Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Babar Azam: বাবরকে নিয়ে প্রশ্ন বারবার, সাংবাদিক বৈঠকে বিরক্ত হয়ে কী বললেন পাক ক্যাপ্টেন?

    3 days ago

    করাচি: বাবর আজমের ফর্ম নিয়ে বারবার প্রশ্ন। যা শুনে রীতিমত বিরক্ত হয়ে গেলেন পাকিস্তানের (Pakistan Cricket) টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ঘোষিত দলের ক্যাপ্টেন সলমন আলি আঘা। শেষ পর্যন্ত কার্যত বিরক্ত হয়েই সলমনকে বলতে শোনা গেল যে তিনি দলের পারফরম্য়ান্স নিয়ে বেশি সচেতন। শুধুমাত্র কোনও একজনের ফর্ম নিয়ে বেশি কথা বলতে রাজি নন। 

    সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সলমনকে বলতে শোনা যায়, ''আমি আশা রাখি যে একদিন আমি আসব সাংবাদিক বৈঠকে, যেখানে বাবর আজমকে নিয়ে আলাদা করে কোনও প্রশ্ন করা হবে না। আমি চাই ওকে খোলা মনে ব্যাট করতে দেওয়া হোক।''

    সেই বিবৃতিতে পাকিস্তানের ড্রেসিংরুমে বাবর আজমের উপস্থিতির গুরুত্বও বুঝিয়েছেন। আঘা চাইছেন যে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাবর যাতে আরও বেশি করে ব্যাটিংয়ে মন দিতে পারেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এত হাই প্রোফাইল একজন ব্যাটারকে নিয়ে এত টানাটানি একেবারেই চািছেন না আঘা। তিনি বলছেন, ''বিগ ব্যাশে বাবরের দল তাঁর থেকে যেমনটা আশা করেছিল, তেমনটা হয়ত ও করতে পারেনি। কিন্তু আমাদের জন্য ও একজন সেরা ব্যাটারই। নিজের দায়িত্ব সম্পর্কে খুব ভালভাবে জানে। ওকে খেলতে দেওয়া হোক।''

    বিবৃতিতে পাকিস্তানের ড্রেসিংরুমে বাবর আজমের অভ্যন্তরীণ সমর্থন এখনও কতটা ভোগ করছে তা তুলে ধরা হয়েছে। প্রাক্তন অধিনায়ককে তার ব্যাটিংয়ে মনোযোগ দেওয়ার জন্য মিডিয়াকে অনুরোধ করে, আগা একটি বড় সিরিজের আগে দলের সবচেয়ে হাই-প্রোফাইল খেলোয়াড়কে ঘিরে যে গোলমাল হয় তা কমানোর চেষ্টা করছেন।

    ২৯ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে পাকিস্তান-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজ। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে যা ঘরের মাঠে শেষ টি-টোয়েন্টি সিরিজ পাক শিবিরের। অস্ট্রেলিয়া দলের নেতৃত্বে দেখা যাবে মিচেল মার্শকে। এছাড়াও ট্রাভিস হেড, জশ ইংলিশ, অ্য়াডাম জাম্পার মত তারকারা রয়েছেন। 

    উল্লেখ্য, সোমবার গত ২৬ জানুয়ারি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ় শরিফের সঙ্গে বৈঠক করেন মহসিন নকভি। সূত্র মারফৎ জানা গিয়েছে যে, দুইজনের মধ্যে প্রায় আধ ঘণ্টা কথা হয়েছে। বিশ্বকাপ নিয়ে সমস্ত পরিস্থিতি পাক প্রধানমন্ত্রীকে ব্যাখ্যা করেছেন নকভি। বৈঠক শেষে নকভি সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'প্রধানমন্ত্রী মিয়াঁ মহম্মদ শাহবাজ় শরিফের সঙ্গে একটি ফলপ্রসূ বৈঠক হয়েছে। আইসিসির অবস্থান এবং গোটা পরিস্থিতি সম্পর্কে তাঁকে বিস্তারিত জানিয়েছি। তিনি বলেছেন, 'আমরা সব বিকল্প খোলা রেখে সমাধান করব।'

    Click here to Read More
    Previous Article
    ICC T20 Ranking: টি-২০ বিশ্বকাপের আগে ফুটছে ভারত, ব্যাটারদের মধ্যে অভিষেকের প্রলয়, সূর্যকুমারের বিরাট প্রাপ্তি
    Next Article
    Bharti Singh: দ্বিতীয় সন্তানের প্রথম ছবি প্রকাশ্যে আনলেন ভারতী আর হর্ষ! কী নাম দিলেন একরত্তির?

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment