Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Russian Tourists: গোয়ার সমুদ্র সৈকতে মহিলাদের হেনস্থা! পর্যটকদের সঙ্গে অশালীন আচরণ, না জানিয়ে ছবি তোলে যুবকরা

    23 hours ago

    মুম্বই: এবার যেন আতঙ্কের জায়গা হয়ে উঠছে গোয়ার সৈকত। এই নিয়ে এক সপ্তাহে চার বার গোয়ার সমুদ্র সৈকতে পর্যটকদের হেনস্থার অভিযোগ উঠছে। গত এক সপ্তাহে একাধিক এমন ঘটনা ঘটেছে। 

    পুলিশ জানিয়েছে, দক্ষিণ গোয়ায় বেড়াতে এসেছিলেন কয়েকজন রাশিয়ান যুবতী। কর্নাটকের বাসিন্দা আট যুবক ওই যুবতীদের অনুমতি না নিয়ে ছবি তুলছিলেন। আপত্তি জানাতেই পরিস্থিতি জটিল হয়ে ওঠে। তবে সৈকত মার্শাল হস্তক্ষেপ করেন।                                             

    সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, স্থানীয় কয়েক জন বাসিন্দা বাগা বিচে রাশিয়ান মহিলা পর্যটকদের হেনস্থা করা হয়েছ অভিযোগ। ওই মহিলারা যখন সমুদ্র সৈকতে ঘুরে বেড়াচ্ছিলেন তখনই তাঁদের হেনস্থা করা হয়। যদিও বিচের মার্শাল এবং সেখানে থাকা নিরাপত্তারক্ষীরা সঙ্গে সঙ্গে হস্তক্ষেপ করেন। যারা পর্যটকদের হেনস্থা করছিলেন বলে অভিযোগ তাঁদের সঙ্গে সঙ্গে সতর্ক করে ওই এলাকা থেকে সরিয়ে দেওয়া হয়।

    এই নিয়ে গত এক সপ্তাহে মহিলাদের হেনস্থা করার চারটি ঘটনা ঘটেছে। এর মধ্যে তিনটি ক্ষেত্রে পর্যটকদের হাসপাতালে নিয়ে যেতে হয়।                                                           

    অভিযুক্তদের স্থানীয় থানায় নিয়ে যান। পৃথক একটি ঘটনায় পুলিশ তেলঙ্গানার দুই যুবকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। তাদের বিরুদ্ধে  নেশা করে এক বিদেশিনীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগ উঠেছে। এ ক্ষেত্রেও হস্তক্ষেপ করেন এক সৈকত মার্শাল।                                              

    অভিযোগ, গোয়ার বাগা, কোলভা, ক্যান্ডোলিম, কালাঙ্গুটের মতো জনপ্রিয় বিচ গুলিতে মহিলাদের সঙ্গে অশালীন আচরণ করার ঘটনা বাড়ছে। এই ধরনের ঘটনা নিয়ন্ত্রণ করার জন্য সেখানকার ৫টি বিচে ৭০ জন মার্শাল মোতায়েন করাও হয়েছে। তার পরেও বিদেশি মহিলা পর্যটকদের হেনস্থা বন্ধ করা যায়নি।

    রবিবার সন্ধ্যেয়, পাটনেম বিচে, পুনে থেকে আসা এক দম্পতিকে হেনস্থা করা হয় বলে অভিযোগ।              

    Click here to Read More
    Previous Article
    Bangladesh Election: ভোটের দিনও রক্ত ঝরল বাংলাদেশে, BNP-নেতার মৃত্যু, প্রতিবাদ করতে গিয়েই?
    Next Article
    Air India Crash: এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনা নিয়ে চাঞ্চল্যকর দাবি ইতালির সংবাদমাধ্যমের রিপোর্টে! কী জানাচ্ছে সরকারি তদন্ত ?

    Related টপ নিউজ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment