Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Daily Astrology: শুভ যোগ রয়েছে, বিয়ের কথা চূড়ান্ত হতে পারে ! তবে পিতার শরীর খারাপ হতে পারে, যদি এই রাশির জাতক হন, খুব সাবধান

    4 days ago

    কলকাতা: আগামীকালের রাশিফল,  ড. আনিশ ব্যাস জানিয়েছেন রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬ দিনটি সমস্ত ১২ রাশির জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। গ্রহের অবস্থানের কারণে, আজ কিছু রাশির জাতক-জাতিকাদের ধন লাভ হবে, আবার কারও স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকতে হবে। দেখুন একনজরে আগামীকালের রাশিফল।

    মেষ রাশি (Aries):  আপনি সারাদিন ব্যস্ত থাকবেন। অসমাপ্ত কাজগুলি শেষ করার চাপ থাকবে, যার কারণে কিছু গৃহস্থালীর কাজ আটকে যেতে পারে। শিশুদের পড়াশোনায় আপনার সহযোগিতা প্রয়োজন হবে। স্বাস্থ্যের প্রতি সতর্ক থাকুন। শুভ সংখ্যা ৯, শুভ রং লাল, হনুমান চালিসা পাঠ করুন এবং পাখিদের খাবার দিন।

    বৃষ রাশি (Taurus): অর্থনৈতিক দিক থেকে দিনটি  সুন্দর। চাকরি পরিবর্তনের প্রচেষ্টা সফল হবে। নতুন যোগাযোগ তৈরি হবে এবং হঠাৎ ধন লাভের যোগ রয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতা পাবেন। কথায় মাধুর্যতা বজায় রাখুন। শুভ সংখ্যা ৬, শুভ রং সাদা বা ক্রিম, ছোট মেয়েদের মিসরি বা সাদা মিষ্টি খাওয়ান।

    মিথুন রাশি (Gemini): সুখ-সুবিধের বৃদ্ধি হবে। কর্মক্ষেত্রে বিরোধীদের থেকে সাবধান থাকুন। পারিবারিক জীবনে আপনি জীবনসঙ্গীর কাছ থেকে প্রেম এবং সহযোগিতা পাবেন। আপনার বুদ্ধিমত্তার কারণে সম্মান বৃদ্ধি পাবে। শুভ সংখ্যা ৫, শুভ রং সবুজ,  গণেশকে দূর্বা অর্পণ করুন।

    কর্কট রাশি (Cancer): প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য আসবে। আপনি অন্যদের সাহায্য করার জন্য এগিয়ে আসবেন। গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন হওয়ায় মানসিক শান্তি পাবেন। প্রেম জীবনে আজ আপনি প্রেমিকের কাছ থেকে উপহার পেতে পারেন। শুভ সংখ্যা ২, শুভ রং রূপালী সাদা, শিবলিঙ্গে জল অর্পণ করুন এবং ওম নমঃ শিবায় জপ করুন।

    সিংহ রাশি (Leo) : নতুন আয়ের উৎস তৈরি হবে। দাম্পত্য জীবনে বিশ্বাস বাড়বে। পিতার স্বাস্থ্যহানির কারণে আপনি চিন্তিত হতে পারেন। বিদেশ সংক্রান্ত কাজে আজ লাভের সম্ভাবনা রয়েছে।শুভ সংখ্যা ১, শুভ রং সোনালী বা কমলা, সূর্য দেবকে জল (অর্ঘ্য) দিন।

    কন্যা রাশি (Virgo): বুধাদিত্য যোগের প্রভাবে ব্যবসায় লাভ হবে। পরিবারের কোনও সদস্যের কাছ থেকে সুখবর পাওয়ার সম্ভাবনা রয়েছে। শিক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীরা আজ সাফল্য পাবে। বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা চূড়ান্ত হতে পারে, শুভ সংখ্যা ৫শুভ রং গাঢ় সবুজ, গরুকে সবুজ ঘাস খাওয়ান।

    ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।

    Click here to Read More
    Previous Article
    Fruits for Good Digestion: ফল খেলে দূর হবে বদহজমের সমস্যা, খাবার ভালভাবে হজম করাতে কী কী ফল নিয়মিত খেতে পারেন?
    Next Article
    Bangladesh America Tariff Agreement : ট্রাম্পের থেকে বড় সুবিধে আদায় করে ছাড়লেন ইউনুস? আমেরিকার সঙ্গে চুক্তি বাংলাদেশের, কত কমল শুল্ক?

    Related লাইফস্টাইল Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment