Search

    Language Settings
    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    dailyadda
    dailyadda

    West Bengal Assembly Election 2026: ভোটের আগে প্রশাসন-পুলিশের শীর্ষ স্তরে বড় রদবদল, মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি মুখ্যমন্ত্রীর

    5 days ago

    West Bengal Assembly Election 2026: ভোটের আগে একধাক্কায় প্রশাসন-পুলিশের শীর্ষ স্তরে বড় রদবদল। মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি মুখ্যমন্ত্রীর। অপসারিত মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব থেকে DGP-CP, জ্ঞানেশ কুমারকে চিঠি মমতা বন্দ্যোপাধ্যায়ের। 

    'কোনও কারণ ছাড়াই আমলা ও পুলিশ শীর্ষ আধিকারিকদের বদলি করা হয়েছে। ভোটের মুখে এইভাবে যুক্তি ছাড়াই বদলি। বিধি লঙ্ঘনের কোনও অভিযোগ না থাকলেও তাঁদেরকে বদলি', আক্রমণ মমতার। 'আগে যখন সরানো হয়েছিল তখন রাজ্যের সঙ্গে আলোচনা করে করা হয়েছিল। এখন রাজ্যের সঙ্গে আলোচনা ছাড়াই কাজ হচ্ছে। ভোটের দিন ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই বদলি... আমি হতবাক। এই বদলি খামখেয়ালিপনার প্রকাশ। আমি অনুরোধ করব, ভবিষ্যতে এই ধরনের সিদ্ধান্ত থেকে বিরত থাকুন', নির্বাচন কমিশনকে অনুরোধ মুখ্যমন্ত্রীর।     

    ভোটের দিন ঘোষণার পরেই রবিবার মধ্যরাতেই মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবকে সরিয়েছে নির্বাচন কমিশন। নন্দিনী চক্রবর্তীর বদলে রাজ্যের নতুন মুখ্যসচিব হয়েছেন দুষ্মন্ত নারিয়ালা। অন্যদিকে, জগদীশ মিনা- র জায়গায় রাজ্যের স্বরাষ্ট্রসচিব হয়েছেন সঙ্ঘমিত্রা ঘোষ। ১৯৯৩ ব্যাচের আইএএস অফিসার এই দুষ্মন্ত নারিয়ালা। অন্যদিকে, রাজ্যের স্বরাষ্ট্রসচিব হলেন সঙ্ঘমিত্রা ঘোষ। হোম ও হিল অ্যাফেয়ার্সের প্রিন্সিপাল সেক্রেটারি এই সঙ্ঘমিত্রা ঘোষ, ১৯৯৭ ব্যাচের আইএএস অফিসার।          

    ভোটের আগে একধাক্কায় প্রশাসন-পুলিশের শীর্ষ স্তরে বড় রদবদল। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিবের পরে রাজ্য পুলিশের DG-র অপসারণ। অপসারিত কলকাতার পুলিশ কমিশনার, রাজ্যের DG আইনশৃঙ্খলা। পীযূষ পাণ্ডের অপসারণ, ভোটের মুখে নতুন DGP সিদ্ধিনাথ গুপ্তা। সুপ্রতিম সরকারের অপসারণ, কলকাতার নতুন CP অজয় কুমার নন্দ। বিনীত গোয়েলের অপসারণ, রাজ্যের ADG আইনশৃঙ্খলা অজেয় মুকুন্দ রানাডে। সিদ্ধিনাথ গুপ্তার জায়গায় কারা দফতরের DG এন আর বাবু। ভোটের কোনও কাজে রাখা যাবে না অপসারিত IAS, IPS-দের, জানিয়েছে নির্বাচন কমিশন। প্রশাসনের সর্বোচ্চ পদের পরে পুলিশের শীর্ষ স্তরেও ব্যাপক রদবদল।           

    ২০১৬-এর বিধানসভা ভোটের মুখে একইভাবে কলকাতার CP বদল। ২০১৬ সালে রাজীব কুমারকে সরিয়ে সৌমেন মিত্রকে CP করেছিল কমিশন।২০১৯ সালের লোকসভা ভোটের মধ্যেই অপসারিত স্বরাষ্ট্রসচিব, ADG CID, ২০১৯ সালে ভোটের কাজ থেকে সরিয়ে কেন্দ্রকে রিপোর্ট করতে নির্দেশ দিয়েছিল কমিশন। ২০২১ সালে এর বিধানসভা ভোটে সি বীরেন্দ্রকে সরিয়ে DGP নীরজ নয়ন পাণ্ডে। ২০২১ সালে নীরজ নয়ন পাণ্ডেকে রাজ্য পুলিশের DG করেছিল কমিশন।          

    Click here to Read More
    Previous Article
    Election 2026: কোথাও দেওয়াল লিখন, কোথাও উচ্ছ্বাস! বিজেপি, সিপিএম, SUCI-এর তালিকা প্রকাশের পরেই ভোট প্রচারে পথে প্রার্থীরা
    Next Article
    Election 2026 Rules: প্রত্যেক বিধানসভা কেন্দ্রে থাকবে একজন করে পর্যবেক্ষক, ড্রোনে চলবে মনিটরিং, জানালেন CEO

    Related জেলার খবর Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment