Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Vijay-Rashmika: আজকেই নাকি মাসের শেষে? উদয়পুরে বিজয় রশ্মিকার বিয়ের দিন ঘিরে ধোঁয়াশা

    1 day ago

    কলকাতা: বিজয় দেবরাকোণ্ডা (Vijay Deverakonda) আর রশ্মিকা মন্দানার (Rashmika Mandanna) বিয়ে কবে, তা নিয়ে জল্পনা চলছেই। অনেক সূত্র থেকেই জানা যাচ্ছে, আজই নাকি চার হাত এক হতে চলেছে বিজয় আর রশ্মিকার। উদয়পুর প্যালেসে নাকি বসছে তাঁদের বিয়ের আসর। সেই কারণে সেখানে শুরু হয়ে গিয়েছে তোড়জোড় ও! তবে গুঞ্জন বলছে, আজ নয়, এই মাসের শেষের দিকে, ফেব্রুয়ারির ২৬ তারিখ নাকি সাত পাকে বাঁধা পড়তে চলেছেন বিজয় আর রশ্মিকা। ভ্যেনু, সেই উদয়পুর প্যালেসেই।

    কীভাবে প্রকাশ্যে এসেছিল আজ বিয়ে বিজয় আর রশ্মিকার?  সোশ্যাল মিডিয়ায় সদ্য ভাইরাল হয়েছিল একটি ভিডিও। সেখানে দেখা যাচ্ছে, উদয়পুর প্যালেসের ছবি। জানা যাচ্ছে, রাজকীয় এই প্যালেসেই নতুন জীবন শুরু করার কথা বিজয় আর রশ্মিকার। ইতিমধ্যেই নাকি শুরু হয়ে গিয়েছে বিয়ের প্রস্তুতি, সেজে উঠছে উদয়পুর প্যালেস। ২ ফেব্রুয়ারি অর্থাৎ আজই সাত পাকে বাঁধা পড়ার কথা বিজয় আর রশ্মিকার। সোশ্যাল মিডিয়ায় যে ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে দেখা যাচ্ছে, ২ তরুণী বলছেন, 'আমরা এই মুহূর্তে উদয়পুর প্যালেসে রয়েছি। এখানে জোরকদমে আয়োজন চলছে। এখানে রশ্মিকা মন্দানা আর বিজয় দেবরাকোন্ডার বিয়ে।' এরপরে ওই ২ তরুণী সেই ভিডিওতে আয়োজনের বিভিন্ন ছবি ও দেখিয়েছেন। 

    তবে অন্য সূত্র বলছে, বিজয় আর রশ্মিকার বিয়ে হতে এখনও একটু সময় বাকি রয়েছে। ফেব্রুয়ারি মাসের ২৬ তারিখে নাকি সাত পাকে বাঁধা পড়তে চলেছেন এই জুটি। সোশ্যাল মিডিয়ায় এখনও পর্যন্ত বিয়ের খবর নিয়ে একেবারেই মুখ খোলেননি বিজয় বা রশ্মিকা কেউই। তাঁরা বিভিন্ন জায়গায় একসঙ্গে ঘুরতে গেলেও, কখনোই সোশ্যাল মিডিয়ায় একসঙ্গে ছবি পোস্ট করেন না। বিয়ের প্রসঙ্গ উঠলেও তা এড়িয়ে যান বিজয় আর রশ্মিকা। তবে জানা যাচ্ছে, এই মাসেই নাকি সাত পাকে বাঁধা পড়তে চলেছেন তাঁরা। 

    শোনা যায়, ২০১৮ থেকে ২০২৫... সাত বছর ধরে সম্পর্কে রয়েছেন বিজয় আর রশ্মিকা। তবে কখনোই নিজেদের মুখে নিজেদের সম্পর্কের কথা বলেননি তাঁরা। তবে হামেশাই, বিভিন্ন জায়গায় ঘুরতে যেতেন তাঁরা, তবে ছবি দিতেন আলাদা আলাদা। অবেশেষে, সব জল্পনার অবসান ঘটিয়ে নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তাঁরা। উদয়পুরের এক প্যালেসে বসবে তাঁদের বিয়ের আসর। প্রিয়ঙ্কা চোপড়া - নিক জোনাস থেকে শুরু করে ভিকি কৌশল - ক্যাটরিনা কইফ.. প্রত্যেকেই নিজেদের বিয়ের জন্য বেছে নিয়েছিলেন রাজস্থানের বিভিন্ন বিলাসবহুল প্যালেস। জানা যাচ্ছে, তেমনই পরিকল্পনা বিজয় ও রশ্মিকারও। 

    Click here to Read More
    Previous Article
    Arun Govil on Ranbir Kapoor: 'রণবীরকে সমালোচনা সহ্য করার জন্য প্রস্তুত থাকতে হবে', রামায়ণ মুক্তির আগে মন্তব্য অরুণ গোভিলের
    Next Article
    Gold Price Today : বাজেটের পরই বিরাট কমল সোনার দাম! চমকে যাবেন যে দামে আজ সোনা পাচ্ছেন !

    Related বিনোদন Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment