Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Afghanistan : 'পাক-হানা'য় দাউদাউ করে জ্বলল হাসপাতাল, জ্যান্ত পুড়ে ছাই ৪০০ রোগী, ভারতকে বিশেষ বার্তা ক্রিকেটারের

    1 day ago

    চিকিৎসা নিতে এসেছিলেন মানুষগুলো। কিন্তু ঘরে ফেরার স্বপ্ন তো পূরণ হলই না। বরং বাড়ির মানুষগুলো খবর পেলেন, কীভাবে হাসপাতালেই বোমার আঘাতে জ্বলে পুড়ে শেষ হয়ে গিয়েছেন অনেকে। আফগানিস্তানে ভয়াবহ বিমান হামলা (Afghanistan Airstrike)-এ অন্তত ৪০০ জনের মৃত্যু হয়েছে, হাসপাতালের প্রায় ৪০০ জন রোগীর প্রাণহানি হয়েছে বলে দাবি। আহত হয়েছেন প্রায় ২৫০ জন। পাকিস্তান দায় অস্বীকার করলেও, আফগানিস্তানের দাবি, ২০০০ শয্যার একটি বড় হাসপাতালে এয়ারস্ট্রাইক করে সব ছিন্নভিন্ন করে দিয়েছে পাকিস্তানই। মৃতের সংখ্যা ক্রমেই বাড়ছে। ভয়াবহ সেই দৃশ্য দেখে গা শিউরে উঠছে গোটা বিশ্বের। আফগান সরকারের ডেপুটি মুখপাত্র হামদুল্লাহ ফিতরাত জানান, হামলায় হাসপাতালের বড় অংশই ধ্বংস হয়ে গিয়েছে। সেখানে আর কিছু অবশিষ্ট নেই, কেউ বেঁচেও নেই। এই ঘটনায় সরব হয়েছেন আফগানিস্তানের ক্রিকেটার, যিনি আইপিএলে মুম্বই ইন্ডিয়ানস-এর হয়ে খেলবেন।

    আফগানিস্তানের তারকা স্পিনার Allah Ghazanfar কাবুলের এই ভয়াবহ বিমান হামলার পর আন্তর্জাতিক মহলের উদ্দেশে এক আবেগঘন বার্তা পোস্ট করেছেন। পাকিস্তানের বিরুদ্ধে এই হামলার অভিযোগ উঠলেও ইসলামাবাদ তা অস্বীকার করেছে। তবে এই ঘটনার প্রভাব যে সাধারণ মানুষের ওপর মারাত্মক, তা স্পষ্ট করে জানিয়েছেন এই তরুণ ক্রিকেটার। তিনি বলেন, “ভারত আমাদের খুব কাছের বন্ধু (India Afghanistan Relations)। আমরা তাদের সঙ্গে এই বিষয়ে আলোচনা করতে চাই, যাতে ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটে।” পাকিস্তানকে সতর্ক করে দিয়ে তরুণ ক্রিকেটার বলেন, “ওরা কী প্রমাণ করতে চাইছে, আমি জানি না। সাধারণ মানুষকে আক্রমণ করা হচ্ছে—এটা আমরা মেনে নিতে পারি না, আফগানিস্তান মেনে নেবে না।”

    আফগানিস্তানের তালিবান সরকারের স্বাস্থ্য মন্ত্রকের মুখপাত্র শরাফাত জামান স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ওই হাসপাতালের বড় অংশই ধ্বংস হয়ে গেছে। আরেক সরকারি প্রতিনিধি হামদুল্লাহ ফিতরাত বলেছেন যে মৃতের সংখ্যা বেড়ে ৪০০ জনে দাঁড়িয়েছে, আহত ২৫০ জন। স্থানীয় সময় রাত ৯:০০টা নাগাদ আফগানিস্তানের রাজধানী Kabul কেঁপে ওঠে প্রচণ্ড বিস্ফোরণে। শাহর-ই-নব এবং ওয়াজির আকবর খান এলাকা থেকে ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। তারপর জানা যায়, বড়সড় এয়ারস্ট্রাইক হয়েছে আফগানিস্তানের একটি রিহ্যাব সেন্টারে (Kabul Rehab Hospital Airstrike)। এর ফলে বহু এমন মানুষও মারা গিয়েছেন, যাঁদের চিকিৎসা চালানোর পর্যাপ্ত টাকাও ছিল না।        

    Click here to Read More
    Previous Article
    KL Rahul: আইপিএলের আগেই দিল্লি শিবিরে রদবদল, ওপেনার থেকে এবার নতুন ভূমিকায় দেখা যাবে রাহুলকে
    Next Article
    Manipur Earthquake : ভয়ঙ্কর ! ভূমিকম্পে দুলে উঠল মাটি, কথা থেমে গেল বিধায়কের, অধিবেশন মুলতুবি বিধানসভায়

    Related টপ নিউজ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment