Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    West Bengal SIR : সাক্ষাতের সময় দিল নির্বাচন কমিশন, SIR নিয়ে ২ ফেব্রুয়ারি জ্ঞানেশ কুমার-মমতা বৈঠক

    5 days ago

    রুমা পাল, কলকাতা : SIR নিয়ে রাজ্য রাজনীতিতে সংঘাতের আবহে এবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠক করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২ ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রীকে সময় দিয়েছে নির্বাচন কমিশন। ওইদিন বিকেল ৪টের সময় সাক্ষাতের জন্য মুখ্যমন্ত্রীকে সময় দেওয়া হয়েছে। ১৫ জনের টিম নিয়ে যেতে পারবেন মুখ্যমন্ত্রী, এমনই খবর কমিশন সূত্রে।

    এর আগে SIR প্রক্রিয়া নিয়ে একাধিক অভিযোগ তুলে অন্তত ৫টি চিঠি মুখ্য নির্বাচন কমিশনারকে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুই দিন আগেই তিনি ঘনিষ্ঠ মহলে বলেছিলেন, এতজন মানুষ মারা যাচ্ছেন। তাই তিনি নিজেই দিল্লি যাবেন। SIR প্রক্রিয়ায় সাধারণ মানুষের হয়রানির অভিযোগ বারবার তুলেছেন তিনি। তৃণমূল কংগ্রেসের তরফে CEO দফতরে গিয়ে একাধিক অভিযোগ জানিয়ে এসেছে তাদের প্রতিনিধিদল। CEO দফতর থেকে তা EC-তে পাঠানো হয়েছিল। এদিনও SIR নিয়ে সুর চড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সিঙ্গুরের সভা থেকে তিনি বলেছেন, "SI-এর নামে চক্রান্ত করে নাম কাটছেন ! কেন মানুষের প্রতি বিশ্বাস নেই ? বিশ্বাস করুন মানুষকে। ২ কোটি মানুষের নাম কেটে নির্বাচন কমিশন ঠিক করে দেবে কে ভোটার আর কে ভোটার নয় ? না, মানুষ ঠিক করবে সরকার কে তৈরি করবে ? এটা গণতন্ত্র, এটা একনায়কতন্ত্র নয়। এটা স্বৈরতন্ত্র নয়। তাই বলি, সাবধান...স্বৈরাচারীরা, ব্যাভিচারীরা ।"

    পাল্টা আক্রমণ শানিয়েছেন বিরোধী দলনেতা। দুর্গাপুরের সভামঞ্চ থেকে শুভেন্দু অধিকারী হুঙ্কার দিয়ে বলেন, "SIR এবার নতুন নয়। এখন তো সবে ব্রেকফাস্ট হয়েছে। কত নাম বাদ গেছে ? ৫৮ লক্ষ। লাঞ্চের পরে দেখবেন তৃণমূল আর নেই। তৃণমূল বলবে ভোট করব না। ফাইনাল ভোটার লিস্ট বেরোতে দিন। SIR নির্বাচন কমিশন করে, আমরা করি না। আমরা বলি, মৃত ভোটার, অস্তিত্বহীন ভোটার, ভুয়ো ভোটার এবং বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের নাম আমরা ভোটার তালিকায় রাখতে দেব না।"   

    SIR-এর শুনানি ঘিরে উঠে আসছে চূড়ান্ত হয়রানির বিভিন্ন ছবি। কোথাও অশক্ত শরীরে শুনানি কেন্দ্রে আসতে হচ্ছে বয়স্কদের, আসছেন বিশেষভাবে সক্ষমরাও। কোথাও আবার রুজি-রোজগার ফেলে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়াতে হয়েছে লাইনে। সাধারণ মানুষের এই হয়রানির মধ্যে শুনানিতে ডাক পাচ্ছেন নেতা-মন্ত্রীদের মতো VVIP-রাও। মানুষের এই হয়রানি নিয়ে বারবার সরব হচ্ছেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। West Bengal SIR

     

    Click here to Read More
    Previous Article
    Ajit Pawar News : 'এটা সম্পূর্ণ দুর্ঘটনা', অজিত পাওয়ারের মৃত্যুতে 'ষড়যন্ত্রের' তত্ত্ব ওড়ালেন শরদ পাওয়ার
    Next Article
    Viral Video: AIIMS- এর লিফট থেকে হাসপাতালকর্মীর মঙ্গলসূত্র ছিনিয়ে পালাল দুষ্কৃতী ! ভাইরাল ভিডিও

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment