Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Bangladesh Election: ভোটের দিনও রক্ত ঝরল বাংলাদেশে, BNP-নেতার মৃত্যু, প্রতিবাদ করতে গিয়েই?

    1 day ago

    ঢাকা: শেখ হাসিনা সরকারের পতনের পর, বৃহস্পতিবার প্রথম ভোটের লাইনে দাঁড়ালেন ১২ কোটির বেশি মানুষ। মোট আসন ৩০০ হলেও, এক প্রার্থীর মৃত্যু হওয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ হল ২৯৯টি আসনে। লড়াই মূলত খালেদা-পুত্র তারেক রহমানের BNP জোটের সঙ্গে জামাত-জোটের। ২৯৯টি আসনের মধ্যে ২৯২টি আসনে লড়ছে BNP। কিন্তু ওপার বাংলার ভোটে ঝরল রক্ত, মৃত ২। ভোটের দিন বিক্ষিপ্ত অশান্তির সাক্ষী থেকেছে পদ্মাপার।   

    খুলনায় ভোট চলাকালীন বিএনপি নেতার মৃত্যু, মৃতের নাম BNP নেতা মহিবুজ্জামান কচি (৬০)। মহিবুজ্জামান খুলনা মেট্রোপলিটানে বিএনপির প্রাক্তন সচিব। 'সকালে খুলনার আলিয়া মাদ্রাসা বুথে যান মোহিবুজ্জামান। বুথের ভিতর ভোট কারচুপির প্রতিবাদ করেন তিনি। তখনই জামাত সমর্থকেরা তাঁকে ধাক্কা দেন। পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পান মহিবুজ্জামান কচি, হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করা হয়, খবর বিএনপি-সূত্রে।

    অন্যদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তাড়া খেয়ে মৃত ১, মৃতের নাম রাজ্জাক মিয়া। ভৈরবে আগানগর দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভিড় হঠানোর চেষ্টা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। দৌড়ে এলাকা ছাড়ার চেষ্টা করার সময় অসুস্থ, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু, দাবি চিকিৎসকদের। 

    বাংলাদেশে সকাল ৭ থেকে বেলা ১২ পর্যন্ত ভোট পড়ল প্রায় ৩৩ শতাংশ। কোথাও ভোটগ্রহণ স্থগিত হয়নি, জানাল বাংলাদেশের নির্বাচন কমিশন। কিছু জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, জানাল বাংলাদেশে নির্বাচন কমিশন। শেখ হাসিনা সরকারের পতনের পর কারা আসবে ক্ষমতায়? বাংলাদেশে এবার মোট ভোটার ১২ কোটি ৭৭ লক্ষ। এদের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লক্ষ ২৫ হাজার। বাংলাদেশে মহিলা ভোটারের সংখ্যা ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার। 

    খাতায় কলমে বাংলাদেশের জাতীয় সংসদের মোট আসন সংখ্যা ৩০০। ১ জন প্রার্থীর মৃত্যু হওয়ায় ভোট হচ্ছে ২৯৯টি আসনে লড়াই মূলত খালেদা-পুত্র তারেক রহমানের BNP জোটের সঙ্গে জামাত-জোটের। ২৯৯টি আসনের মধ্যে ২৯২টি আসনে লড়ছে BNP। 

    বিক্ষিপ্ত অশান্তি সত্ত্বেও সকাল থেকে বুথে বুথে ছিল ভোটারদের লম্বা লাইন। এদিন সকালে ঢাকার গুলশন মডেল হাইস্কুল অ্যান্ড কলেজে ভোট দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা 
    মহম্মদ ইউনূস। তিনি বলেন, 'আমার জীবনের মহা আনন্দের দিন এবং বাংলাদেশের সবার জন্য মহা আনন্দের দিন। মুক্তির দিন। আমাদের দুঃস্বপ্নের অবসান, নতুন স্বপ্নের শুরু। সেটাই হল আজকেই এই প্রক্রিয়া। সবাইকে মোবারকবাদ জানাচ্ছি।'  

    Click here to Read More
    Previous Article
    Gold Price Today : লক্ষ্মীবারে হাতের নাগালে এল সোনার দর? কলকাতার দামে ফের চমক
    Next Article
    Russian Tourists: গোয়ার সমুদ্র সৈকতে মহিলাদের হেনস্থা! পর্যটকদের সঙ্গে অশালীন আচরণ, না জানিয়ে ছবি তোলে যুবকরা

    Related টপ নিউজ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment