Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    KL Rahul: আইপিএলের আগেই দিল্লি শিবিরে রদবদল, ওপেনার থেকে এবার নতুন ভূমিকায় দেখা যাবে রাহুলকে

    1 day ago

    নয়াদিল্লি: লখনউ সুপারজায়ান্টস ছেড়ে গত মরশুমেই যোগ দিয়েছিলেন দিল্লি ক্যাপিটালসে (Delhi Captials)। ১৪ কোটি টাকা মূল্যে দিল্লি দলে নিয়েছিল কে এল রাহুলকে (KL Rahul)। গত মরশুমে ব্যাট হাতে দিল্লির জার্সিতে ১৩ ম্য়াচে মোট ৫৩৯ রান করেছিলেন। ডানহাতি ব্যাটার মিডল অর্ডারে দিল্লি ব্যাটিং লাইন আপের স্থম্ভ। প্রথম দিনে কিছু ম্য়াচে ওপেনে নামলেও পরে মিডল অর্ডারেই সফল হয়েছিলেন রাহুল। তবে আসন্ন আইপিএল (IPL 2026) মরশুমে বদলে যেতে পারে রাহুলের ভূমিকা। তাহলে কি আগামী মরশুমে ক্রিকেটার হিসেবে আর দেখতে পাওয়া যাবে না কর্ণাটকী ক্রিকেটারকে?

    দিল্লি ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজি সূত্রে খবর, ক্রিকেটার হিসেবেই রাহুল নামবেন মাঠে, তবে দায়িত্ব বাড়তে পারে তাঁর। আগের মরশুমে অক্ষর পটেল ক্যাপ্টেন্সি করতে দেখা গিয়েছে। প্রথমে মনে করা হয়েছিল যে রাহুল যখন দিল্লি শিবিরে যোগ দিলেন, তখন তিনিই হয়ত নেতৃত্বভার সামলাবেন। কিন্তু গত মরশুমে রাহুল নিজেই জানিয়ে দিয়েছিলেন যে নেতৃত্বভার তিনি নিতে চান না। তবে অন্য় ভূমিকায় দেখা যাবে তাঁকে। 

    গত মরশুমে দিল্লি ক্যাপিটালসের উইকেট কিপার হিসেবে দেখা গিয়েছিল অভিষেক পোড়েলকে। বাংলার তরুণ ক্রিকেটার উইকেট কিপার হিসেবে খুব একটা ব্যর্থ হননি। কিন্তু আগামী মরশুমে রাহুলকেই হয়ত উইকেট কিপার হিসেবে দেখা যাবে। গত কয়েক বছরে দেশের জার্সিতেও বিভিন্ন ফর্ম্য়াটেই এই দায়িত্ব পালন করেছেন রাহুল। ২০২৩ ওয়ান ডে বিশ্বকাপে তো প্রায় পুরো টুর্নামেন্টেই রাহুল ছিলেন উইকেটের পেছনে। এবার আইপিএলেও সেই ভূমিকায় দেখা যাবে অভিজ্ঞ এই ক্রিকেটারকে। একই সঙ্গে ওপেন করতেও দেখা যাবে রাহুলকে।

    গত টি-টোয়েন্টি বিশ্বকাপে দেশের জার্সিতে খেলেননি রাহুল। তাঁকে নির্বাচকরা স্কোয়াডেই রাখেননি। উইকেট কিপার হিসেবে সঞ্জু স্য়ামসন ও ঈশান কিষাণ সুযোগ পেয়েছিলেন। তবে কুড়ির ফর্ম্য়াটেও রাহুলের রেকর্ড কিন্তু খুব একটা খারাপ নয়। দিল্লি আগামী আইপিএল মরশুমে তাদের অভিযান শুরু করবে আগামী ১ এপ্রিল লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধেই। যে দলের ক্যাপ্টেন ছিলেন একটা সময় রাহুল। এরপর ৪ এপ্রিল মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলবে দিল্লি। এরপর ৮ এপ্রিল গুজরাতের বিরুদ্ধে নিজেদের ঘরের মাঠে খেলবে কে এলের দল। ১১ এপ্রিল সিএসকে ম্য়াচ রয়েছে।

    গত মরশুমে প্রথম অর্ধে দিল্লি বেশ ভাল খেলেছিল। কিন্তু পরের অর্ধে পরপর হার তাদের খেতাবের দৌড় থেকে পিছিয়ে দেয়। 

    Click here to Read More
    Previous Article
    Heart Block Symptoms: বুকে চাপা ব্যথা ? জড়িয়ে আসছে কথা ? এই রোগের লক্ষণ নয়তো ?
    Next Article
    Afghanistan : 'পাক-হানা'য় দাউদাউ করে জ্বলল হাসপাতাল, জ্যান্ত পুড়ে ছাই ৪০০ রোগী, ভারতকে বিশেষ বার্তা ক্রিকেটারের

    Related টপ নিউজ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment