে কোনও গন্ডিতে বেঁধে ফেলা উচিত নয়। প্রিয় অরিজিৎ, তোমার গর্জে ওঠার এটাই তো সঠিক সময়।' কিন্তু ঠিক কী কারণে এই সিদ্ধান্ত নিলেন অরিজিৎ? সঙ্গীতশিল্পী নিজের এক্স হ্যান্ডলে জানিয়েছিলেন, তিনি অনেকদিন থেকেই এই সিদ্ধান্ত নেবেন বলে ভাবছিলেন। শেষমেষ অনেক সাহস জুগিয়ে ঘোষণা করতে পেরেছেন তিনি। 

    সঙ্গীতশিল্পী জিৎ গঙ্গোপাধ্যায় অবশ্য অরিজিতের এই সিদ্ধান্ত নিয়ে আশাবাদী। তাঁর মতে, অরিজিতের এটা নতুন সূচনা। ও হয়তো কিছু খুঁজছে, যেটা ও পাচ্ছে না। আশা করছি ও খুব তাড়াতাড়ি নতুন কিছু নিয়ে ফের স্বমহিমায় আসবে। অরিজিৎ যদি ছবির বাইরে কিছু কাজ করে, সেটা আমাদের কাছে হবে বড় পাওনা'।

    Click here to Read More
    Previous Article
    Bharti Singh: দ্বিতীয় সন্তানের প্রথম ছবি প্রকাশ্যে আনলেন ভারতী আর হর্ষ! কী নাম দিলেন একরত্তির?
    Next Article
    Arijit Singh: অরিজিতের সিদ্ধান্তে কেউ খুশি, কেউ জানালেন শুভেচ্ছা! 'অবসর' নিয়ে কী বলছে বলি-টলি তারকারা?

    Related বিনোদন Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment