Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Kolkata News: শ্রমিকদের মাঝে সংঘর্ষ, লেবার রুমে ধরিয়ে দেওয়া হল 'আগুন' ! ভয়াবহ অভিযোগ নিউটাউনে, আহত ৭

    18 hours ago

    সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা: শ্রমিকদের ২ গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের জেরে অগ্নিগর্ভ হয়ে উঠল নিউটাউনের কদমপুকুর এলাকা। স্থানীয় সূত্রে খবর, ওই এলাকার একটি নির্মাণ সংস্থার শ্রমিকরা নিজেদের মধ্যে ঝামেলায় জড়ায়।

    [yt]https://youtu.be/R_Ck5eD9zM4?si=eh31X3w7rl-Bhr1m[/yt]

    আরও পড়ুন, মমতার সঙ্গে এক মঞ্চে অনন্ত মহারাজ ! 'বঙ্গবিভূষণ'-এ সম্মানিত BJP সাংসদ, ভোটের আগে কি অস্বস্তিতে গেরুয়া শিবির ?

    প্রথমে কথা কাটাকাটি, তারপর মারামারি শুরু হয় শ্রমিকদের দুই পক্ষের মধ্যে। নির্মাণ সংস্থার অস্থায়ী লেবার রুমে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। দমকলের ২টি ইঞ্জিনের প্রায় ১ ঘণ্টার চেষ্টায় সেই আগুন নিয়ন্ত্রণে আসে। শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজনকে পাকড়াও করেছে টেকনোসিটি থানা। দুই শ্রমিক গোষ্ঠীর সংঘর্ষে ৬ থেকে ৭ জন শ্রমিক আহত হয়েছেন বলে খবর, তার মধ্যে ২জনের অবস্থা আশঙ্কাজনক।

    আগুনে পুড়ে ছারখার হয়ে গেছে শ্রমিকদের অস্থায়ী ঘর! এদিক-ওদিক বিপজ্জনকভাবে পড়ে রয়েছে গ্যাস সিলিন্ডার। মেট্রোর কনস্ট্রাকশন সাইটের, শ্রমিকদের ২ গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের জেরে, অগ্নিগর্ভ হয়ে উঠল নিউটাউনের কদমপুকুর এলাকা। নিউ টাউন  মেট্রোর কনস্ট্রাকশন সাইট শ্রমিক  শম্ভু সিং বলেন, আমি রুমে শুয়েছিলাম। তারপরে হল্লা শুনে উঠে দেখি মারপিট, দাঙ্গা হচ্ছে...প্রচুর...মোটামুটি ১০-১২টা ঘর পুড়েছে। ' স্থানীয় সূত্রে খবর, ওই এলাকায় রয়েছে মেট্রোর কনস্ট্রাকশন সাইট। সেখানেই নির্মাণ সংস্থার শ্রমিকরা নিজেদের মধ্যে ঝামেলায় জড়ায়। প্রথমে কথা কাটাকাটি, তারপর শ্রমিকদের মধ্যে মারামারি শুরু হয় বলে স্থানীয় সূত্রে খবর। 

    দুই পক্ষের সংঘর্ষে বেশ কয়েকজন শ্রমিক আহত হয়েছেন বলে খবর, যার মধ্যে ২জনের অবস্থা গুরুতর। এরপরেই নির্মাণ সংস্থার শ্রমিকদের অস্থায়ী ছাউনিতে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ।
    দমকলের ২টি ইঞ্জিনের প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। রবিবার রাত ১০টার কিছু পরে মেট্রোর কনস্ট্রাকশন সাইটে দু'পক্ষের লেবারদের মধ্যে প্রচুর গন্ডগোল হয়।দু'পক্ষের লড়াইয়ের পর একপক্ষ আরেকপক্ষের লেবাররুমে আগুন লাগিয়ে দেওয়া হয়। 

    নিউটাউন মেট্রোর কনস্ট্রাকশন সাইট ইঞ্জিনিয়ার অরিত্র ঘোষ বলেন, দু'টো টিম ছিল। একটা টিমে যখন ঝগড়া হচ্ছিল অন্য আরেকটা টিমের লেবার যায়। তখনই তাঁকে বেলচা দিয়ে এখানে মারে।আমরা ঠেকাতে গিয়েছিলাম। কিন্তু কী কারণে দুই গোষ্ঠীর শ্রমিকদের মধ্যে ঝামেলা? কীভাবে ওরকম অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হল? গোটা ঘটনার তদন্ত করছে টেকনোসিটি থানা। পুলিশ সূত্রে খবর, শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 

    Click here to Read More
    Previous Article
    Yuva Sathi Scheme: বদলে গেল যুব সাথীর পোর্টাল, ফর্ম পূরণের সময় এই ভুল করলে না-ও ঢুকতে পারে টাকা! দেখে নিন আপডেট
    Next Article
    Weather Updates: কাল থেকে তুমুল বৃষ্টির সতর্কতা একাধিক জেলায়, কতদিন চলবে দুর্যোগ? বড় আপডেট আবহাওয়ার

    Related জেলার খবর Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment