Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Gold Price Today : লক্ষ্মীবারে হাতের নাগালে এল সোনার দর? কলকাতার দামে ফের চমক

    1 day ago

    কলকাতা : বাঙালির কাছে সোনা মানে শুধু সঞ্চয় নয়, ইমোশনও বটে। সোনা কেনা মানে লক্ষ্মী ঘরে আনা। বৃহস্পতিবার অনেকে খরচ করতে চান না, অনেকে আবার সোনা কেনা শুভ মনে করেন। তাদের মধ্যে আপনিও একজন? যদি লক্ষ্মীবারে সোনা কিনতে চান , তাহলে অবশ্যই জেনে নিন , কলকাতা শহরে আজকের দাম। 

    • বুধবার ১১ ফেব্রুয়ারি, ২০২৬- ২৪ ক্যারেট সোনার দাম হয় ১৫ হাজার ৫৮৬ টাকা। বৃহস্পতিবার দাম হল ১৫ হাজার ৬০৫ টাকা।
    • বুধবার ১ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ১৪ হাজার ৮০৫ টাকা। ২২ ক্যারেট সোনার দাম লক্ষ্মীবারে বদলে হল ১৪ হাজার ৮২৫ টাকা।  
    • বুধবার ১ গ্রাম ২২ ক্যারেট সোনা কেউ বিক্রি করলে পেতেন ১৪ হাজার ১৮৩ টাকা । সেটাই বৃহস্পতিবার বেড়ে হল ১৪ হাজার ২০০ টাকা। 
    • বুধবার ১ গ্রাম ১৮ ক্যারেট সোনার দাম ছিল ১২ হাজার ১৫৫ টাকা। বৃহস্পতিবার সেই দাম হল ১২ হাজার ১৭০ টাকা। 
    • তবে মনে রাখবেন, এগুলো কেবলমাত্র সোনার দাম। গয়না কিনলে এর সঙ্গে যুক্ত হবে মেকিং চার্জ। পাশাপাশি এই মূল্যের উপর অতিরিক্ত ৩ শতাংশ জিএসটি প্রযোজ্য।
    • অন্যদিকে রুপোর দামেও গত কয়েকদিন ধরে লাগাতার উত্থান - পতন চলছে। বুধবার ১ কেজি রুপোর দাম ছিল ২ লাখ ৬৪ হাজার ৮০০ টাকা। বৃহস্পতিবার তা হল, ২ লাখ ৬৫ হাজার ৭৭১ টাকা।  

      ভারতে সব শহরে সোনার দাম সমান নয়। শহর অনুযায়ী বদলে যায় দাম । তবে মনে রাখা দরকার। এগুলো সোনার দাম। সোনার গয়নার দাম নয়। গয়না গড়াতে এর সঙ্গে যুক্ত হবে মেকিং চার্জ। তাছাড়া উল্লিখিত দাম কিন্তু জিএসটি ছাড়া। সোনার দামে এর সঙ্গে যুক্ত হবে ৩ শতাংশ জিএসটি।          

      • আজকের সোনার দাম ( ১২ ফেব্রুয়ারি, ২০২৬)       

        সোনা ওজন দাম (টাকায়)
        ২৪ ক্যারেট (Fine Gold 995) ১ গ্রাম ১৫ হাজার ৬০৫ টাকা
        ২২ ক্যারেট (কিনতে গেলে) ১ গ্রাম ১৪ হাজার ৮২৫ টাকা
        ২২ ক্যারেট (বেচতে গেলে) ১ গ্রাম  ১৪ হাজার ১৮৩ টাকা
        ১৮ ক্যারেট ১ গ্রাম ১২ হাজার ১৭০ টাকা
        রুপো (৯৯৯) ১ কেজি ২ লাখ ৬৫ হাজার ৭৭১ টাকা


      *Above rates are without 3% GST            

      *১৯৯৩ সালে তৈরি হয় স্বর্ণশিল্প বাঁচাও কমিটি। গোটা রাজ্যেই কার্যকর এই সংগঠন। স্বর্ণশিল্পী ও স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে এই সংগঠনের কার্যকলাপ। বর্তমানে এর কার্যনির্বাহী সভাপতি সমর কুমার দে।  

    Click here to Read More
    Previous Article
    India vs Pakistan: কলম্বোয় ভারত-পাক ম্যাচের দিন মাঠের বাইরেও রুদ্ধশ্বাস পরিস্থিতি, আইসিসি-র উদ্যোগে বিশেষ বৈঠক!
    Next Article
    Bangladesh Election: ভোটের দিনও রক্ত ঝরল বাংলাদেশে, BNP-নেতার মৃত্যু, প্রতিবাদ করতে গিয়েই?

    Related ব্যবসা-বাণিজ্য Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment