Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Manipur Earthquake : ভয়ঙ্কর ! ভূমিকম্পে দুলে উঠল মাটি, কথা থেমে গেল বিধায়কের, অধিবেশন মুলতুবি বিধানসভায়

    1 day ago

    ভয়ঙ্কর। দুলে উঠল পায়ের তলার মাটি (Earthquake)। থরথর করে কাঁপল এলাকা। আতঙ্কে ছোটাছুটি । এমনকী বন্ধ হয়ে গেল বিধানসভার কাজ। থমকে গেল বাজেট সেশন।

    ভয়ঙ্কর ভূমিকম্পে কেঁপে উঠল মণিপুর (Manipur Earthquake 2026), দুলে উঠল পায়ের তলার মাটি। থরথর করে কাঁপল এলাকা, চারদিকে আতঙ্কে ছোটাছুটি। এমনকী বন্ধ হয়ে গেল বিধানসভার কাজ—থমকে গেল বাজেট সেশন।

    মঙ্গলবার মণিপুর বিধানসভায় ভূমিকম্পের জেরে থমকাল বাজেট অধিবেশন (Manipur Assembly Budget Session) । এদিনই ছিল অধিবেশনের শেষ দিন। ভূমিকম্পের ফলে দ্বাদশ মণিপুর বিধানসভার সপ্তম অধিবেশন পাঁচ মিনিটের জন্য স্থগিত রাখা হয়। দুপুর প্রায় ১২টা বেজে ৮ মিনিটে এই কম্পন অনুভূত হয়। তখন কংগ্রেস বিধায়ক মেঘাচন্দ্র জনস্বাস্থ্য নিয়ে আলোচনা করছিলেন এবং জল জীবন মিশনের উপর একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব উত্থাপন করছিলেন।             

    ঠিক সেই সময় আচমকাই কেঁপে ওঠে মাটি। পরিস্থিতি বুঝে আতঙ্কিত হয়ে প্রবীণ কংগ্রেস বিধায়ক সঙ্গে সঙ্গে তাঁর বক্তৃতা থামিয়ে দেন। এরপর বিধানসভার স্পিকার থোকচম সত্যব্রত সিং ৬০ সদস্যের সদনের অধিবেশন পাঁচ মিনিটের জন্য মুলতবি ঘোষণা করেন। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে অধিবেশনের কার্যক্রম পুনরায় শুরু হয় এবং স্বাভাবিকভাবে চলতে থাকে।

    ৪.৩ মাত্রার ভূমিকম্পে কাঁপল মণিপুর, যার কেন্দ্রস্থল ছিল কামজং জেলা। পরে জানা যায়, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৪.৩।

    ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (NCS) সূত্রে জানা গেছে, ১৭/০৩/২০২৬ তারিখে দুপুর ১২:০৮:৫১ নাগাদ এই ভূমিকম্পটি আঘাত হানে। কম্পনের উৎসস্থল ছিল অক্ষাংশ ২৪.৮৬ উত্তর এবং দ্রাঘিমাংশ ৯৪.১৮ পূর্বে। মণিপুরের কামজং জেলায় মাটির প্রায় ৪৫ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের কেন্দ্র।             

    Click here to Read More
    Previous Article
    Afghanistan : 'পাক-হানা'য় দাউদাউ করে জ্বলল হাসপাতাল, জ্যান্ত পুড়ে ছাই ৪০০ রোগী, ভারতকে বিশেষ বার্তা ক্রিকেটারের
    Next Article
    WB Election: ভোটমুখী পাঁচ রাজ্যের জন্য পর্যবেক্ষক নিয়োগ কমিশনের, কড়া নজর বাংলায় ! কোন পদক্ষেপ ?

    Related টপ নিউজ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment