Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    West Bengal News Live Update : আর জি কর দুর্নীতি মামলায় থমকে গেল ইডি-র বিচার প্রক্রিয়া

    1 day ago

    CAA-তে আবেদনের ৬ মাসের মধ্যে নাগরিকত্বের শংসাপত্র। নাগরিকত্বের শংসাপত্র পেলেন মালদার বামনগোলার বাসিন্দা। ১৯৮৮: বাংলাদেশের গোপালগঞ্জ থেকে ভারতে আসেন সত্যরঞ্জন বাড়ুই। গত বছর অগাস্টে নাগরিকত্বের আবেদন, সেপ্টেম্বরে হিয়ারিং। জানুয়ারি মাসে হাতে আসে নাগরিকত্বের শংসাপত্র। 

    আগামী মঙ্গলবার বাংলাদেশে শপথ নেবে তারিক রহমানের নতুন সরকার। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য লোকসভার অধ্যক্ষ এবং প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে সূত্রের খবর। বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে, বাংলাদেশের নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন লোকসভার স্পিকার ওম বিড়লা। অন্যদিকে, ৩২টি আসনে পুনর্গণনার দাবি জানিয়েছে জামাত নেতৃত্বাধীন ১১টি দলের জোট। 

    কলকাতায় জোট বৈঠকে নেই সিপিএম-ফরওয়ার্ড ব্লক-ISF। কলকাতায় জোট বৈঠকে হুমায়ুনের JUP-MIM-সহ একাধিক দল। 'সিপিএম-ফরওয়ার্ড ব্লক-ISF-কে ডাকা হলেও আসেনি। ISF-এর থাকা উচিত ছিল, কেন নেই? জানি না। ISF সঙ্গে থাকলে, জোট অবশ্যই হবে। ISF-সিপিএম আলাদা হয়ে লড়লে তাদের বিরুদ্ধেও লড়ব', যারা জোটে থাকবে সামনে থেকে এসে থাকতে হবে, বার্তা মিমের রাজ্য সভাপতির। 

    বিটেক পাস করেও চাকরি পায়নি ছেলে। দেড় হাজার টাকার ভাতার ফর্ম নিতে এসে কেঁদে ফেললেন মা। এমনই ছবি উঠে এল কাটোয়ায়। ভাতা নয় চাকরি চাই। চোখের জল ফেলতে ফেলতে সেই কথাই বললেন কাটোয়া ১৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কৃষ্ণা দত্ত। 

    বাংলাদেশে সীমান্ত এলাকায় জামাতের ভাল ফল, রাজ্যকে নিশানা শুভেন্দু অধিকারীর। সীমান্তে কাঁটাতারের জন্য জমি না দেওয়ার অভিযোগ তুলে আক্রমণ করেছেন তিনি। সীমান্ত সুরক্ষায় 'ডাবল ইঞ্জিন' সরকারের তত্ত্ব বিরোধী দলনেতার

    এবার জলাজমি বুজিয়ে সরকারি প্রকল্প? বেলগাছিয়া মিল্ক কলোনিতে চাঞ্চল্যকর অভিযোগ।জলাজমি ভরাট করে বাংলার বাড়ি প্রকল্পের অভিযোগ উঠেছে।'৩২ বিঘা জলাজমি বুজিয়ে তৈরি হচ্ছে বাংলার বাড়ি। ১৬টি টাওয়ারে তৈরি হবে প্রায় ৪০০ সরকারি ফ্ল্যাট', গ্রিন ট্রাইব্যুনালে নালিশ এলাকাবাসীর একাংশের। হাইকোর্টের রায় পুরসভার পক্ষে যাওয়ায় সুপ্রিম কোর্টে স্থানীয়রা।'জলাভূমি নয়, কিছুটা রেল লাইন লাগোয়া নয়ানজুলি', বাকি জমিতে জমা জল, দাবি ডেপুটি মেয়র অতীন ঘোষের। প্রকল্পের গেটের সামনে প্রতিবাদ স্থানীয়দের একাংশের। 

    ভোটের মুখে গ্রেফতার বেলেঘাটার তৃণমূল নেতা রাজু নস্কর, ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশ হেফাজতে রাজু নস্কর, রাজুর বিরুদ্ধে খুনের চেষ্টা-সহ একাধিক ধারায় মামলা। জামিনের আবেদন ধৃত তৃণমূল নেতার আইনজীবীর। রাজু নস্করের জামিনের বিরোধিতা পুলিশের।

    Click here to Read More
    Previous Article
    ‘শত্রুতা বা অন্য কিছু নিয়ে ভাবি না’, ম্যাচ জিতে পাকিস্তানকে পাত্তাই দিলেন না অক্ষর
    Next Article
    Actor Rajpal Yadav Gets Bail In Rs 9-Crore Cheque Bounce Case

    Related জেলার খবর Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment