Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Yuva Sathi Scheme: বদলে গেল যুব সাথীর পোর্টাল, ফর্ম পূরণের সময় এই ভুল করলে না-ও ঢুকতে পারে টাকা! দেখে নিন আপডেট

    19 hours ago

    কলকাতা: ভোটের আগে, যুব সাথীর মতো প্রকল্প ঘোষণা করেছে রাজ্য সরকার। যেখানে, ১ এপ্রিল থেকে, বেকার যুবক-যুবতীদের অ্যাকাউন্টে ঢুকবে দেড় হাজার টাকা।                             

    ২০২৬ সালে দাঁড়িয়ে এই প্রকল্পে আবেদনের পদ্ধতিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ রদবদল আনা হয়েছে। মূলত চাকরিপ্রার্থী বেকার যুবক-যুবতীদের আর্থিক সহায়তা প্রদানের এই স্কিমটিতে যারা নতুন করে নাম নথিভুক্ত করতে চাইছেন, তাঁদের জন্য ওয়েবসাইটের ঠিকানা থেকে শুরু করে ডকুমেন্ট আপলোডের নিয়ম— সবকিছুতেই এসেছে পরিবর্তন। পুরনো পদ্ধতিতে আবেদন করতে গেলে সমস্যায় পড়তে পারেন, তাই সম্পূর্ণ নতুন গাইডলাইনটি জেনে নেওয়া অত্যন্ত জরুরি।

    ওয়েবসাইট পরিবর্তন 

    যুবসাথী প্রকল্পের পুরনো পোর্টালটি (apas.wb.gov.in) এখন আর আবেদনের জন্য ব্যবহার করা হচ্ছে না। রাজ্য সরকারের পক্ষ থেকে একটি সম্পূর্ণ নতুন ডোমেন চালু করা হয়েছে। এখন থেকে আবেদনকারীদের https://yubasathi.wb.gov.in/ এই লিঙ্কে গিয়েই সমস্ত কাজ সম্পন্ন করতে হবে। 

    নির্দেশিকা অনুযায়ী, প্রার্থীরা সরাসরি অরিজিনাল ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করে দিচ্ছিলেন এই ভুলটি করলে ফর্ম বাতিল হওয়ার সম্ভাবনা প্রবল। নতুন নিয়মে স্পষ্টভাবে জানানো হয়েছে যে, প্রতিটি ডকুমেন্ট অবশ্যই ‘সেলফ-অ্যাটেস্টেড’ হতে হবে। প্রথমে আপনার অরিজিনাল ডকুমেন্টের জেরক্স বা ফটোকপি করান। সেই জেরক্সের নিচে নিজের সই করুন এবং “Self-Attested” কথাটি লিখুন। এরপর সেই সই করা কাগজটি স্ক্যান করে পোর্টালে আপলোড করতে হবে।

    ভোটের মুখে রাজ্যজুড়ে চলছে বেকার ভাতার ফর্ম বিলি। জেলায় জেলায় যুবসাথীর লাইনে উপচে পড়ছে ভিড়। লাইনে দাঁড়িয়ে উচ্চশিক্ষিত বেকার যুবক-যুবতীরা। যাঁরা শিক্ষা সংক্রান্ত বা স্কলারশিপ ছাড়া রাজ্য সরকারের অন্য কোনও সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পাচ্ছেন না, তাঁদের কর্মসংস্থান না হওয়া পর্যন্ত, সর্বাধিক ৫ বছর অবধি, মাসে ১ হাজার ৫০০ টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে। ‘বাংলার যুব-সাথী’ প্রকল্পের জন্য, ৫ হাজার কোটি টাকা ব্যয় বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।         

    কোথায় পাবেন ফর্ম: 

    আবেদনপত্র বা ফর্মটি পশ্চিমবঙ্গ সরকারের ‘Sports and Youth Services Department’-এর অফিশিয়াল ওয়েবসাইট (https://sportsandyouth.wb.gov.in/wbyouthservices) থেকে ডাউনলোড করা যাবে। এছাড়া নির্ধারিত ক্যাম্প অফিস থেকেও হার্ড কপি সংগ্রহ করা সম্ভব। অনলাইনের ক্ষেত্রে, যুবসাথী পোর্টালে সাধারণত মাধ্যমিকের অ্যাডমিট ও মার্কশিট, কাস্ট সার্টিফিকেট, ব্যাঙ্কের পাসবুক, আধার এবং ভোটার কার্ড আপলোড করার প্রয়োজন হয়। 

                      

    Click here to Read More
    Previous Article
    Suvendu Adhikari: নন্দীগ্রামে গিয়ে জরুরি বার্তা শুভেন্দুর, কাদের "ইস্তফা দিতে হবে" বললেন বিরোধী দলনেতা ?
    Next Article
    Kolkata News: শ্রমিকদের মাঝে সংঘর্ষ, লেবার রুমে ধরিয়ে দেওয়া হল 'আগুন' ! ভয়াবহ অভিযোগ নিউটাউনে, আহত ৭

    Related জেলার খবর Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment