Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Arun Govil on Ranbir Kapoor: 'রণবীরকে সমালোচনা সহ্য করার জন্য প্রস্তুত থাকতে হবে', রামায়ণ মুক্তির আগে মন্তব্য অরুণ গোভিলের

    1 day ago

    কলকাতা: পর্দায় রামচন্দ্রের চরিত্র বললেই এখনও দর্শকদের মনে পড়ে অরুণ গোভিল (Arun Govil)। ছোটপর্দায় দিনের পর দিন রামচন্দ্রের চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন তিনি। বড়পর্দাতেও রামচন্দ্রের ভূমিকায় অভিনয় করেছেন তিনি। সামনেই বড়পর্দায় মুক্তি পাচ্ছে 'রামায়ণ'। এই ছবিতে রণবীর কপূর (Ranbir Kapoor)-কে দেখা যাবে রামচন্দ্রের ভূমিকায়। আর এই ছবিতেই, দশরথের ভূমিকায় অভিনয় করে দীর্ঘদিন পরে বড়পর্দায় ফিরছেন অরুণ গোভিল। কিন্তু যে চরিত্রকে দর্শক দশকের পর দশক পুজো করে আসছে, সেই চরিত্রকে পর্দায় ফুটিয়ে তোলা কী এতই সহজ?

    এই চরিত্র সম্পর্কে অরুণ গোভিল এই ছবি মুক্তির আগে বলেছেন, এই সিনেমাকে কী কী পরিস্থিতির সম্মুখীন হতে হতে পারে? অরুণ গোভিল বলছেন, 'যখন কোনও মানুষ ঈশ্বরের চরিত্রে অভিনয় করছেন, তাঁকে এইরকমই দেখতে হবে, ওইরকমই দেখতে হবে। তবে হ্যাঁ, যিনি এমন একটা চরিত্রে অভিনয় করবেন, তাঁকে সবসময় মাথায় রাখতে হবে যে সমালোচনা হবেই। তবে হ্যাঁ, লুকটাকে একেবারে মাথায় না রাখলে চলবে না। একজনকে ঈশ্বরের মতো দেখতে লাগতে হবে, তবে মানুষ তাঁকে বিশ্বাস করবেন। কিন্তু এই ধরণের চরিত্রে অভিনয় করলে, সবসময় সমালোচনার জন্য প্রস্তুত থাকতে হবে।

    নিতেশ তিওয়ারি পরিচালিত 'রামায়ণ' ছবিটি ২টি ভাগে মুক্তি পাবে। সদ্যই প্রকাশ্যে এসেছে রাম হিসেবে রণবীরের লুক। কিন্তু সেখানে রণবীরের লুকের সঙ্গে তুলনা করা হচ্ছে অরুণ গোভিলকের লুকের। একটা সময়ে, রামচন্দ্র বলেই অরুণ গোভিলের কথা মনে হত সাধারণ মানুষের। কিন্তু রণবীরের লুকের মধ্যে সেই চমক রয়েছে কী? কেউ কেউ রণবীরের লুকের প্রশংসা করলেও, অনেকে আবার কটাক্ষ ও করেছেন রণবীর কপূরকে। এই ছবিতে, রণবীর কাপূর রামচন্দ্র, যশ রাবণ, সাই পল্লবী সীতা, সানি দেওল ভগবান হনুমান এবং রবি দুবে লক্ষ্মণের চরিত্রে অভিনয় করছেন।

    প্রসঙ্গত, এর আগে মুক্তি পেয়েছিল 'আদিপুরুষ' ছবিটি। সেই ছবিতে রামের চরিত্রে দেখা গিয়েছিল প্রভাসকে। সীতার চরিত্রে দেখা গিয়েছিল কৃতি শ্যাননকে (Kriti Shanon)। রাবণের চরিত্রে দেখা গিয়েছিল সেফ আলি খান (Saif Ali Khan)-কে। তবে সেই ছবি বক্সঅফিসে মুখ থুবড়ে পড়েছিল। একেবারেই ব্যবসা করতে পারেননি। আর এবার, সেই একই চরিত্রে দেখা যাবে রণবীরকে। ইতিমধ্যেই অনেক সমালোচনা সহ্য করতে হয়েছে রণবীরকে। তবে বক্সঅফিসে এই ছবি কতটা প্রভাব ফেলবে সেটা দেখা সময়ের অপেক্ষা।

    Click here to Read More
    Previous Article
    Arijit Singh: 'প্লেব্যাক' থেকে অবসর নিয়ে সেলিম সুলেমানের সঙ্গে অরিজিতের নতুন কাজ! আসছে নতুন কোনও চমক?
    Next Article
    Vijay-Rashmika: আজকেই নাকি মাসের শেষে? উদয়পুরে বিজয় রশ্মিকার বিয়ের দিন ঘিরে ধোঁয়াশা

    Related বিনোদন Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment