Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    Viral Video: AIIMS- এর লিফট থেকে হাসপাতালকর্মীর মঙ্গলসূত্র ছিনিয়ে পালাল দুষ্কৃতী ! ভাইরাল ভিডিও

    5 days ago

    Viral Video: হাসপাতালের ভিতরেও নেই নিরাপত্তা ! লিফটের মধ্যে থেকে হাসপাতাল কর্মীর মঙ্গলসূত্র ছিনতাই করে চম্পট দিল দুষ্কৃতী। এমন কাণ্ড ঘটেছে ভোপালের এইমসে (AIIMS)। অল ইন্ডিয়া ইন্সটিটিউট অফ মেডিকেল সায়েন্স, দেশের অন্যতম সেরা চিকিৎসার জায়গা। বহু শহরেই রয়েছে এই AIIMS, যেখানে প্রতিদিন প্রচুর মানুষ যান চিকিৎসার জন্য। সম্প্রতি ভোপাল AIIMS- এর এই ঘটনায় স্বভাবতই রোগীদের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। যেখানে হাসপাতালের কর্মীর সঙ্গে এমন ঘটনা ঘটতে পারে, সেখানে রোগীরা কতটা নিরাপদ? বিভিন্ন মহল থেকে বারংবার সামনে আসছে এই প্রশ্নই। রবিবার এই ঘটনা ঘটেছে ভোপাল AIIMS- এ। লিফটে থাকা সিসিটিভিতে ধরা পড়েছে গোটা ঘটনা। সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যা দেখে চমকে গিয়েছেন নেটিজেনরা। আতঙ্কিত অনেকেই।                       

    পুলিশ জানিয়েছে, যে মহিলার মঙ্গলসূত্র খোয়া গিয়েছে, তাঁর নাম রাজশ্রী সোনি। তিনি ভোপাল AIIMS- এর কর্মী। পাঁচতলায় যাবেন বলে লিফটে উঠেছিলেন রাজশ্রী। মাস্ক পরা আরেক ব্যক্তিও তাঁর সঙ্গেই লিফটে ওঠেন ওই একই সময়ে। ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, হাসপাতালের মহিলা কর্মী এবং মাস্ক পরা ওই ব্যক্তি আনুমানিক ৩০ সেকেন্ড একসঙ্গে ছিলেন লিফটের ভিতর। একই সঙ্গে লিফটে উঠেছিলেন তিনি। মাঝে একবার লিফটের দরজা খুলতে এক হ্যাঁচকা টান মেরে মহিলার গলা থেকে মঙ্গলসূত্র নিয়ে চম্পট দেয় মাস্ক পরা ওই ব্যক্তি। ঘটনার আকস্মিকতায় হতবাক হয়ে যান মহিলা। চেঁচামেচি করে লোক ডাকার আগেই চম্পট দেয় অভিযুক্ত।                 

    এক্স মাধ্যমে ভাইরাল হওয়া সেই ভিডিও           

    আপাতত ওই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। অভিযুক্তকে এখনও শনাক্ত করা যায়নি। তবে দ্রুত তাকে চিহ্নিত করে গ্রেফতার করা হবে বলে জানিয়েছে পুলিশ। গোটা ঘটনা AIIMS কর্তৃপক্ষকে জানানো হয়েছে। হাসপাতালে অন্যান্য সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখছে পুলিশ।             

    Click here to Read More
    Previous Article
    West Bengal SIR : সাক্ষাতের সময় দিল নির্বাচন কমিশন, SIR নিয়ে ২ ফেব্রুয়ারি জ্ঞানেশ কুমার-মমতা বৈঠক
    Next Article
    Maharashtra News: তিন নাবালকের ঝগড়া, গাড়ি নিয়ে স্কুটিতে ধাক্কা মেরে 'বদলা' নিতে চাইল সরকারি অফিসারের ছেলে

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment